শুনলাম অকল্যান্ডে নাকি ভয় পাওয়ানোর জন্য একটা নতুন থিয়েটার খোলা হয়েছে, নাম হলো স্পুকারস। ওইখানে মানুষ টিকেট কেটে যায় ভয় পাওয়ার জন্য ।
বিভিন্ন ঘর আছে, বাগান আছে। একদম হন্টেড হাউসের মত। কোন ঘরে ঢুকলে হয়তো লাশ উঠে এসে ওয়েলকাম জানায়। কোথাও কেউ রক্তাক্ত চেইন স নিয়ে অপেক্ষা করে মানুষ দেখলেই কোপ মারার জন্য। ভুট্টা ক্ষেতের ওপর দিয়ে হেঁটে যাইতে হয়, আশেপাশে ভয়ঙ্কর ফিসফিস, হাসি এইসব শোনা যায়। অনেক ছায়া ঘুরঘুর করে, তার সাথে ভয়ের বাজনা আর লাইটিং তো আছেই। বাস্তব জীবনে হরর সিনামার অভিজ্ঞতা। খুব নাকি জনপ্রিয় হয়ে গেছে জায়গাটা এর মধ্যেই।
ছোটবেলায় আব্বা আম্মা ঘোস্ট ট্রেনের কথা বলেছিল লন্ডনে। আমাদের জন্মের আগের কথা। আম্মা নাকি কোন মেলায় গিয়ে ওই ট্রেনে চড়ছিল। তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল এইরকম কিছু দেখার।
ভাবতেছি দেখতে যাব স্পুকারস। আবার ভাবতেছি এই জায়গা জনপ্রিয় হওয়া মানে আমার মতন অনেক মানুষই ইচ্ছা করে ভয় পেতে চায়। আমি ভয়ের সিনামাও দেখি। ভয় কি কোন আনন্দের অনুভূতি? সাধ করে এই অনুভুতির কাছে কেন যাই? আবার এইসব ক্ষেত্রে জানি যে ভয় টা বানানো, তারপরেও ভয় পাই ঠিকই। কেন?
কোন জিনিষটা টানে বেশী, ভয়ের অভিজ্ঞতাটা, নাকি এই অনুভুতি শেষ হওয়ার পরের অংশটা? এক সময় শেষ হবে আর সবকিছু আবার স্বাভাবিক হবে, কিন্তু কয়েক মুহুর্তের জন্য সেই স্বাভাবিক পরিবেশটাই কেমন অস্বচ্ছ আর স্বপ্ন স্বপ্ন মনে হবে, ঠিক মতন ধাতস্থ হওয়ার আগের প্রায় বায়বীয় পর্যায়টা? কোন সাইকোলজি পড়ুয়া মানুষকে জিজ্ঞেস করতে হবে।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৭ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


