আমার প্রিয় পোস্ট
- তার অপেক্ষা ... - তেরো
- ক বি তা পু ন মর্ু দ্র ণ > 12 . ঊনিশ শো চৌত্রিশের # জীবনানন্দ দাশ (1899-1954) - ব্রাত্য রাইসু
- আকাশ দেখার প্রতীক্ষায় - রাজিব সালেহিন
- তোমার শেষ পর্যন্ত - অদৃশ্য
- দ্বান্দিক ভাবনা বিষয়ক আজাইরা প্যাঁচাল-৪৩ - শ খি আ ঈয়ন
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- || আমার ভেতর আমি || - পিঁয়াজু
i'm lost and alone and i'm fair and i'm free you am what you is and i are who i be what i'm lacking in strength i make up for in smarts you keep your stability i'll keep my heart

রঙ
১৮ ই জানুয়ারি, ২০০৬ রাত ১:৫৭
রঙ? কমলা না খয়েরী না কালো।
মাঝে মাঝে রঙ নয় কোন।
পানির মতন?
ধারকের আকারে সাকার।
ডুবে ডুবে জল খাই নাকি।
হা! হা! না পেয়ারে!
আমি ভাসি, সে আমারে খায়,
ডোবেনা প্রেমের মরা জলে।
মরা গরু ভেসে যায়
প্রেমে পড়েছিল তারা তবে।
রোজ রাস্তায়, গাছেরা সবুজ
আর পাখিদেরো গাছে বসবাস।
জানি?
গেরুয়া বসন কেন বৈরাগীর গায়?
নিয়ম।
সিঁদুরে মেঘের গরু, ঘুরে ফিরে ঘরে,
খুরের ধাক্কায়, ধুলি, গোধুলি নামালো।
বা, সন্ধ্যার কালে কেউ ফিরছিল,
সূর্যের আলো গায়ে লেপে।
রঙ নিলো, না কমলা, খয়েরী, না কালো।
জানো না কি?
তবু কথা থেকে যায়।
বনের বাঘের চেয়ে মনের বাঘেই
জোরে কামড়ায়...
লুনা রুশদী
প্রকাশ: কৌরব অনলাইন, ভিন পাহাড়ী 1
প্রকাশ করা হয়েছে: কবিতা -লুনা বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরাফাত রহমান বলেছেন:
কবিতা তো সুন্দর, কিন্তু আপনার সম্পর্কে আপনি যা লিখেছেন তাতে তো মাথা খারাপ হবার মত অবস্থা। হা... হা.... হা....
রনি বলেছেন:
নেষ্ট......
অতিথি বলেছেন:
রং হলুদ কিংবা গোলাপীগোবিন্দের সু্যটের কলারে
সে কি নাচ নেচেছিলো দাদা
চারপাশ মেঘে মেঘে সাদা
সে মেঘেতে উড়াউড়ি করি
বাসনা মনেতে
একদিন কবির পদধুলি
পরিবে আমার আঙ্গিনায়
সে আশায়
পাথারে বসত গড়ি।।।।
মারহাবা মারহাবা গুরু
গাছে চড়ে গল্পের গরু।।
তেলাপোকার গোবিন্দনামা পড়ে অনেকদিন পরে ব্যাটাকে মনে পড়লো। কতদিন নাচ দেখিনা। রঙিন সু্যট বাংলাদেশেরও একজন পরেন (এটা দেশ প্রেমিকের জন্য বলছি, নয়তো আবার অভিমান মিশানো, প্রশ্ন শুনতে হবে - আমাদের দেশে কি রঙিন সু্যট নাই? ), বাংলাদেশের রঙীন সু্যটধারীর নাম শুভ্রদেব। কেউ তাকে ষ্টেজে গান গাইতে দেখে থাকলে বুঝবেন রঙধনু কারে কয়।
জোরে কামড়ায়..........
-----------------
এটা ভালো হৈসে
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন:
ভাল লাগল। ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













