গত ২২ ফেব্রুয়ারি ২০০৮ বাড়ইপাড়া, চন্দ্রা, গাজীপুরের সিসিডিবি হোপ সেন্টারে বসেছিল Adventist World Radio'i বাংলা বিভাগ আশার বাণীর শ্রোতা সম্মেলন। এই সম্মেলনে এসেছিলেন AWR Asia Pacific-Gi সহকারি অনুষ্ঠান পরিচালক ও জনপ্রিয় ডিএক্স অনুষ্ঠান Wavescan-Gi উপস্থাপক রোয়েন ক্যাটোলিকো। উপস্থিত ছিলেন আশার বাণীর পরিচালক মিল্টন দাস, প্রযোজক ফিলিপ পান্ডে, উপস্থাপক ও শব্দ গ্রাহক রবার্ট সরকার, এ্যাঞ্জেলা পান্ডে ও প্রভাতী বৈদ্য। অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রায় শতাধিক শ্রোতা ও ক্লাব প্রতিনিধি। এই শ্রোতা সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল শ্রোতাদের মিলনমেলা ও পারস্পরিক মত বিনিময় করা।
সকাল ১০টায় এ্যাঞ্জেলা পান্ডের নেতৃত্বে শ্রোতাদের রেজিষ্ট্রেশন পর্ব শুরু হয়। শ্রোতাদেরকে AWR মনোগ্রাম খচিত টি-শার্ট ও রাখী দেওয়া হয় প্রথমেই। ফিলিপ পান্ডে ও প্রভাতী বৈদ্যের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় সকাল ১০-৩০ মিনিটে। গোলাপ ফুল দিয়ে সকল শ্রোতাবন্ধুদের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। ¯^vMZ বক্তব্যে আশার বাণীর পরিচালক জনাব মিল্টন দাস শ্রোতাদের সম্মেলনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। প্রধান অতিথি মি. রোয়েন AWR-Gi প্রেসিডেন্ট এবং এশিয়া বিভাগের পরিচালকের শুভেচ্ছা বাণী পাঠ করেন। মি. রোয়েন নিজস্ব বক্তব্যে শ্রোতাদেরকে ধন্যবাদ জানান এবং তিনি বলেন, তার জীবনে এই প্রথম কোন শ্রোতা সম্মেলনে অংশগ্রহণ করলেন। তিনি আবারও বাংলাদেশে আসার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



