somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ উদযাপিত হচ্ছে নয়াচীনের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী

০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সকালে চীনের রাজধানী পেইচিংয়ের বিভিন্ন মহল নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান উপলক্ষে কুচকাওয়াজ ও শোভাযাত্রা শুরু করেছে। চীনের গণ মুক্তি ফৌজের ১৪টি পদব্রজ দল, ৩০টি স্থল সাজসরঞ্জাম দল ও ১২টি বিমান বাহিনীর দল থিয়েন-আন-মন চত্বর অতিক্রম করার সময় হু চিন থাওসহ দেশের নেতৃবৃন্দ ও সারা দেশের জনগণ পরিদর্শন গ্রহণ করে। এসব দল চীনের সেনাবাহিনী গঠনের সর্বশেষ মান প্রদর্শন করে। এবারের কুচকাওয়াজে ৫০০টি সাজসরঞ্জাম ও ১৫০টিরও বেশি বিমান প্রদর্শিত হয়েছে। চীনের অতীতের জাতীয় দিবসের কুচকাওয়াজের মধ্যে এবারে প্রদর্শিত চীনের উত্পাদিত সাজসরঞ্জামের সংখ্যা সবচেয়ে বেশি এবং আকার সবচেয়ে বড়। জঙ্গী-১০ ও জঙ্গী-১১বিসহ নানা নতুন ধরনের জঙ্গী বিমান প্রথম বারের মতো এবার প্রদর্শিত হয়েছে। এটা হচ্ছে চীনের প্রতিরক্ষা ও সেনাবাহিনীর সর্বশেষ সাফল্যের সম্পূর্ণ প্রদর্শন। চীনের স্থল ,বিমান বাহিনীর বিশেষ সৈনিক ও সশস্ত্র পুলিশের সাজোঁয়াগাড়ীর চৌকস দলসহ বহু পেশাদার বাহিনী পয়লা অক্টোবর জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রথম বারের মত তাদের নৈপুন্য প্রদর্শন করেছে। এটি চীনের বিভিন্ন বাহিনীর পেশাগত মান আরো উচুঁ এবং বিভিন্ন হুমকি মোকাবিলা ও বৈচিত্র্যময় সামরিক দায়িত্ব সম্পন্ন হওয়ার সামর্থ্য উন্নত করার প্রতীক। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, চীনের প্রতিরক্ষা শক্তি অর্ধ যান্ত্রিকায়ন থেকে যান্ত্রিকায়ন ও তথ্যায়নের মিশ্র উন্নয়ন এবং একীকরণের যৌথ যুদ্ধের নতুন অতিক্রম বাস্তবায়িত হয়েছে।

কুচকাওয়াজের পর বিভিন্ন মহলের এক লাখ লোক ও ৬০টি ভাসমান লাইন নিয়ে গঠিত ৩৬টি দল ও ছটি সাংস্কৃতিক প্রদর্শনী থিয়েন আন মেন চত্বরে অনুষ্ঠিত হবে। ছাং আন সড়কে নয়া চীনের অব্যাহত উন্নয়নের প্রক্রিয়া প্রদর্শন করা হবে।



সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×