২০০৪ সালের ১৫ জুলাই থেকে বাংলা ভাষার অনুষ্ঠান আধা ঘন্টা থেকে এক ঘন্টায় উন্নীত হয়েছে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা, ৮টা ও সকাল ৮ টায়। ১৬ ডিসেম্বর ২০০৫ থেকে রাত ৯ টায় আরও একটি অধিবেশন যোগ করা হয়েছে। অর্থাৎ বর্তমানে ৩ বার পুন:প্রচার সহ প্রতিদিন মোট ৪ ঘন্টা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শোনা যায়। অনুষ্ঠান প্রচারের সময়সীমা বৃদ্ধির সাথে সাথে অনুষ্ঠানের বিষয়বস্তুও ব্যাপক উন্নত হয়েছে। বেতারের জনবলও বেড়েছে। সেই সাথে বেড়েছে শ্রোতাপ্রিয়তা।
বর্তমানে বিশ্বের বহু দেশ থেকে বাংলায় অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এদের মধ্যে CRI বিভিন্ন কারণে ব্যতিক্রম। একজন বাংলাদেশী ভাষা বিশেষজ্ঞ ছাড়া CRI কর্মীদের সবাই চৈনিক। তারা অত্যন্ত কষ্ট করে, আন্তরিকতা নিয়ে বাংলা ভাষা শিখেছেন এবং বাংলাদেশের সাথে মিতালী করেছেন। তাদের মিষ্টি কন্ঠের বাংলা ভাষা শ্রোতাদের নিকট অত্যন্ত প্রিয়।
২০০৫ সালে প্রায় ২ লক্ষ চিঠি পেয়ে পুরো ব্তোরে বাংলা বিভাগের স্থান ছিল চতুর্থ। CRI বাংলা অনুষ্ঠান মূলত: চীন সম্পর্কিত তথ্য নির্ভর। এছাড়া বিশ্ব রাজনীতির বস্তুনিষ্ঠ বিশ্লেষণ, অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়া, সঙ্গীত, বিজ্ঞান ও প্রযুক্তি, তারুণ্য, নারী, স্বাস্থ্য, শিক্ষা এবং চাইনিজ রান্না বিষয়ক অনুষ্ঠান প্রচারিত হয়। এছাড়া চীনা ভাষা শেখার আসরও অত্যন্ত শ্রোতাপ্রিয়।
সিআরআই বাংলা বিভাগ প্রতি মাসে মাসিক কুইজ প্রতিযোগীতার আয়োজন করে। চিঠির সংখ্যা ও মানের উপর ভিত্তি করে প্রতিমাসে একজন শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করে। এছাড়া প্রতিবছর একটি বিশেষ জ্ঞান যাচাই প্রতিযোগীতার আয়োজন করা হয়। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরষ্কারের সাথে বিশেষ চমক হল- প্রায় প্রতিবছর একজন শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করে বিনা খরচে চীন ভ্রমণের সুযোগ দেয়া হয়। এছাড়া বিভিন্ন সময়ে বেতার প্রতিনিধিদের উপস্থিতিতে ঢাকায় শ্রোতা সম্মেলনের আয়োজন করা হয়।
সিআরআই বাংলা বিভাগ ২০০৩ সালের জানুয়ারি থেকে 'আমি তুমি সে' নামে একটি ত্রৈমাসিক বাংলা ম্যাগাজিন প্রকাশ করছে- যা আগ্রহীদের বিনামূল্যে পাঠানো হয়। শ্রোতারা যাতে বিনাখরচে সরাসরি পেইচিংয়ে চিঠি পাঠাতে পারেন সেজন্য বেতার কর্তৃপক্ষ বিশেষ ধরনের ফেরত খাম প্রদান করে। অন্য কোন বেতার থেকেই শ্রোতারা এখনও পর্যন্ত এধরনের সুযোগ পায় না।
