আমার প্রিয় পোস্ট

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

আপনি কাউকে ভালবাসেন কি-না তা বুঝার ১২টি উপায়।

১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৮

শেয়ারঃ
0 3 0


আপনি কাউকে ভালবাসেন কি-না তা বুঝার ১২টি উপায়। নিম্নের কথাগুলো ছেলে/মেয়ে সকলের জন্য প্রযোজ্যঃ

১২। আপনি রাতে ঘুমুতে যাবার আগে অনেক সময় ধরে কারো সাথে কথা বললেন এবং বিছানায় শুয়েও তার কথা ভাবেন।

১১। যখন পাশাপাশি হাঁটেন তথন আপনি খুব শ্লো হাঁটেন।

১০। যখন সে অনেক দূরে কোথাও যায় আপনি তাকে বেশী মিস করেন।

৯। আপনি তার গলার আওয়াজ শুনলেই আপনার চেহারা হাস্যোজ্জল হয়ে যায়।

৮। সে যখন আপনার সামনে থাকে আপনার আশে-পাশে কি ঘটছে তার প্রতি আপনার লক্ষ্য থাকেনা।

৬। আপনি আপনার পছন্দের সবগুলি বিষয়ই তার মাঝে খুজে পেতে চেষ্টা করেন।
৫। সে কখনো আপনার সামনে পড়ে গেলে আপনার অজান্তেই খুশিতে হাসি চলে আসে।

৪। সব সময়ই চিন্তা করেন এবং চেষ্টা করেন কোন ছুতো ধরে তার সাথে কথা বলতে বা দেখা করতে।
৩। আপনি এই লেখাটি পড়াকালীন সময়ে আপনার মনে একজনের মুখ উঁকি-ঝুকি মারছে।

২। সেই একজনের কথা চিন্তা করতে গিয়ে মাঝখান থেকে ৭ নাম্বার উপায়টি উধাও হয়ে গেছে তা খেয়ালই করেননি।

১। ৭ নাম্বার উপায় উধাও হওয়ার বিষয়টি সত্য কিনা তা যাচাই করতে আবার উপরে চেক করছেন এবং মুচকি-মুচকি হাসছেন।

 

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৯
মুকুল বলেছেন: আমি কারে ভালোবাসি, এইটা বুঝতে বিষেশজ্ঞ হওন লাগেনা।

আমারে কেউ ভালোবাসে কিনা, ক্যাম্নে বুঝবো?
২. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৯
প্রলাপ বলেছেন: ওস্তাদ, দেরি কইরা ফেলিয়াছেন। কে যেন সম্প্রতি ইহা পোস্টাইয়াছিল।
১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: পোষ্টাইলে দুঃখিত। আমার নজরে পড়েনি। আপনে দেখি আমার এভাটার সাইজ কর্ছেন।

৩. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫২
মামু বলেছেন: কে যেন সম্প্রতি ইহা পোস্টাইয়াছিল।
কপিপেসট...

আপচুস
৪. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৩
কোন একজন বলেছেন: মাত্র ১২টা ?!....আর নাই?
৫. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৫
জেরী বলেছেন: ৭ নংটা কই!!!!:|:|:|

কাউকে যে ভালবাসি না সেটা বোঝার কি কোন উপায় নাই!!!:(:(:(
১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: এই নম্বরেই আসল গোমর রইয়া গেছে। টাইম উইল সে........

৬. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭
মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: ৩ নাম্বার এর কোন ইমপেক্ট পড়লো না। আর একটা পয়েন্ট হচ্ছে, প্রায় ই রাগা-রাগি হবে। লোল
৭. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭
মানুষ বলেছেন: একটু সমস্যা, আমার একাধিক মুখ মনে পড়েছে।
৮. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৮
সহেলী বলেছেন: জেরীর কথাটা আমারো , কাউকে যে ভালবাসিনা সেটা জানার উপায় কি ?
৯. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯
ইমির বলেছেন: মামু বলেছেন: কে যেন সম্প্রতি ইহা পোস্টাইয়াছিল।
কপিপেসট...
১০. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৭
বুমবুম বলেছেন: আমারে কেউ ভালোবাসে কিনা ক্যামনে বুঝুম?
১১. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৯
রেডসিগনাল বলেছেন: আপনার তো অনেক জানা ,

জীবনে কত বার ছেকা খাইছেন ?
১২. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:০০
শিবলী বলেছেন: গতকাল এটা পড়েছি।
কেউ একজন পোস্ট দিয়েছিল....
১৩. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:২৬
অক্ষর বলেছেন: ভালবাসি কিনা তার জন্য এত উপায় বাইর কর্তে গেলে বাকি জীবন আমারে এই উপায় নিয়াই কাটাইতে কৈবো
১৪. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৫
শাহারিয়ার আহমেদ বলেছেন: আমি কাকে ভালোবাসি, এটা জানার চেয়ে বেশী দরকার......কে আমাকে ভালোবাসে।
১৫. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৩
অচেনা সৈকত বলেছেন: আমার জানা দরকার আমি যাকে ভালবাসি সে আমাকে ভালবাসে কি না। কোন উপায় জানা থাকলে বলেন।
১৬. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৮
নরাধম বলেছেন: মুকুল বলেছেন: আমি কারে ভালোবাসি, এইটা বুঝতে বিষেশজ্ঞ হওন লাগেনা।

আমারে কেউ ভালোবাসে কিনা, ক্যাম্নে বুঝবো?

 

মোট সময় লেগেছে ০.৯২৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তুমি পাগল বল আর যাই বল, তবুও তোমার আমি। তুমি নিঃস্ব হবে, কভূ থেমে গেলে আমার এমন পাগলামী।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই