সিনচিয়াং হজযাত্রীদের জন্য স্বাস্থ্য দলিল স্থাপন করেছে
২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ বছর চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াং থেকে প্রায় ৩০০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। ২২ আগস্ট থেকে সিনচিয়াং তাঁদের জন্য ফ্লু, সংক্রামক মেনিনজাইটিস ও কলেরাসহ নানা টিকা দিতে শুরু করেছে এবং প্রতি হজযাত্রীর জন্য 'স্বাস্থ্য দলিল' স্থাপন করেছে।
চলতি বছর এ/এইচ-১ এন-১ ফ্লু বিশ্বের ১৭০টিরও বেশি দেশে প্রচলিত হচ্ছে। সৌদি আরব সরকার হজযাত্রীদের স্বাস্থ্যের ওপর বিশেষ দাবি ও সীমাবদ্ধ যোগ্যতা উত্থাপন করেছে।
দূরবর্তী অঞ্চলের হজযাত্রীদের শারীরিক পরীক্ষার অর্থনৈতিক ভার ও বহু দূর থেকে যাতায়াতের কষ্ট কমানোর লক্ষ্যে স্থানীয়ভাবে শারীরিক পরীক্ষা নেয়ার জন্য সিনচিয়াং সরকার কিছু ভালো মানের স্থানীয় হাসপাতাল নির্ধারণ করেছে।
গত বিশ বছরেরও বেশি সময় সিনচিয়াং থেকে সৌদি আরবে যাওয়ার হজযাত্রীর মোট সংখ্যা ৩০ হাজারেরও বেশি। সাম্প্রতিক পাঁচ বছরের প্রতি বছর প্রায় ২৭০০ জন হজযাত্রা করেন। হজযাত্রীর সংখ্যার দিক থেকে সিনচিয়াং চীনের সব প্রদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে।
-ইয়ু কুয়াং ইউয়ে
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন