somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাবিশ্বের সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব (পর্ব ০৫)

১২ ই জুন, ২০১১ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমদের এই সৌরজগতে ৯ টি গ্রহ এবং ১৬২ টি উপগ্রহ রয়েছে। এই গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ থেকে শুরু করে এই ৯ টি গ্রহ যথাক্রমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস নেপচুন এবং প্লুটো। এই নয়টি গ্রহের মধ্যে পৃথিবীই একমাত্র গ্রহ যা জীবনধারণের উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
আসুন জানার চেষ্টা করি গ্রহগুলো কিভাবে নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ শক্তি এবং গ্রহের ঘূর্ণন শক্তির মধ্যে সাম্যতা গ্রহটিকে তার নিজ অক্ষে থাকতে সাহায্য করে। সূর্যের শক্তিশালী আকর্ষণ বল গ্রহটিকে নিজের দিকে আকর্ষণ করে, একে বলা হয় কেন্দ্রমুখী বল। আর ঘূর্ণায়মান গ্রহের বহির্মুখী বল এই আকর্ষণ শক্তির বিপরীত দিকে ক্রিয়া করে। একে বলা হয় কেন্দ্রবিমুখী বল। এই দুটি বল পরস্পর সমান এবং বিপরীত দিকে ক্রিয়াশীল বলে গ্রহটি একটি নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। যদি গ্রহের এই কেন্দ্রবিমুখী বল কিছুটা কম হতো অর্থাৎ গ্রহের ঘূর্ণন গতিশক্তি কিছুটা কম হতো তবে এটি সমানভাবে সূর্যের আকর্ষণ শক্তিকে নিষ্ক্রিয় করতে পারত না। সূর্য গ্রহটিকে নিজের দিকে আকর্ষণ করতো। ফলে গ্রহটি ক্রমাগত ক্ষুদ্রতর ব্যাসার্ধের কক্ষপথে পরিভ্রমণ করে একসময় সূর্যের সাথে মিশে যেত। আবার যদি গ্রহের ঘূর্ণন গতিশক্তি বেশী হত তবে এর কেন্দ্রবিমুখী বল সূর্যের আকর্ষণ বল হতে বেশী হত। ফলে সূর্য থেকে গ্রহটির দূরত্ব বাড়তে থাকত। ক্রমাগত বৃহত্তর ব্যাসার্ধের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করতে করতে একসময় গ্রহটি সূর্যের আকর্ষণ শক্তি ছিন্ন করে মহাশূন্যে হারিয়ে যেত। তাই কোনো গ্রহকে তার নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করতে হলে গ্রহটির উপর সূর্যের আকর্ষণ শক্তি এবং গ্রহটির কেন্দ্রবিমুখী বল সমান হতে হবে। অর্থাৎ সূর্য থেকে দূরত্বের উপর নির্ভর করে গ্রহটিকে একটি নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করতে হবে। অন্যথায় গ্রহটি হয় মহাশূন্যে হারিয়ে যাবে নাহয় সূর্যের সাথে মিশে যাবে। এই সাম্যতা আমাদের পৃথিবীর ক্ষেত্রেও প্রযোজ্য। যদি এই দুটি বলের মধ্যে সাম্যতা না থাকত অর্থাৎ পৃথিবী যদি একটি নির্দিষ্ট গতিতে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ না করত তবে পৃথিবীতে প্রানের অস্তিত্ব থাকত না। তাহলে প্রশ্ন এসে যায় বিগ ব্যাং যদি একটি কাঁকতলিয় ঘটনা হয় তাহলে বলের এত সূক্ষ্ম এবং সঠিক সাম্যতা কিভাবে আসে?
