অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত / প্রচারিত 'বাংলা রেডিও' গত জুন মাসে আট বছর অতিক্রম করেছে। ১৯৯৯ সালে ক্যানবেরা প্রবাসীদের সংগঠন 'বাংলাদেশ অষ্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরা' এটি প্রচার শুরু করে। বাংলা রেডিও প্রচারিত হয় প্রতি সোমবার রাত ৮টায় ক্যানবেরা এফ এম ব্যান্ড ৯৮.৩ মেগাহার্জে ২xx কমিউনিটি রেডিও স্টেশনের মাধ্যমে। প্রতি সপ্তাহের অনুষ্ঠানের রেকর্ডিং ওয়েবসাইটে দেয়া হয়। সেই সাইটে গত আট বছরের সব অনুষ্ঠান আর্কাইভ করা আছে। অষ্ট্রেলিয়ার বাইরে বিশ্বের প্রায় ৩০ টিরও বেশি দেশ থেকে প্রবাসীরা ইন্টারনেটে এ অনুষ্ঠান নিয়মিত শুনেন।
বাংলা রেডিও'র অনুষ্ঠান প্রবাসীদের উদ্দেশ্যে নিবেদিত। অনুষ্ঠান সাজানো হয় বিভিন্ন তথ্যমূলক প্রতিবেদন, বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, গল্প, কবিতা, নাটক আর গান দিয়ে। এতে যেমন থাকে প্রবাস জীবনে বাঙালিদের সাফল্যের কথা, প্রবাসীদের জীবন, তাদের অভিজ্ঞতা, তেমনি থাকে মাতৃভূমির প্রতি তাদের টান, প্রিয়জনদের কথা। আরও থাকে অষ্ট্রেলিয়াতে পড়াশোনা ও ইমিগ্রেশন বিষয়ে সুযোগ-সুবিধার কথা। ক্যানবেরার এই বাংলা রেডিও অনুষ্ঠান গতানুগতিক রেডিও প্রচারের চেয়ে ভিন্ন। প্রতিটি অনুষ্ঠান একটি 'থিম' কিম্প 'ম্যাগাজিন' আঙ্গিকে সাজানো হয়। যার আবেদন থাকে বহুদিন।
বাংলা রেডিও'র বর্তমান পরিচালক ড. সাদেকুর রহমান।
বাংলা রেডিও অষ্ট্রেলিয়ার বাইরে বসবাস রত প্রবাসীদের জীবন, অভিজ্ঞতা, সাফল্য প্রচারে আগ্রহী। যোগাযোগের ঠিকানা- [email protected]
[email protected]
বাংলা রেডিও'র ওয়েবসাইট:
http://www.banglaradio.org.au
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।