এবিসি রেডিওর সংবাদ ও অনুষ্ঠান কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ১ জুন রোববার বিকেলে কারওয়ান বাজারস্থ প্রথম আলো কার্যালয়ে মাসব্যপী এ প্রশিক্ষণ শুরু হয়। আগামী জুলাই মাসে বেসরকারি এই রেডিও স্টেশনটি আনুষ্ঠানিকভাবে সমপ্রচার শুরু করবে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান্ এবিসি’র কর্মীদের উদ্দেশ্যে বলেন- এবিসি রেডিও বাংলা ভাষা , সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও বিকশিত করবে। সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে এই রেডিও যথেষ্ঠ যত্নবান হবে যাতে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের ক্ষতি না হয়। কর্ম দের উদ্দেশ্যে তিনি বলেন এবিসি কোন দল, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের পক্ষ নেবে না এবং সাহস ও নিরপেক্ষতার সাথে কাজ করবে।
প্রথম আলো সম্পাদক বলেন-্ আমরা একটি গণতান্ত্রিক, অসামপ্রদায়িক ও উন্নয়নমূখী বাংলাদেশ দেখতে চাই। সেই লক্ষ্যে দলনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে মিডিয়া স্টার লিমিটেডের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান, এবিসি রেডিও’র নির্বাহী পরিচালক জালাল উদ্দিন আকন্দ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ূম, উপসম্পাদক সাজ্জাদ শরিফ, সহকারী সম্পাদক সুমনা শারমিন বক্তব্য দেন। তারা সবাই এবিসি রেডিও’র উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং একে একটি জনপ্রিয় রেডিও হিসেবে প্রতিষ্ঠা করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন- এবিসি রেডিও’র বার্তা ও অনুষ্ঠান সম্পাদক সানাউল্লাহ বাবলু।
দেশের নেতৃস্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকেরা এবিসি রেডিও’র প্রতিবেদক, রেডিও জকি, প্রযোজকদের প্রশিক্ষণ দেবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



