নিচে আমি আপনাদের নোটিশের কিছু অংশ তুলে দিলাম...কিন্তু আমি মনে হয় গত কয়দিন ধরে বিতর্কিত কোন লেখা লিখি নাই...তারপরেও ২ দিন আগে আমার লিখা "জাফর ইকবাল এবং কিছু তামাশা..." নামের পোস্ট সরায়ে দেওয়া হয়েছে, যদিও সেইখানে আপত্তিকর কিছুই ছিলো না...উল্টা যারা প্রতিবাদ করেছে, তাদের মতো আমিও প্রতিবাদ করছিলাম...কিন্তু তাদের অনেকের লিখা থাকলেও আমারটা সরায়ে দেওয়া হয়েছে... আপনাদের কারণ আমার পছন্দ হয় নাই, কারন আপনারা একি কথা সবাইকে পাঠান...আমার লিখায় খারাপ কিছুই ছিলো না... যাই হোক অইটা নিয়ে আমি মাথা ঘামাইতেছি না...
আমার প্রশ্ন হইতেছে আমি আজকে একের পর এক নোটিশ কেন পাচ্ছি ?? আপনারা কি স্পেসিফিক করে বলতে পারবেন কোন কমেন্ট / পোস্টের জন্য আমি বার বার নোটিশ পাচ্ছি ?? কে আমার নামে রিপোর্ট করছে এবং কোন লেখার জন্য করছে ?? সেখানে খারাপ কি লিখেছিলাম ?? বলতে পারবেন ?? আপনারা একজন ব্লগারকে যা খুশি বলতে পারেন অথবা একশান নিতে পারেন, কিন্তু তাকে কোন কারনে নোটিশ পাঠানো হচ্ছে বা সতর্ক করা হচ্ছে, সেটা জানা কি ব্লগারের অধিকার না ??? যে কেও যে কারো নামে ইচ্ছা মতো অভিযোগ করতে পারে, কিন্তু আপনারা কি সত্যি অইসব যাচাই করেন ??? নাকি না করেই নোটিশ পাঠায়ে দেন ?? আমি তো কোন নোটিশে আপনাদের একি নিয়ম ছাডা অন্য কিছু দেখি না, যা স্পেসিফিক... .... আমি শুধু জানতে চাই যে কোথায় ভুল ছিলো আমার... ভুলই যদি জানতে না পারলাম, তাইলে এইসব নোটিশ পডে কি বুঝবো ??
আমি গত কয়দিন ধরে কোন উত্তেজনা তৈরী করার মতো পোস্ট দেই নাই...যদি দিয়ে থাকি, তাইলে সেইসব অনেক আগের কিন্তু তখন অইসব নিয়ে আমি কোন নোটিশ পাই নাই, তাইলে এখন কিসের জন্য সতর্ক করা হচ্ছে, সেটা মনে হয় আমার জানা উচিত, ভুল বললাম ??
আমি জানি ব্লগে আমাকে অনেকেই পছন্দ করে না, এইটা নিয়ে আমি মাথা ঘামাই না... আমাকে কেও পছন্দ না করে যাই বলুক / করুক, সেটা সত্যি কিনা বিবেচনা মনে হয় আপনাদেরই করতে হবে...
আরো একটা কথা, আপনারা ব্লগ ঘাটলে এমন ২০০ কমেন্ট পাবেন যারা অনেক গালাগালি করে কমেন্ট করেছে, আমার যদি ১০ টা পান, তাইলে জানাবেন... আমি নিজেই এইসব গালাগালি বন্ধ করার জন্য পোস্ট দিয়েছিলাম...
শেষ কথা হচ্ছে, যদি বলেন এই ব্লগ "একনায়কতন্ত্র" মেনে চলে, তাইলে আমার সমস্যা নাই... কিন্তু যদি বলেন "গণতন্ত্রের কথা", তাইলে বিষয় গুলা আমার স্পষ্ট হওয়া দরকার...অন্তত যতদিন ব্লগে আছি...
----------------------------------------------------------------
dear blogger, ৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।
regards,
somewherein blog team.
১৮ ই জুন, ২০০৯ সকাল ১০:৫১
dear blogger,
২ক. যদি কোন পাঠক কোন পোস্ট সরিয়ে দিতে কিংবা মন্তব্য মুছে ফেলতে অথবা কোন সদস্যকে ব্যান করতে অভিযোগ জানান, বা কোন ব্লগার যদি তার মুছে ফেলা পোস্টের ব্যাপারে জবাবদিহিতা চান তাহলে 'কোন সমস্যা' পাতা কিংবা নির্মিতব্য 'রিপোর্ট এবিউজ' বাটন চেপে সরাসরি আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন।
------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ রাত ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



