এই বিভাগের সবগুলো লেখা পড়তে: Click This Link
৩। চীনের ঐতিহাসিক বৈশিষ্ট্য
আমরা চীনা জাতির এক নতুন সংস্কৃতি গড়তে চাই, কিন্তু সেই সংস্কৃতির রূপ কি?
কোন নির্দিষ্ট সংস্কৃতি (ভাবাদর্শগত রূপ হিসেবে) নির্দিষ্ট সমাজের রাজনীতি ও অর্থনীতির প্রতিফলন। সেই সংস্কৃতি আবার সেই নির্দিষ্ট সমাজের রাজনীতি ও অর্থনীতির উপর বিপুল প্রবাব বিস্তার করে এবং সেগুলির মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে; আর অর্থনীতি হচ্ছে বুনিয়াদ, এবং রাজনীতি হচ্ছে অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। সংস্কৃতির সঙ্গে রাজনীতি ও অর্থনীতির সম্পর্ক এবং রাজনীতি ও অর্থনীতির মধ্যকার পারস্পরিক সম্পর্কের ব্যাপারে এটাই আমাদের মূল দৃষ্টিকোণ। অতএব, নির্দিষ্ট রূপের রাজনীতি ও অর্থনীতিই প্রথমে নির্দিষ্ট রূপের সংস্কৃতিকে নির্ধারণ করে; এবং শুধু তার পরেই সেই নির্দিষ্ট রূপের সংস্কৃতি আবার নির্দিষ্ট রূপের রাজনীতি ও অর্থনীতিকে প্রবাবিত করে ও ঐগুলির মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। মার্কস বলেছেন: 'মানুষের চেতনা তার অস্তিত্বকে নির্ধারণ করে না, বরং বিপরীত পক্ষে মানুষের সামাজিক অস্তিত্বই তার চেতনাকে নির্ধারণ করে।' তিনি আরও বলেছেন, 'দার্শনিকেরা নানাভাবে বিশ্বকে শুধু ব্যাখ্যা করেছেন, কিন্তু আসল সমস্যা হচ্ছে বিশ্বের পরিবর্তন সরাধন করা।' মানব ইতিহাসে এই হল সর্বপ্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা যার মধ্যে চেতনা ও অস্তিত্বের মধ্যেকার সম্পর্কের প্রশ্নের নির্ভূল জবাব মেলে। এটাই হল গতিশীল বিপ্লবী প্রতিফলন-তত্ত্বের মূল দৃষ্টিকোণ। পরবর্তীকালে লেনিন এ তত্ত্বকে আরো গভীরভাবে বিকশিত করেছেন। চীনের সাংস্কৃতিক সমস্যার আলোচনায় এই মূল দৃষ্টিকোণ আমাদের একান্তভাবে মনে রাখতে হবে।
কাজেই এটা অত্যন্ত পরিস্কার যে, চীনা জাতির পুরাতন সংস্কৃতির মধ্যে যে প্রতিক্রিয়াশীল অংশকে আমরা বর্জন করতে চাই সেটা চীনা জাতির পরনো রাজনীতি ও পুরনো অর্থনীতি থেকে অবিচ্ছেদ্য; আর চনিা জাতির যে নতুন সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই সেটাও আমাদের নতুন রাজনীতি ও নতুন অর্থনীতি থেকে অবিচ্ছেদ্য। চীনা জাতির পুরনো রাজনীতি ও পুরনো অর্থনীতি হচ্ছে চীনা জাতির পুরনো সংস্কৃতির ভিত্তি; আর চীনা জাতির নতুন রাজনীতি ও নতুন অর্থনীতি হচ্ছে চীনা জাতির নতুন সংস্কৃতির ভিত্তি।
মূল বইয়ের পৃষ্ঠা ৩-৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

