১. রাজনীতির কথা বলবেন ?? দেশ দূরে থাক, দেশের বাইরের বাংলাদেশীরাও লেগে যায়...
২. দেশের মঙ্গল নিয়ে কথা বলবেন ?? এই খানেও ২ গ্রুপ তৈরী হয়ে লেগে যায় (যেমনঃ টিপাইমুখ)...
৩. পডাশুনার কথা বলবেন ?? এইখানেও পাবলিক-প্রাইভেট লেগে যায়...
৪. কালচারের কথা বলবেন ?? এইখানেও লেগে যায় আমাদের মাঝে...কেও রক্ষনশীল, কেউবা উদার...
৫. খেলাধুলার কথা বলবেন ?? এইখানেও লেগে যায় আমাদের মাঝে...
৬. ধর্মের কথা বলবেন ?? এইখানেও ২/৩ গ্রুপ লেগে যায়...
৭. ১৯৭১ সালেও ২ গ্রুপ ছিলো...মুক্তিযোদ্ধা এবং রাজাকার...
এমন আরো অনেক বিষয় আছে (মনে হয় ১০০% বিষয়) যেখানে আমাদের নিজেদের মাঝে গাঞ্জাম লেগে যায়...
তাই আমার আজকে খুব জানতে ইচ্ছা করে, এমন কোন বিষয় আছে যেটাতে আমাদের মাঝে কোন বিরোধ নাই, আমরা সবাই একতাবন্ধ...??? বলতে পারবেন কেও ???
বিঃদ্রঃ দুনিয়ার সব দেশেই হয়তো এমন প্রব্লেম আছে কিন্তু আমাদের নিজেদের মাঝে বিরোধ নাই, এমন একটা বিষয় জানতে চাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

