আমার প্রিয় পোস্ট

বসন্তের ফুলেল শুভেচ্ছা সবাইকে (ছবি ব্লগ)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮

শেয়ারঃ
0 0 0























সবাইকে বসন্তের ফুলেল শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক ফুলের মত রঙিন ও সুন্দর।

(ছবি গুলো আজ তুললাম। এই পোষ্টটি উৎসর্গ করলাম আমার বউকে। ভ্যালেন্টাইন'স ডে র সন্ধ্যায় ফোন করে জানতে চেয়েছিলাম বলতো আজ কি দিন? উত্তরে বউ বলেছিল আজ যে দিন তোমার তা জানালা দিয়ে পালিয়েছে। এখন এই সন্ধ্যায় আর জিজ্ঞেস করতে হবে না। আমি বহু চেষ্টা করেছিলাম বোঝাতে আমার কাছে প্রত্যেকটা দিন আজকের দিনের মত। কে কার কথা শোনে। ওগো, যদি কখনো এই পোষ্ট তোমার চোখে পড়ে তবে বুঝতে পারবে আমার তা জানালা দিয়ে পালায় নাই। দেখ তোমার জন্য কত ফুল উৎসর্গ করলাম।:):))

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বসন্তফুল ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪২
জোনায়েদ বলেছেন: দেশী ফুল!!! বাংলাদেশ বাংলাদেশ গন্ধ!!! +
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৬
অপি আক্তার বলেছেন: সবগুলো ফুলি অনেক অনেক সুন্দর।

আপনাকেও বসন্তের শুভেচ্ছা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৫
হেমায়েতপুরী বলেছেন: + বসন্তের শুভেচ্ছা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা রইল।

৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০০
ফিরোজ-২ বলেছেন: সবাইকে বসন্তের ফুলেল শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক ফুলের মত রঙিন ও সুন্দর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪
আমার প্রতিকৃতি বলেছেন: আর আপনার জন্য এই সামান্য +এর শুভেচ্ছা। ছবি গুলো অনেক ভালো হয়েছে, বিশেষ করে দ্বিতীয়টা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন।
ব্লগে ছবি আপলোড করার পর রেজুলেশন অনেক কমে যায়, এজন্য নিজের পিসিতে যতটুকু সুন্দর লাগে ব্লগে ততটা সুন্দর লাগে না।

৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৯
লোপা ব্লগ বলেছেন: বসন্তের শুভেচ্ছা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৭
বড় বিলাই বলেছেন: জানালা দিয়ে পালিয়েছে বললেই হল? এত্ত সহজ?

অনেক সুন্দর ফুলগুলো। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: এই কথা তারে আমি কেমনে বুঝাই:(? সত্যই তো, এত সহজ:)?

শুভকামনা আপনার/(আপনাদের[কনফিউজিং আইকন]) জন্যও। অনেক ধন্যবাদ।

৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০
অপ্‌সরা বলেছেন: ফুলে ফুলে ঢোলে ঢোলে ব হে কিবা মৃদু বায়.......

ভাইয়া তোমাকে আর ভাবীকে অনেক অনেক শুভেচ্ছা। বেবিটা কেমন আছে???ঐ যে যার পিচ্চি হাতের ছবি দিয়েছিলে???:)
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: বেবিটাকে অনেক দিন দেখিনা। মোবাইলে ওর মার সাথে কথা বলার সময় ওর দুর্বোধ্য কত ভাষা যে শুনতে পাই:)। হ্যাঁ, ওটা আমার হাতে আমার পিচ্চির হাত:)

শুভেচ্ছা তোমাদেরকেও।

১০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৫
টানজিমা বলেছেন: ভাই ফডু গুলা ভাল রেজু তে পাওয়া যাবে..???
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৯

লেখক বলেছেন: হ্যাঁ, প্রত্যেকটারই ভাল রেজুলেশন কপি আমার কাছে আছে। প্রয়োজন হলে মেইল আই ডি দিয়েন, যেটা দরকার পাঠিয়ে দিব। ধন্যবাদ।

১১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৪
টানজিমা বলেছেন: ভাইজান, কোনটা রেখে কোনটা নেব....(পুরা কনফিওশনে আছি)... :(

আপনের ফডু গুলা যেমন সুন্দর তেমনি আপনের ফডু তুলার হাতও ভাল.. ;)

সময় পেলে একদিন পাঠিয়ে দিয়েন... তবে সব গুলান যেন খাটি দেশি হয় এবং শহুরে কোন ভাব না থাকে। (বিদেশে থাকি তো, তাই দেশের জন্য মনটা কিরাম যেন করে)..



