somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচিত্র হাট-শামুকের হাট ও একটি বিপর্যয়ের হাতছানি

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নানা হাটের কথা শুনলেও শামুকের হাটের কথা বোধহয় অনেকের কাছে নুতন। হ্যাঁ, শামুকের হাট, শামুক বেচা-কেনার হাট। এ হাটে বস্তায় বস্তায় বিক্রি হয় শামুক। বাংলাদেশের প্রায় সব এলাকার খাল, বিল, হাওড়, বাওড়, ধানক্ষেত, পুকুর ও অন্যান্য জলাশয়ে দেখতে পাওয়া যায় শামুক। আগে শামুকের ব্যবহার হত গ্রামাঞ্চলে বাড়িতে পালিত হাঁস-মুরগীর খাদ্য হিসাবে। শামুকের খোলসের ভেতরের মাংসই প্রধানত হাঁস-মুরগীর খাবার হিসাবে ব্যবহৃত হয়। কিন্ত বিগত বেশ কয়েক বছর আগে থেকে, মোটামুটি বলা যায় ১৯৯০ সালের কাছাকাছি সময় থেকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ শুরু হয় এবং তখন থেকেই মুলত শামুকের ব্যবহার শুরু হয় এই চিংড়ির খাদ্য হিসাবে। প্রথমদিকে খাল-বিল থেকে শামুক সংগ্রহ করে এর মাংস ব্যহার হত চিংড়ি ঘেরে খাদ্য হিসাবে। তখনো শামুক কেনা-বেচা শুরু হয়নি। পরে যখন এর চাহিদা ধীরে ধীরে বাড়তে থাকে তখনে থেকে, মুলতঃ ১৯৯৮-২০০০ সালের দিক থেকে শুরু হয় এর কেনা বেচা।



বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় চাষ হয় গলদা চিংড়ির। আর শামুকের হাট ও বসে এইসব অঞ্চল গুলোতে। প্রথমদিকে এই সব এলাকার আশে পাশের খাল বিল থেকেই সংগৃহীত শামুকই বাজারে বিক্রি হত। ধীরে ধীরে সেটা কমতে থাকে। বর্তমানে এইসব এলাকার খালে বিলে আর শামুক তেমন দেখা যায় না। তাই এখন শামুক আসে দেশের অন্যান্য জেলা যেমন ফরিদপুর, কুমিল্লা, ঢাকা, মাগুরা প্রতৃতি অঞ্চল থেকে। ট্রাকে করে শামুক পৌঁছে যায় এইসব হাটে। আগে দামে কিছুটা সস্তা হলেও বর্তমানে প্রতি বস্তা (৫০ কেজি ইউরিয়া সারের যে বস্তা) শামুক বিক্রি হয় ২৫০-৩০০টাকায়। প্রতি বস্তা শামুকে খোলস ছাড়ানোর পর মাংস হয় ২৫-৩০ কেজির মত। ঘের মালিককেরা খোলস সহ শামুকের বস্তা কিনে এলাকার মহিলা বা বাচ্চাদের দিয়ে খোলস থেকে মাংস ছাড়িয়ে নেয়। প্রতি বস্তা শামুকের জন্য সেখানে খরচ হয় ৩০-৪০ টাকা। এছাড়া আছে পরিবহন খরচ। সব মিলিয়ে এক বস্তা শামুকের জন্য একজন ঘের মালিকের খরচ হয় ৩৫০-৪০০ টাকার মত।


(বিক্রির জন্য এভাবে বস্তাভরে সাজিয়ে রাখা হয় শামুক।)

শামুক থেকে এমনভাবে মাংস বের করা হয় যেন শামুকের খোলসগুলো আস্ত থাকে। শামুক থেকে এর মাংস বের করার পর এর খোলস গুলো জমা করে রাখা হয় রাস্তার আশে পাশে। আস্তে আস্তে খোলসগুলো জমা হয়ে ছোটখাট টিলার রূপ নেয় কখনো কখনো। পরে এগুলো বিক্রি করা হয়। হাঁস-মুরগী ও মৎস্য খাদ্যে ব্যবহৃত হয় এই খোলসের গুঁড়া।


(শামুকের খোলসের ঢিবি। ছবিটি তুলেছিলাম ২০০২ সালে আমার মাস্টার্স এর গবেষণার সময়।)

বাংলাদেশ থেকে একসময় ব্যাঙের পা বিদেশে রপ্তানী হত। এর পরিনাম আমাদের সবার জানা আছে। কয়েক বছরের মধ্যেই দেশে পোকা-মাকড়ের উপদ্রব বেড়ে যায় ভীষণভাবে। ব্যাঙ মুলতঃ খাদ্য হিসাবে পোকা-মাকড় খায় এজন্য রপ্তানী শুরু হলে দেশে ব্যাঙের পরিমান কমে যায় অনেক। ফলে বেড়ে যায় এইসব পোকা-মাকড়ের উপদ্রব। পরে অবশ্য ব্যাঙ রপ্তানী নিষিদ্ধ করা হয়। বর্তমানে যে হারে শামুক নিধন চলছে তাতে এর পরিণতি যে কি হবে সেটা সহজেই অনুমেয়। শামুক কে বলা হয় প্রকৃতির ফিল্টার। এরা পরিবেশ থেকে নানা দূষিত পদার্থ, রোগ-জীবানু খেয়ে পরিবেশ কে রাখে পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু প্রকৃতি থেকে যদি এদের বিলুপ্তি ঘটে তাহলে নষ্ট হবে ইকোসিস্টেম, দেখা দেবে কোন বিপর্যয় আর এর মাশুল দিতে হবে আমাদেরই।


(পানিতে ভাসমান অবস্থায় শামুক)

(সব ছবি গুলো নিজের তোলা। শামুকের হাটের ছবি গুলো তোলা হয়েছে খুলনার আড়ংঘাটা বাজার থেকে। )
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×