নক্ষত্রবিদ্যা থেকে জানা যায়, আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর সৌর ব্যবস্থার উপর আমাদের পৃথিবীর নিরাপত্তা এবং ব্যবস্থা নির্ভরশীল। বৃহস্পতি গ্রহ এর একটি চমৎকার উদাহরণ। আমাদের সৌরজগতে এই গ্রহটির নির্দিষ্ট অবস্থান পৃথিবীর সৌর ব্যবস্থার সাম্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নক্ষত্র গতি বিদ্যার গননার মাধ্যমে পাওয়া গেছে যে, বৃহস্পতির বর্তমান অবস্থান সৌরজগতের অন্যান্য গ্রহগুলোকে তাদের নির্দিষ্ট কক্ষপথে থাকতে সাহায্য করে। বৃহস্পতি গ্রহের মতো বৃহৎ গ্রহ অন্যান্য সৌর ব্যবস্থায়ও পাওয়া গেছে। কিন্তু সেসব গ্রহ তাদের নিজ সৌর ব্যবস্থায় এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। ওয়াশিংটন ইউনিভার্সিটির নক্ষত্র বিজ্ঞানের প্রফেসর পিটার ওয়ার্ড একে এভাবে তুলে ধরেন “All the Jupiters seen today are bad Jupiters. Ours is the only good one we know of. And it’s got to be good, or you’re thrown out into dark space or into your sun”
পৃথিবীর উপর বৃহস্পতি গ্রহের কার্যকারিতা এতোটাই যে যদি এই গ্রহটি না থাকত তবে পৃথিবীতে প্রানের সৃষ্টি হতে পারত না। বৃহস্পতি গ্রহের সৃষ্ট চুম্বকীয় ক্ষেত্র উল্কা এবং ধূমকেতুগুলোর গতিপথ বদল করে আমাদের পৃথিবীর সৌর ব্যবস্থায় প্রবেশে বাধার সৃষ্টি করে এবং পৃথিবীকে এসব উল্কা এবং ধূমকেতুর লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষা করে।
বৃহস্পতি গ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করেন নক্ষত্রবিদ জর্জ ওয়েদারহিল তার “How Special Jupiter Is” আর্টিকেল এ। তিনি বলেন “Without a large planet positioned precisely where Jupiter is, the earth would have been struck a thousand times more frequently in the past by comets and meteors and other interplanetary debris. If it were not for Jupiter, we wouldn't be around to study the origin of the solar system.”
গবেষণার মাধ্যমে জানা গেছে যে পৃথিবী এবং এর উপগ্রহ চন্দ্রের মধ্যে যে সৌর ব্যবস্থা বিদ্যমান তা সৌরজগতের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটির অনুপস্থিতিতে বৃহস্পতি গ্রহের আকর্ষণ শক্তি শুক্র ও বুধ গ্রহের স্থিতিশীলতা বিনষ্ট করত। এই আকর্ষণ শক্তি এই দুটি গ্রহের মধ্যে দূরত্ব ক্রমান্বয়ে কমিয়ে আনত। ফলে একসময় বুধ সৌর জগত হতে ছিতকে যেত এবং শুক্র গ্রহের কক্ষপথ পরিবর্তিত হতো। বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের কম্পিউটার মডেল তৈরি করে দেখতে পান যে গ্রহ গুলোর মধ্যকার এই order এবং সামঞ্জস্যতা যা বিলিয়ন বছর ধরে রয়েছে তা গ্রহগুলোর সঠিক ভর এবং অবস্থানের কারনেই সম্ভব হয়েছে। যদি এই order, ভর বা অবস্থানের কিছুটা পরিবর্তন হতো তবে আমাদের সৌরজগত ও পৃথিবীর অস্তিত্ব থাকত না।
The Astronomical Journal এর ১৯৯৮ সালের নভেম্বর মাসের সঙ্কলনে বলা হয় ‘Our basic finding is nevertheless an indication of the need for some sort of rudimentary "design" in the solar system to ensure long-term stability”
অন্যকথায়, এই সৌরজগত এবং এর ব্যবস্থা মহান আল্লাহতায়ালা মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য সৃষ্টি করেছেন । তিনি কোরআনে বলেছেন “তিনি তোমাদের কল্যাণের জন্য রাত ও দিন এবং সূর্য ও চন্দ্রকে বশীভূত করে রেখেছেন এবং সমস্ত তারকাও তাঁরই হুকুমে বশীভূত রয়েছে। যারা বুদ্ধিবৃত্তিকে কাজে লাগায় তাদের জন্য রয়েছে এর মধ্যে প্রচুর নিদর্শন। (আন নাহল। ১২)
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×