কেমতে কি! কিছুই বুঝলাম না !!! 
১০ ই জুন, ২০০৯ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আইজ বিকাল বেলায় ব্লগার "শয়তান" এর এলাকাতে গেছিলাম একটা কাজে, কাজ শেষ হওয়ার পর ভাবলাম হাতে যেহেতু সময় আছে শয়তান এর সাথে একটু মোলাকাত কইরা যাই। ফোন দিলাম তারে, ফোন ধইরা সে কইল, বাসায় আছি, চইলা আসেন। আমিও রওয়ানা হইলাম তার বাসার দিকে। বাসার গেটে পৌঁছাইতেই দেখি রাস্তার উল্টাপাশে একটা দেকানে মিলাদ হইতেছে। হুজুরে খুব সুর কইরা জোশের সাথে কইতেছেন "যেখানে মিলাদ-মাহফিল হয় তার আশে পাশে যতদূর পর্যন্ত এই মিলাদ মাহফিলের আওয়াজ পৌঁছায় সে পর্যন্ত কোন শয়তান থাকতে পারেনা, মিলাদ মাহফিলের আওয়াজ শুনলে শয়তান দৌড়াইয়া পালায়।" কথাটা চিন্তা করতে করতে শয়তান এর বাসার কলিংবেল টিপতেই কাজের লোক গেট খুইলা দিল। জিজ্ঞাস করলাম (...........) ভাই কি বাসায় আছে? সে তার রুম দেখাইয়া রুমে যাইতে কইল। আমিতো রুমে ঢুইক্কা পুরা তাজ্জব। শয়তান এর ঘর থাইকা তখনও হুজুরের সুরেলা গলা শুনা যাইতেছিল কিন্তু শয়তান দৌড়াইয়া পালানোত দূরের কথা বিন্দুমাত্র কোন বিকার নাই বরং বহাল তবিয়তে সামুতে ব্লগাইতেছেন।
হুজুরের কথা কেমতে কি হইল!
কিছুই বুঝলাম না !!!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন