আমার দিনলিপি

i'm lost and alone and i'm fair and i'm free you am what you is and i are who i be what i'm lacking in strength i make up for in smarts you keep your stability i'll keep my heart 

সেই কবেকার.. কি যেন কি যেন নাম ছিল ছেলেটার

২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০২

কি রাগ টা লাগে!

বিশাল একটা লেখা লিখলাম। তারপরে ওস্তাদী করে লিঙ্ক যোগ করতে গিয়ে সবই শেষ। এখন আর কিছু লিখতে ইচ্ছা হচ্ছে না। তবে আমার লেখাটার কিন্তু শিরোনামের সাথে একদম মিল ছিল না। যাই হোক আর লিখবোনা।

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

কবিতা (আমার ধারণা): রোদ ও বৃষ্টি

২৩ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫২

যখন রোদ ছিল, তখন বৃষ্টি ছিল না
তাই আমি চলে গেছি দূরে, আমি তাই
কাউকেই, কোনকিছু সাথে নেই নাই।

চলে গেছি দূরে, দূরের কাছে গেছি এসে
আর কাছ থেকে দূরে সরে গেছি যেহেতু
কাছে ছিলাম যখন, তখন দূরে ছিলাম না।...

পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে

জর্জ বুশের বাণী

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৩

ইমেইলে পেলাম। মজার আছে। তুলে দিচ্ছি।

'The vast majority of our imports come from outside the country.'
- George W. Bush

'If we don't succeed, we run the risk of failure.'...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে

ভাবনা চিন্তা : ২২ জানুয়ারী ২০০৯

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:০৯

রাতে ভালো ঘুম হলে মনে হয় চেহারায় সুখী সুখী ভাব চলে আসে। অনেকদিন পর কাল টানা ৯ ঘন্টা ঘুমালাম। আরও পারতাম যদি অফিসে না আসতে হতো। আসার পথে বাসে ড্রাইভারের ঠিক পিছনের সিটে বসলাম। সামনে একটা সেপারেটর, ড্রাইভারের সাথে বাসযাত্রীদের। তার আবার কিছুটা কাঁচের। সেইখানে নিজের চেহারার প্রতিফলন দেখছিলাম,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

ভাবনা চিন্তা : ২০ জানুয়ারী ২০০৯

২০ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৭

অফিসে আসছি। এখন যদিও হওয়ার কথা গ্রীষ্মকাল, বৃষ্টি ছিল সারারাত। আমি বাস থেকে নামার পরও ভালো্ই ঝিরঝির। ওর মধ্যেই ভিজতে ভিজতে আসলাম। ছাতার কথা আমার তেমন মনে থাকেনা।

বছরের শুরুতো, তেমন কাজ নাই। অনেকদিন পরে বাংলা বই পড়ছি। হুমায়ৃন আহমেদ এর - হিমুর একান্ত সাক্ষাৎকার। প্রথম গল্প টা পড়ছি...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

প্রথম বই

০৫ ই জুন, ২০০৭ ভোর ৫:৪৭

আমরা যখন ছোট ছিলাম সেই সময় আব্বা একবার তিন বছরের জন্য অস্ট্রেলিয়া ছিল পিএইচডি করার জন্য। বাংলাদেশে আমাদের বাসায় তখন আমরা তিনবোন, আম্মা, দুই মামা, দাদী থাকতাম। আমাদের বাসায় কাজ করতো তখন ভানু আপা আর মিন্টুর মা। মিন্টুর মা'র আবার মিন্টু নামে কোন ছেলে ছিল না, একটা মেয়ে ছিল, এতিম...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

এখন খবর ০৩ জুন ২০০৭

০৩ রা জুন, ২০০৭ রাত ২:৪২

নিউজিল্যান্ডে বেশ কয়েকদিন ধরে এক ইলেকট্রিসিটি কোম্পানির সিদ্ধান্ত নিয়ে বেশ হইচই হচ্ছে। কোম্পানির নাম মারকিউরি এনার্জি। অকল্যান্ডের একটা বাসার পাওয়ার লাইন কাটা নিয়ে শুরু।

সামোয়ার এক পরিবার থাকে সাউথ অকল্যান্ডে। বেশীর ভাগ পলিনেশিয়ান লোকই সেই এলাকায় থাকে । এই এলাকা এবং এর লোকজন নিয়ে কিছুটা খুঁতখুঁত ভাব এমনিতেই আছে মানুষের।...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

স্পুকারস

৩১ শে মে, ২০০৭ রাত ১২:৫৪

শুনলাম অকল্যান্ডে নাকি ভয় পাওয়ানোর জন্য একটা নতুন থিয়েটার খোলা হয়েছে, নাম হলো স্পুকারস। ওইখানে মানুষ টিকেট কেটে যায় ভয় পাওয়ার জন্য ।

বিভিন্ন ঘর আছে, বাগান আছে। একদম হন্টেড হাউসের মত। কোন ঘরে ঢুকলে হয়তো লাশ উঠে এসে ওয়েলকাম জানায়। কোথাও কেউ রক্তাক্ত চেইন স নিয়ে অপেক্ষা করে মানুষ দেখলেই...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

সকাল বেলার আলাপ

৩০ শে মে, ২০০৭ রাত ১:২১

খুব শীত আজকে তাইনা?

লোকটা হাঁটতে হাঁটতে একদম আমার পাশে এসে বললো। তারপরে একইসাথে হাঁটতে থাকায় তারে এড়ানো গেল না। তাই বললাম - হ্যাঁ, ভীষণ।

নিউজিল্যান্ডে এখন শীতকাল মাত্র শুরু হইতেছে এবং দিন অনেক ছো্ট। আমাকে আদিব কুইন স্ট্রিটের মাথায় নামায়ে দেয় ভোর ছটায়, সেখান থেকে আমার অফিসে আসতে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ভাষা বিষয়ক কৌতুহল

২৫ শে মে, ২০০৭ বিকাল ৩:১০

ছোটবেলায় আমরা ফাইজলামি করার সময় সাধু ভাষায় লিখতাম। একবার আমার এক বান্ধবীর জন্য অপমানপত্র লিখছিলাম সাধুভাষায়, মনে আছে। আমার আম্মা খুব বঙ্কিম চন্দ্র পড়তো আর মাঝে মাঝে তাড়াহুড়ায় কথা বলার সময় সাধুভাষা বলে, এখনো।

যেমন একবার আব্বা দোকানের পার্কিং থেকে গাড়ি বের করছিল, পিছনে একটা খাম্বা মতন ছিল, ওইটা আব্বা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



আগের পাতা     পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৯১৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি অনেক হাসি। আমার বই পড়তে, কবিতা পড়তে, আড্ডা দিতে, গান শুনতে, সিনামা দেখতে, ঝগড়া করতে, তর্ক করতে,...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৬২টি
  • মন্তব্য করেছেন: ৭০৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৭৮২টি
  • ব্লগ লিখেছেন:  ৬ বছর ৪ সপ্তাহ
  • ব্লগটি মোট  ২৬৬৭৩ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