somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচিত্র এক গাছের ডাল, নাম তার চুই ঝাল

০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি যদি খুলনা-যশোর কিংবা কখনো কখনো এর আশে পাশের কোন অঞ্চলের সব্জি বাজারে কিংবা হাটে ঢোকেন তাহলে দেখবেন বাজারের কোথাও কেউ গাছের ডালের মত কিছু সাজিয়ে বসে আছে। অথবা, আপনি যদি এই অঞ্চলের কোন বাড়িতে দাওয়াত খেতে যান, খাওয়ার সময় আপনি হয়ত আপনার পাতে/খাবারের প্লেটে (গ্রামাঞ্চলে কোন খাওয়া-দাওয়ার আয়োজন থাকলে আগে কলা পাতা কিংবা পদ্ম পাতায় খাবার পরিবেশন করা হত, সম্ভবতঃ সেখান থেকেই পাত শব্দটি এসে থাকতে পারে। কলা পাতা কিংবা পদ্ম পাতায় খাওয়ার প্রচলন না থাকলেও পাত শব্দটি খুলনা অঞ্চলে এখনো প্রচলিত) দেওয়া ঘন ডাল, আলুর দম, মাছের ঝোল, কিংবা মাংসের মধ্যে দেখতে পাবেন গাছের ডালের মত কি যেন দেওয়া হয়েছে। এই ডাল দেখে অবাক হওয়ার কিছুই নেই। এটি হল এক ধরনের মসলা যা চুই বা চুই ঝাল বা চই নামে পরিচিত। খুলনা-যশোর অঞ্চলে বিশেষ করে হিন্দু পরিবারের রান্নায় এই চুই ঝালের যেন বিকল্প নেই। মাংস ও ডাল রান্না তো যেন চুই ছাড়া সম্ভবই নয় তাদের কাছে। আপনি খুলনার কোন কোন খাবারের দোকানে খেতে গেলেও পেতে পারেন এই চুই ঝালের স্বাদ। নামেই বোঝা যায় এটি স্বাদে ঝাল, কিন্তু এই ঝাল একটু আলাদা। এর রয়েছে একটি আলাদা গন্ধ যা তরকারি বা রান্না মাংসে আনে আলাদা এক আমেজ। আরো মজার ব্যাপার হলো খাওয়ার পর এই ঝাল বেশীক্ষণ স্থায়ী হয়না অর্থাৎ এটা খেয়ে যদি আপনার ভীষন ঝাল লেগে যায়, মাত্র কিছুক্ষন পরেই সেটা চলে যাবে।


চুই গাছ





চুই ঝালের গাছ দেখতে অনেকটা পান গাছের মত। এর পাতাও খানিকটা পান পাতার মত। খুলনার গ্রামাঞ্চলের বিয়েতে বর পক্ষকে বোকা বানাতে কনে পক্ষ কখনো কখনো পানের পরিবর্তে চুই গাছের পাতা দিয়ে পান সেজে দেয়। বিক্রেতাদের তথ্য মতে, যশোর অঞ্চলে এর চাষ হয় বেশী। এই চুই গাছ লাগানো হয় ক্ষেতে কিংবা কখনো কখনো কোন বড় গাছের গোড়ায় চারা লাগিয়ে একে গাছেও তুলে দেওয়া হয়। মসলা হিসাবে এর শাখা, শেকড় উভয়ই ব্যবহার করা হয় তবে পাতার ব্যবহার নেই। শাখার চেয়ে শিকড়ের ঝাল বেশী। এজন্য শিকড়ের চুইয়ের দাম ও বেশী। আগে বাজারে চুইয়ের দাম কম থাকলেও এখন এর দাম বেশ চড়া। প্রতি কেজি শাখা চুই ২০০-৩০০ টাকা, শেকড় বা গোড়ার দিকের প্রতি কেজি চুইয়ের দাম ৩০০-৪০০টাকা পর্যন্ত। এই চড়া দামের কারনেই এই অঞ্চলের অধিকাংশ গরীব মানুষের মসলার তালিকা থেকে চুই ঝাল ও বাদ পড়তে শুরু করেছে।


চুই-রাজ হাঁসের মাংস

(সবগুলো ছবি নিজের তোলা)
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৭
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×