বিয়ে করেছিলাম পুরা ফিল্মী স্টাইলে। নায়িকা থাকে আমার চেয়ে ৩০০ কিলো দুরে থাকে, একট অপিরিচিত নাম্বার থেকে এসএমএস পেলাম "কাল দিনের যে কোন সময়ে আমার বিয়ে হয়ে যেতে পারে, আমার মৃত্যু না চাইলে এসে নিয়ে যাও"। যা হওয়ার তাই হলো, নায়িকাকে নিয়ে পালালাম, বন্ধুদের সহয়তার বিয়ে করলাম। ২ ফ্যামিলী ই দেখামাত্রই হাড্ডি মাংস আলাদা করার ঘোষনা দিলো। প্রাইভেট জব করি বলে বেশীদিন পালিয়ে ও থাকতে পারলাম না। মুরুব্বিদের কাছে মাথা পেতে দিলাম। হাড্ডি মাংস আলাদা হলোনা কিন্তু মেনেও নিলো না মন থেকে।
২০০৬ সনে বিয়ে করলাম, আর ২০০৯ সনে আমার ঘর আলো করে জারা আসলো। আজ তার দ্বিতীয় জন্মদিন। আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই।
ব্লগে অনেকেই বিয়া সংক্রান্ত পোষ্ট দিলে বলি ভাই বিয়া কইরেন না, আমার ও অনেক সময় মনে হয় বিয়াশাদী মাইনষে করে !!! কিন্তু মেয়েটার কথা ভাবলে মনে হয় আরো ১০ বছর আগেই বিয়া করা উচিৎ ছিলো।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৩