somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাবিশ্বের সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব (পর্ব ০৬)

১৯ শে জুন, ২০১১ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং এর ঘূর্ণনের হার পৃথিবীতে জীবনের অস্তিত্বের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এর আকৃতি এবং এর অভ্যন্তরের পদার্থ সমূহের উপড়ও নির্ভরশীল।
আমেরিকান ভূতত্ত্ববিদ ফ্রাংক প্রেস এবং রেমন্ড সিলভার তাদের গবেষণার মাধ্যমে প্রাপ্ত ডাটার উপর ভিত্তি করে বলেন “ পৃথিবীর আয়তন একে জীবনধারণের উপযোগী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি পৃথিবীর আয়তন কিছুটা কম হতো তবে এটি এর বর্তমান বায়ুমণ্ডল ধরে রাখতে পারত না। কারন এর অভিকর্ষীয় শক্তি গ্যাস সমূহকে ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট হতো না। আবার যদি এর ভর কিছুটা বেশি হতো তবে এর শক্তিশালী অভিকর্ষীয় আকর্ষণ শক্তির দ্বারা এটি বেশি পরিমাণ গ্যাস ( ক্ষতিকারক গ্যাস সমুহ সহ) বায়ুমণ্ডলে ধারন করত।
পৃথিবীর ভরের মতই এর আভ্যন্তরীণ পদার্থ সমূহের অবস্থা জীবনধারণের সহায়ক হিসেবে সূক্ষ্মভাবে পরিকল্পিত। এর কেন্দ্রের আয়রন কোর ( Iron core) এর চুম্বকীয় ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা প্রাণ বা মানুষের জীবন ব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফ্রাংক প্রেস এবং রেমন্ড সেইভার বলেন “ পৃথিবীর অভ্যন্তরভাগ বিশাল কিন্তু সুষম তাপীয় ইঞ্জিন ব্যবস্থা যা Radioactivity দ্বারা পরিচালিত হয়। যদি এই তাপীয় ব্যবস্থা কিছুটা ধীরগতিতে চলত তবে ভূপৃষ্ঠের কার্যক্রমও ধীরগতিতে চলত। এর ফলশ্রুতিতে Iron core এর সৃষ্টি হত না এবং পৃথিবীর চুম্বক ক্ষেত্র বা ভূচুম্বকীয় ব্যবস্থা সৃষ্টি হত না। যদি এই ব্যবস্থা কিছুটা দ্রুতগতির হত তবে ভূপৃষ্ঠে প্রতিদিনই ভুমিকম্প এবং অগ্ন্যূৎপাত ঘটত।


প্রেস এবং সিলভার যে চুম্বক ক্ষেত্রের কথা বর্ণনা করেছেন তা আমাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। এই চুম্বকক্ষেত্রটি পৃথিবীর কেন্দ্রের চুম্বকীয় ধাতু যেমন লোহা এবং নিকেল দ্বারা সৃষ্টি হয়। এই কোরটির দুটি অংশ আছে। Outer Core এবং Inner Core। Inner Core কঠিন পদার্থ দ্বারা গঠিত এবং Outer Core টি তরল। এই দুটি লেয়ার পরস্পর বিপরীত দিকে ঘুরতে থাকে এবং তাদের এই ঘূর্ণনের ভূচুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। এই চুম্বকীয় ক্ষেত্রটি আমাদের বায়ুমণ্ডলের স্তর ধরে রাখে এবং নক্ষত্রগুলো থেকে বিকিরিত ক্ষতিকারক Cosmic Radiation হতে আমাদের রক্ষা করে।
এই চুম্বক ক্ষেত্রটি আমাদের বায়ুমণ্ডল ছেড়ে ১০০০০ কিমি পর্যন্ত বিস্তৃত। এটি পৃথিবী রক্ষাকারী বেল্ট হিসেবে কাজ করে। একে বলা হয় The Van Allan Belt. পৃথিবী মাঝেমাঝে প্রচণ্ড কসমিক রেডিয়েশনের প্রভাব বলয়ের মধ্যে পরে যায়। এই রেডিয়েশন হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেয়ে ১০০ বিলিয়ন গুন বেশি শক্তিশালী। কিন্তু এই Van Allan Belt এই রেডিয়েশন এর মাত্র ০.১% পৃথিবীর বায়ুমণ্ডলে আসতে দেয় যা বায়ুমণ্ডল কর্তৃক শোষিত হয়। এভাবে এই চুম্বক ক্ষেত্রটি পৃথিবী তথা মানুষের জন্য রক্ষাকারী ব্যূহ হিসেবে কাজ করে।


এই চুম্বক ক্ষেত্র হতে প্রায় ১ বিলিয়ন অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের প্রয়োজন হয়েছে যা মানুষের সৃষ্টি থেকে এখন পর্যন্ত মানুষ দ্বারা তৈরিকৃত তড়িৎ শক্তির কাছাকাছি। যদি এই বেল্টটি না থাকত তাহলে পৃথিবী Cosmic Radiation দ্বারা ধবংস হয়ে যেত। ভূপৃষ্ঠের কেন্দ্রস্থলটি সঠিকভাবে এবং সঠিক পদার্থ দ্বারা গঠিত হওয়ার কারনেই এই পৃথিবী এসব রেডিয়েশন হতে রক্ষা পেয়েছে এবং আমাদের অস্তিত্ব টিকে রয়েছে। এসব বিষয় এটাই প্রমাণ করে যে পৃথিবীতে মানুষের অস্তিত্ব একটি মহাপরিকল্পনার ফসল। কোনো কাঁকতলিয় ঘতনা নয়। মহান আল্লাহ্‌তায়ালাই পৃথিবী সৃষ্টি এবং একে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলেছেন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×