শিলা যেদিন বলল,তুমি আসলেই একটা গাধা,আমি সবকটা দাঁত বের করে একটা হাসি দিয়ে বললাম,আমার পিঠে চড়বে?
বাগানের চাঁপা গাছটার দিকে তাকিয়ে শিলা বলল,গাধার পিঠে চড়লে লোক হাসবে,আমি ঘোড়ার পিঠে চড়বো।
আমি নিঃশব্দে চা এর কাপে মুখ দিলাম।তিতকুটে চা।চুপচাপ বসে ঘাস এর ডগা ছিড়তে শুরু করলাম।শিলাও চুপ করে রইলো।
স্কলারশিপ নিয়ে শিলা যেদিন বিদেশ যাবে আমি বলেছিলাম,যাওয়ার আগে ফোন করো।
ভোর চারটায় শিলার ফ্লাইট।রাত দুইটায় শিলা ফোন করলো,মফিজ চলে যাচ্ছি।
আমি বললাম,আচ্ছা।
ভাল থেকো।
আবারও বললাম,আচ্ছা।
কি শুধু আচ্ছা,আচ্ছা বলছো?
এবার বললাম,শিলা,একবার বল,ভালবাসি।
শিলা বললো,ভালবাসি না।রাখি,খোদা হাফেজ।
আচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




