ঢাকার চলচ্চিত্রে যে ব্যক্তিটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় তকমা গায়ে মেখেছিলেন তিনি সালমান শাহ্। ১৯৯৬ সালের এই দিনে মাত্র ২৭ বছর বয়সে তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয়। প্রথম ছবিতেই তিনি দেশের সিনেমা দর্শকদের হৃদয় রাজ্যে স্থান পান। একের পর এক হিট ছবির নায়ক হিসেবে সালমান শাহ্ অচিরেই ঢাকার সিনেমার অপ্রতিদ্বন্দী নায়কে পরিণত হন।
সালমান শাহ্'র মৃত্যু সিনেমা দর্শকদের মধ্যে যে শোকের ছায়া বিস্তার করে তা বিস্ময়কর। প্রিয় নায়কের মৃত্যুর ঘটনায় শোকে দু:খে আত্মহত্যার ঘটনাও সেসময় ঘটেছিল, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে আর কখনো ঘটেনি।
মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছি। তার আত্মার শান্তি কামনা করি।
সালমান শাহ্'র আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়। ছোট ভাই শাহরান চৌধুরী ইভান।
সালমান শাহ অভিনীত ছবির তালিকা
ছবির নাম---ছবি মুক্তির তারিখ
কেয়ামত থেকে কেয়ামত - ১৯৯৩ সালের ২৫ মার্চ
তুমি আমার ছবিটি - ১৯৯৪ সালের ২২ মে
অন্তরে অন্তরে - ১৯৯৪ সালের ১০ জুন
সুজন সখী - ১৯৯৪ সালের ১২ আগস্ট
বিক্ষোভ - ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর
স্নেহ - ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর
প্রেমশক্তি - ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর
কন্যাদান - ১৯৯৫ সালের ৩ মার্চ
দেনমোহর - ১৯৯৫ সালের ৩ মার্চ
স্বপ্নের ঠিকানা - ১৯৯৫ সালের ১১ মে
আঞ্জুমান - ১৯৯৫ সালের ১৮ আগস্ট
মহামিলন - ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর
আশা ভালোবাসা - ১৯৯৫ সালের ১ ডিসেম্বর
বিচার - ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি
এই ঘর এই সংসার - ১৯৯৬ সালের ৫ এপ্রিল
প্রিয়জন - ১৯৯৬ সালের ১৪ জুন
তোমাকে চাই - ১৯৯৬ সালের ২১ জুন
স্বপ্নের পৃথিবী - ১৯৯৬ সালের ১২ জুলাই
জীবন সংসার - ১৯৯৬ সালের ১৮ অক্টোবর
মায়ের অধিকার - ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর
চাওয়া থেকে পাওয়া - ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর
প্রেম পিয়সী - ১৯৯৭ সালের ১৮ এপ্রিল
স্বপ্নের নায়ক - ১৯৯৭ সালের ৪ জুলাই
শুধু তুমি - ১৯৯৭ সালের ১৮ জুলাই
আনন্দ অশ্রু - ১৯৯৭ সালের ১ আগস্ট
বুকের ভেতর আগুন - ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর
স্ত্রীর সাথে সালমান শাহ্
এক নজরে সালমান শাহ
জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭০
বাবা : কমর উদ্দিন চৌধুরী
মা : নীলা চৌধুরী
আসল নাম : শাহরিয়ার চৌধুরী ইমন
স্ত্রী : সামিরা
প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত
শেষ ছবি : বুকের ভেতর আগুন
প্রথম নায়িকা : মৌসুমী
সর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)
মোট ছবি : ২৭টি
বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।
ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা
একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।
মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬
সালমান শাহ'কে নিয়ে আজকের প্রথম আলোর নিবন্ধ: চলচ্চিত্রের নবকুমার
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



