somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চীন আন্তর্জাতিক বেতার : বাংলা বিভাগ (১ম অংশ)

১৬ ই জুন, ২০০৭ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শতকের ৪০ দশকের প্রথমদিকে চীন জাপানী সমরবাদীদের আগ্রাসনের শিকার হচ্ছিল। চীনা জনগনের এই আগ্রাসন বিরোধী তৎপরতা প্রচারের জন্য চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ইয়ান আন সিনহুয়া বেতার প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে যুদ্ধ পরিস্থিতির ব্যাখ্যা এবং দেশি বিদেশি বিভিন্ন মহলের প্রতি যৌথভাবে জাপানী আগ্রাসন প্রতিরোধের আহবান জানিয়ে লালচীনের কন্ঠ ছড়িয়ে পড়ে। সম্ভবত: আর কোন আন্তর্জাতিক বেতার স্বদেশের যুদ্ধ পরিস্থিতিতে যাত্রা শুরু করেনি। অবশ্য বাংলাদেশ বেতার মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতীয় বেতার অনুষ্ঠান সম্প্রচারের সূচনা করেছিল।

১৯৪১ সালের ৩ ডিসেম্বর প্রথম বিদেশি ভাষা হিসেবে ১৫ মিনিটের জাপানী ভাষার অনুষ্ঠান প্রচার শুরু হয়। তখন বেতারের রেকর্ডিং রুম ছিল একটি অতি কাঁচা গুহা ঘর, আর প্রেরণ শক্তি ছিল মাত্র ৩০০ ওয়াট।

১৯৪৭ সালের প্রথম দিকে ইয়ান আন সিনহুয়া বেতার পেইচিংয়ের অদূরে অবস্থিত হোপেই প্রদেশের শে জেলায় স্থানান্তরিত হয়। এ বছরই সেপ্টেম্বরে ইয়ান আন সিনহুয়া বেতার ইংরেজি অনুষ্ঠান প্রচার শুরু করে। এসময় বেতারের প্রেরণশক্তি ছিল ১০ কিলোওয়াট। দক্ষিণ এশিয়া, দ: পূর্ব এশিয়া প্রভৃতি এশীয় দেশগুলো থেকে অনুষ্ঠান স্পষ্ট শোনা যেতো। উপযুক্ত আবহাওয়ার প্রেক্ষিতে ইউরোপ, উত্তর আমেরিকা প্রভৃতি অঞ্চলেও চীনের বৈদেশিক বেতার শোনা যেত। তবে মজার ব্যাপার হচ্ছে- তখন বেতারের সাজ সরঞ্জাম ছিল অতি অল্প। এমনকি দরজাও ছিল না। রেকর্ডিং রুমের দরজায় একটি পশমি বস্ত্র ব্যবহৃত হতো। মাঝে মাঝে বাইরের ছাগলের আওয়াজও একসঙ্গে সম্প্রচারিত হতো। এমনকি গান প্রচারের সময় আমন্ত্রিত শিল্পীদল মাইকের সামনে দাঁড়িয়ে গান গাইতেন।

১৯৪৯ সালে চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ইয়ান আন সিনহুয়া বেতার, পিকিং সিনহুয়া বেতার নামে রাজধানী পিকিংয়ে (বর্তমানে বেইজিং বা পেইচিং) স্থানান্তরিত হয় । ১৯৪৯ সালের ১ অক্টোবর পিকিং সিনহুয়া বেতার দেশ প্রতিষ্ঠার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। এ অনুষ্ঠানের মাধ্যমেই সারা বিশ্বের কাছে চীন গণপ্রজাতন্ত্রের জন্ম ঘোষিত হয়েছে।

১৯৫০ সালের ১০ এপ্রিল পিকিং সিনহুয়া বেতার 'পিকিং রেডিও' নাম ব্যবহার করতে শুরু করে। এই মাসেই ভিয়েতনামিজ, থাই, ইন্দোনেশীয় ও বার্মিজ ভাষার অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। ১৯৬৫ সাল পর্যন্ত এই বেতার ৪ টি আঞ্চলিক ভাষা সহ ৩১ টি ভাষায় প্রতিদিন ৯৮ ঘন্টা অনুষ্ঠান প্রচার করে। '৭০ এর দশকের মাঝামাঝি সময়ে চীনের বৈদেশিক বেতারের প্রচারিত ভাষা ৪৩ টি হয়। ৮ এপ্রিল ১৯৭৮ সাল থেকে রেডিও পিকিং, চীন আন্তর্জাতিক বেতার China Radio International - CRI
নামে অনুষ্ঠান প্রচার শুরু করে। বর্তমানে সিআরআই প্রত্যহ ৭৮০ ঘন্টার ও বেশী অনুষ্ঠান প্রচার করে। ২০০৩ সালে ৪৩ টি ভাষা বিভাগের নিজস্ব ওয়েবসাইট
[wjsK=http://bd.chinabroadcast.cn]
চালু হয়েছে। বিভিন্ন দেশে CRIএর ২৭ টি সংবাদ স্টেশন আছে এবং নাইরোবী ও ভিয়েন তিয়েন এ এফ এম ব্যান্ডে অনুষ্ঠান শুনা যাচ্ছে। CRI এর মহাপরিচালক মি. ওয়াং কেং নিয়ান বলেছেন- পরবর্তী ৫ বছরে CRI বিদেশে ১০০ টি এফ এম ও মিডিয়াম ওয়েভ সম্প্রচার চালু করবে। বর্তমানে বিশ্বে ৩৬০০ এর ও বেশি CRI শ্রোতাসংঘ আছে যাদের বাৎসরিক প্রেরিত চিঠির পরিমাণ ২২ লাখেরও বেশি।

বাংলা অনুষ্ঠানের বিস্তারিত পরের অংশে...পরবর্তীতে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৭ দুপুর ১২:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×