এসব কি জামায়াত শিবিরের দোষ?
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাবনার সাঁথিয়া উপজেলায় প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীদের হাতে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছে। নিহত হচ্ছে- উপজেলার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ (৫৫)। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, গভীর রাতে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফকে ধারালো অস্ত্র দিয়ে একই দলের প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ সকালে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাঁথিয়া থানার এএসআই আয়ুব আলী জানান, গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের মৃত বাদেশ মণ্ডলের ছেলে আব্দু রউফের সাথে আধিপত্য বিস্তার নিয়ে একই দলের অপর অংশের সাথে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিলো। গত বৃহস্পতিবার দ্বন্দ্বের জের ধরে নিহত রউফ গ্রুপ শিতল নামে এক আওয়ামী লীগ কর্মীর উপর হামলা চালায় এবং সে গুরুতর আহতাবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশংকাজনক। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে প্রতিপক্ষ গ্রুপের ৪০/৫০ জন সশস্ত্র যুবক রউফের বাড়িতে চড়াও হয় এবং তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
(শীর্ষ নিউজ ডটকম/প্রতিনিধি/এসএস/১২.২৯ঘ)
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন