প্রিয় বিল গেটস,
বাংলাদেশ থেকে আপনার প্রতি লুলুপাগলার খোলা চিঠি। সম্প্রতি বাসার জন্য আমি একটি নতুন কম্পিউটার কিনেছি এবং আপনার সফটওয়ার ব্যাবহার করতে গিয়ে আমি কিছু সমস্যার সম্মুখিন হয়েছি যা আপনাকে জানানো জরুরী মনে করছি।
১। নতুন ই-মেইল একাউন্ট খোলার জন্য আমি কম্পিউটার অন করে আপনার হটমেইল ওপেন করি, সমস্যা হল সাইনআপ ফর্মের সব ঘরে যা-ই টাইপ করি ঠিক মতই আসে কিন্তু পাসওয়ার্ড এর ঘরে ****** ছাড়া আর কিছুই আসেনা। আমি অনেকবার চেষ্টা করে দেখেছি, আমার কম্পিউটারের বিক্রেতাসহ কয়েকজনকে দিয়ে কি-বোর্ড চেক করিয়েছি কিন্তু তারা কোন সমস্যা বের করতে পারেননি এবং এখন আমি ওই ঘরে কি লিখেছিলাম তা নিজেই বুঝতে পারছিনা। আপনি দয়া করে এই বিষয়টা ভালভাবে চেক করবেন।
২। আপনার উইন্ডোজ এ স্টার্ট নামে একটা আইকন আছে কিন্তু স্টপ, পুশ, ফরোয়ার্ড, রিপ্লে এই ধরণের কোন আইকন নেই। এটা আমার কাছে বিরাট একটা সমস্যা বলে মনে হয়েছে। পরবর্তীতে আপনি এটা ভাল করে বিবেচনা করবেন।
৩। আপনার উইন্ডোজ এ রান নামে একটা আইকন আছে কিন্তু স্টপ, রেস্ট, সিট-ডাউন, ওয়েইট এই ধরণের কোন আইকন নেই। এটাও আমার কাছে বিরাট একটা সমস্যা বলে মনে হয়েছে। পরবর্তীতে আপনি এটারও একটা বিহিত করবেন।
৪। আপনার উইন্ডোজ এ রি-সাইকেল-বিন নামে একটা আইকন আছে কিন্তু আমার কোন সাইকেল নাই তবে একটা রিক্সা আছে। এটাকে কি রি-রিক্সা-বিন করা যায়, কিভাবে করতে হয় আমাকে জানাবেন।
৫। সর্বশেষ সমস্যাটি অতিব গুরুতর, আমার পাগলি আলমারীর চাবিটি কোথায় যেন হারিয়ে ফেলেছে। আমি যতবারই চাবির নাম লিখে আপনার সার্চ ক্লিক করি সে কিছুক্ষণ খোঁজাখুজির পর মেসেজ দেয় "কি নট ফাউন্ড"। এমন একটি জরুরী জিনিসই যদি খুজে না পায় তাহলে সার্চ অপশনের দরকার আছে কি?
আজ এই পর্যন্তই, অন্যান্য সমস্যাগুলো পরবর্তী পত্রে জানানো হবে।
আপনার শুভাকাংখী
লুলুপাগলা
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৮ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