পুনশ্চ:- ঠাঠা রুদে শকুন মরা গরু খাচ্ছে, অথবা তুলা গাছ থেকে তুলা ঝরে ঝরে পরছে...এইরাম কোন ফডু আছে??
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০৫

লেখক বলেছেন: আমি গ্রামীনের নেট ব্যবহার করি। কিছুদিন ধরে আমার এখানে নেটের অবস্থা খুব খারাপ। কোন টেকনিক্যাল প্রব্লেম হবে হয়ত। নেটের অবস্থা একটু ভাল হলে পাঠাতে পারব, তা না হলে আরো দেরি হতে পারে।

শকুনে মরা গরু খাচ্ছে ছোট বেলায় এই দৃশ্য দেখতে আমার মজা লাগত। কখনো কখনো দাঁড়িয়ে থেকেও দেখেছি। ঢিল মারলে শকুনের মাথা সেভ করার দৃশ্যটা দেখে মজা পেতাম খুব। কিন্তু আজ সবই স্মৃতি। আজ আমরাই সব শকুন ই শেষ করে ফেলেছি (গরুর ব্যথানাশক একটা ওষুধের কারনে, যেটা গরুর দেহে প্রয়োগের পর মৃত ঐ গরুর মাংস খেয়ে শকুনেরা মারা গেছে/যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ওষুধটির ব্যবহার নিষিদ্ধ হলেও আমাদের দেশে এর ব্যবহার বন্ধ হয়নি।) এই দৃশ্য আর আমরা কোনদিন দেখতে পাবনা।

আপনি শিমুল তুলোর কথা বলছেন? এইসব অকেজো গাছ রাখার জায়গা কই? পতিত যে মাঠে শিমুল গাছগুলো ছিল, সে মাঠ যে এখন দো-ফসলি জমি। আর বাড়ির পাশে যে গাছটা ছিল ওটা কেটে ওখানে তো আমরা উন্নত জাতের ফলের চারা রোপন করেছি অনেক গুলো।

জানেন, আমার ছোট্ট মেয়েটা যখন বড় হবে ও তখন চিনবে না শিমুল তুলোর গাছ, চিনবে না ভাটির ফুল কিংবা বেত ফল। ওকেও হয়ত ফডু দেখিয়ে চেনাতে হবে:)

আমার ফডু তোলার তেমন কোন জ্ঞানই নেই, ভাল ইকুইপমেন্টও নেই তবে শখ আছে:)। কিন্তু গরিবের এই শখ থেকে লাভ নেই:):)

১২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৩
টানজিমা বলেছেন: ভাই, কোন সমস্য নাই। আপনি যখন ভাল মনে করবেন তখনি পাঠিয়েন।


আপনার লেখাটা পরে তো আমি স্তব্ধ হয়ে গেলাম... কিছুক্ষনের জন্য মনে হল, আমি যেন সেই ছোটবেলায় চলে এলাম। নাকে এসে লাগল মাটির গন্ধ। মনে পরে গেল সেই আকা বাকা নদীটার কথা। ভাবতে লাগলাম বৈশাখি ঝরের কথা। ঝরের মধ্যে আম কুরানোর কথা....
গামছা দিয়ে মাছ ধরার কথা.......
তুলার গাছ থেকে তুলা উড়ে যাচ্ছে, আর সেই তুলা ধরার জন্য কতই না ছুটাছুটি.....


আপনার স্মৃতির সাথে যে আমার স্মৃতির আনেক মিল মহলদার বাবু।
জানেন, প্রায়ই নোকা নিয়ে বেরিয়ে পরতাম শাপলা শালুকের জন্য।
মাঝে মাঝে হয়ত মা শাপলা দিয়ে তরকারি রান্না করত কিন্তু বেশির ভাগ সময় ফেলে দিত... তাতে কি, আমার তো শুধু কুড়ানোতেই শখ ছিল।

তার পর যখন ক্রিকেট খেলার দিকে নেশা গেল, তখন অপেক্ষায় থাকতাম কবে ধান গাছ গুলি কেটে নেবে। আর আমরা খেলার জন্য ক্রিচ তৈরি করব। কত মাঠ যে এভাবে পরিশ্কার করে করেছি.........

যাক্গে, ওসব স্মৃতি হয়ত আপনাদের জন্য মধুর। কিন্তু আমার জন্য এক ভয়ংকর দু:সপ্ন। শত চেষ্টা করেও যা ভুলা যবে না।...

আপনার মেয়েটাকে আমার ভালবাসা দিবেন.......
আর ওর নাম টা তো জানা হল না.....
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০০

লেখক বলেছেন: আসলে ছোট বেলার সব স্মৃতিই মধুর। তবে কষ্ট হয় এই ভেবে আমাদের ছোটবেলার মধুর সেইসব স্মৃতির অনেক কিছুই মিস করবে আমাদের নেক্সট জেনারেশন। অনেক অনেক ভাল থাকবেন।
আমার মেয়েটার নাম প্রজ্ঞা। ওর বয়স ছয় মাস।

১৩. ২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৩৮
কবির চৌধুরী বলেছেন: আমার ফডু তোলার তেমন কোন জ্ঞানই নেই, ভাল ইকুইপমেন্টও নেই তবে শখ আছে:)। কিন্তু গরিবের এই শখ থেকে লাভ নেই:):)

তাহলে কম পয়সার মোবাইলে আমার ছবিগুলো দেখুন। :|
২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: ভাই গরীবের জন্য আসলেই ফটোগ্রাফি না। অনেক টাকার প্রয়োজন এই শখের জন্য, অনেক.....(দীর্ঘশ্বাসের ইমো)

 

মোট সময় লেগেছে ০.৯৩৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এ মাটি ছিনিয়ে নিতে
কত বার ঝড় উঠেছে
এ মাটি ভাসিয়ে দিতে
কত বার বান ডেকেছে
কত যে বুকের পাজর
আড়াল করে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই