somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ তার একজন উপকারী, অকৃত্রিম বন্ধুকে হারালো

২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমেই এডওয়ার্ড কেনেডির বিদেহী আত্মার শান্তি কামনা করছি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কৃতজ্ঞতাও জানাচ্ছি।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়কালে যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই পাকিস্থানকে সমর্থন করে। কিন্তু সাবেক প্রেসিডেন্ট এফ কেনেডির ছোট ভাই এডওয়ার্ড কেনেডি সিনেটর হিসেবে সরকারের মতের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেন। স্বাধীনতা যুদ্ধের নয়মাসে তিনি বাংলাদেশের পক্ষে (যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধেও বলা যায়) সাহসী মনোভাব নিয়ে ১২টি কড়া বিবৃতিও প্রকাশ করেছেন। তিনি বলেন, পূর্ববঙ্গে সন্ত্রাসের রাজত্ব চলছে। পাকিস্থানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দুষ্কর্মে সহযোগিতার চেয়ে কম নয় বলেও তিনি মন্তব্য করেন।
যুদ্ধ শুরু হবার পর আগষ্ট মাসে তিনি পশ্চিম বাংলায় এসে বাংলাদেশি উদ্ধাস্তুদের অবস্থা পর্যবেক্ষণ করেন। সেসময় তিনি বাংলাদেশেও আসতে চেয়েছিলেন, কিন্তু অনুমতি পাননি। বাংলাদেশের মানুষের জন্য মানবিক সাহায্য করতে তিনি যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের পক্ষে নানা তৎপরতায় অংশ নিয়েছেন।
বাংলাদেশ স্বাধীন হবার পরপরই তিনি বাংলাদেশে এসেছিলেন।

গত মঙ্গলবার রাতে তিনি তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৭ বছর ধরে ব্রেন ক্যান্সারে ভুগছিলেন।
১৯৬২ সাল থেকে তিনি পরপর ৭ বার সিনেটর নির্বাচিত হন, মার্কিন ইতিহাসে যা নজিরবিহীন। গত ১২ আগষ্ট তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক 'দি প্রেসিডেনশিয়াল মেডেল অফ ফ্রিডম' এ ভূষিত করা হয়।
তার মৃত্যুতে অন্যান্য বিশ্বনেতৃবৃন্দের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোকবার্তা প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধে তার সমর্থন ও জনমত গঠনে ভূমিকার কথা স্মরণ করে তিনি তার শোকবার্তায় বলেছেন, বাংলাদেশের জনগণ তার অবদান চিরদিন স্মরণ রাখবে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×