শ্রোতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রতিবছরের মাঝামাঝিতে অনুষ্ঠানসূচী ও বিষয়বস্তুতে পরিবর্তন আনা হয়। ২০০৬ সালের ১৫ জুলাই থেকে প্রচারিত সর্বশেষ অনুষ্ঠান সূচী নিম্নরূপ:-
সোমবার: খবর, প্রতিবেদন, বিজ্ঞান বিচিত্রা, মিতালি, গেলো সপ্তাহ
মঙ্গলবার: খবর, প্রতিবেদন, সংস্কৃতি সম্ভার, এসো চীনা শিখি
বুধবার: খবর, প্রতিবেদন, সমাজ দর্পন, মুখোমুখি
বৃহস্পতিবার: খবর, প্রতিবেদন, অর্থনীতির অগ্রযাত্রা, চলুন বেড়িয়ে আসি, এসো চীনা শিখি
শুক্রবার: খবর, প্রতিবেদন, সেই গ্রাম এই জীবন, কন্যা জায়া জননী, অন্তরঙ্গ আলাপন
শনিবার: খবর, সুরের ভুবন, ওরা অনন্য, মিতালী
রবিবার: খবর, খেলার জগত, চাওয়া পাওয়া, এসো চীনা শিখি, পরবর্তী অনুষ্ঠানসূচী
বর্তমান প্রচারসূচী নিম্নরূপ:
প্রথম অধিবেশন: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭-৮ টা। প্রচার তরঙ্গ: শর্টওয়েভ- ৯৪৯০, ৯৬০০ ও ১১৬১০ কিলোহার্জ অর্থাৎ ৩১.৬১, ৩১.২৫ ও ২৫.৮৪ মিটার। মিডিয়াম ওয়েভ- ১১৮৮ কিলোহার্জ অর্থাৎ ২৫২.৫৩ মিটার।
দ্বিতীয় অধিবেশন: বাংলাদেশ সময় সন্ধ্যা ৮-৯ টা। প্রচার তরঙ্গ: শর্টওয়েভ- ৯৪৯০ ও ১১৬১০ কিলোহার্জ অর্থাৎ যথাক্রমে ৩১.৬১ও ২৫.৮৪ মিটার। মিডিয়াম ওয়েভ- ১২৬৯ কিলোহার্জ অর্থাৎ ২৩৬.৪১ মিটার।
তৃতীয় অধিবেশন: বাংলাদেশ সময় রাত ৯-১০ টা। প্রচার তরঙ্গ: শর্টওয়েভ- ৯৬১০ ও ৯৬৯০ কিলোহার্জ অর্থাৎ ৩১.২২ ও ৩০.৯৬ মিটার।
চতুর্থ অধিবেশন: বাংলাদেশ সময় সকাল ৮-৯টা। প্রচার তরঙ্গ: শর্টওয়েভ- ৯৬৫৫ ও ১১৬৪০ কিলোহার্জ অর্থাৎ যথাক্রমে ৩১.০৭ ও ২৫.৭৭ মিটার।
বাংলা বিভাগে বর্তমানে কাজ করছেন যারা:
পরিচালক: ইউ কোয়াং য়ূএ
ভাষা বিশেষজ্ঞ: আ বা ম ছালাউদ্দিন
খন্ডকালীন ভাষা বিশেষজ্ঞ: ইলিয়াস খান
অন্যান্য: চুং শাও লি, ফোং সিউ ছিয়েন, থান ইয়াও খাং, চিয়াং চিং ছেং, ইয়াং ওয়েই মিং, ছাও ইয়ান হুয়া, শুয়ে ফেই ফেই, লিলি, লিলু, খোং চিয়া চিয়া, ওয়াং হাইমান, শুই হুয়া, শিয়ে নান।
বাংলা বিভাগে যোগাযোগের ঠিকানা:
ডাক ঠিকানা-
Bengali Section (CRI-11)
China Radio International
1) P.O. Box- 6105, Gulshan, Dhaka-1212, Bangladesh.
2) First Floor, 9 Rajdoot Marge, Chanakyapuri, New Delhi-110021, India.
3) P.O. Box- 4216, Beijing-100040, China.
4) 16 A, Shijingshan Road, Beijing-100600, China.
E-mail: [email protected]
[email protected]
Tel: 0086 10 68892299, 68892420
Fax: 0086 10 68892346
ওয়েবসাইট: http://bd.chinabroadcast.cn
http://bengali.cri.cn
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৭ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



