গ্রামীনের ইন্টারনেট স্পীড কেমন পাচ্ছেন?
২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি এজ মডেম দিয়ে গ্রামীনের পি২ সংযোগ ব্যবহার করি। আগে ডাউনলোড স্পীড ২০কেবি/সে.(সর্বোচ্চ) পেতাম। কোন রকমে কাজ চলে যেত আর কি। ভিডিও কিংবা অন্য বড় ফাইল নামানোর জন্য কিছুটা সময় গেলেও ধৈর্য্য করে সেগুলো নামাতাম। বিগত কয়েক মাস ধরে গ্রামীনের স্পীড গেল আরো কমে(৭-৮কেবি/সে.)। তবুও মুখ বুজে পড়েছিলাম, ভেবেছিলাম সাময়িক সমস্যা বোধহয়, ঠিক হয়ে যাবে। এও শুনেছিলাম, তারা নাকি তাদের নেট স্পীড বাড়ানোর জন্য কাজ করছে। কিন্তু গত কয়েকদিন ধরে স্পীড পাচ্ছি ১-২কেবি/সে., কিংবা কখনো কখনো তারও চেয়ে কম। কাস্টমার কেয়ারে কথা বললাম, বলল আমাদের নেটওয়ার্কে বর্তমানে বিশেষ কোন সমস্যা নেই। তবে এমনটা মাঝে মাঝে হতে পারে। আপনি যে এলাকায় আছেন সেখানে হয়ত গ্রাহক বেশী। আপনি যে সিমটা ব্যবহার করেন সেটা একটা হ্যান্ডসেটে ঢুকিয়ে দুই একবার অন অফ করেন। যে কথা সেই কাজ, কিন্তু কাজের কাজ কিছুই হলোনা। আমার মডেমের কোন সমস্যা হলো কি না বুঝতে পারছি না। চিন্তা করছি এটা বাদ দিয়ে সিটিসেল জুম নিব আগামী মাস থেকে। আপনারা যারা গ্রামীনের সংযোগ ব্যবহার করেন, কেউ কি এই সমস্যা ভোগ করছেন? অনুগ্রহ করে জানাবেন।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন