somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাষা-সংস্কার ভাবনা

২২ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়ের ভাষা প্রতিটি জাতির গর্ব, ভাষা-বৈচিত্র্য এক অমূল্য ধন। তাইতো দেখি উন্নত জাতিগুলি তাদের ভাষাকে কত ভালোবাসে।

বাংলা ভাষার বানান ভুল এখন আর যেন দূষণীয় নয়। অনেকেই প্রস্তাব করেন ৩ ‘স’, ৩ ‘র’ আর ২ ‘ন’ থেকে ১ টি বা প্রয়োজনে সর্বোচ্চ ২ টি রেখে বাকিগুলি সরিয়ে দিতে। এটা স্বাভাবিক। কিন্তু এটি ক্ষুদ্র পরিসরে করার কোনো অবকাশ নেই। বড় কোনো প্রতিষ্ঠান, যেমন, বাংলা একাডেমী, এশিয়াটিক সোসাইটি, বা বাংলা ভালো জানেন এমন কেউ এব্যাপারে উদ্যোগ নিতে পারেন।

কিছু সংস্কারের নমুনা বলি, চীন তার ভাষাকে জনপ্রিয় করতে ঐতিহ্যবাহী (traditional) হতে সরলীকৃত (simplified) চীনা লিপির উদ্ভাবন করেছে। এছাড়া ১৯৫৬ সালে চীন তার লিপিকে বিদেশীদের সুবিধার জন্য রোমান হরফে লিখার পদ্ধতি প্রচলন করেছে যাকে পিন ইং বলা হয়। তারা হ্যালো, কম্পিউটার, টিভি, টেলিফোন, এরকম প্রযুক্তিগত শব্দগুলিকে তাদের ভাষায় অনূদিত করেছে। যেমন, কম্পিউটারের চীনা বাংলা করলে হয়, বিদ্যুত-মস্তিষ্ক, টেলিফোন হয় বিদ্যুত-আলাপ, ইমেইল হল বিদ্যুত-বার্তা, ইত্যাদি। মালয়েশিয়া ১৯৫৪ সালে তার নিজস্ব লিপি ছেড়ে রোমান লিপিকে লিখন-লিপিরূপে গ্রহণ করে।

আমেরিকানরা তাদের ইংরেজিকে বৃটিশদের কাছ থেকে আলাদা করেছে বানান সহজ করার জন্য। যেমনঃ Colour হয়েছে Color, Centre হয়েছে Center, ইত্যাদি। বিখ্যাত শব্দকোষবিদ নোয়াহ ওয়েবস্টার (American Lexicographer, Noah Webster, http://en.wikipedia.org/wiki/Noah_Webster) এই সংস্কার কার্যটি করেছেন। লক্ষ্যণীয় যে, বৃটিশরা আবার এ ধরনের কোনো উদ্যোগ নেন নি। আপনারা লক্ষ্য করবেন যে, ফরাসী, জার্মান এসব ভাষার বানান কিন্তু ঢের কঠিন! কিন্তু তারা সেটা সংস্কারের দাবী করছেন তো না-ই, বরং দেশে দেশে সংস্কৃতি কেন্দ্র খুলে ভাষা-সংস্কৃতি প্রচার করছেন। তাই দেখা যায়, ভাষা-সংস্কার এখনই সময়ের দাবী কিনা তা বুঝতে হবে।

বৈচিত্র্য সুন্দর। ভাষা-বৈচিত্র্য বেঁচে থাকবে আমাদের প্রচেষ্টায়। ইচ্ছাকৃতভাবে বিদেশি শব্দের ব্যবহার রোধ করতে হবে। যেমনঃ OK (ঠিক আছে), excuse me (মাফ করবেন), message (বার্তা), thanks (ধন্যবাদ), ইত্যাদি অনেক শব্দ পরিহার করা যায় অনায়াসেই। পরিপূর্ণ বাংলা বলুন, অর্ধেক বাংলা অর্ধেক বিদেশি নয়। কিছু পত্রিকা, যেমন, প্রথম-আলোতে দেখেছি, ‘ডাউনলোডের’ বদলে ‘কম্পিউটারে নামিয়ে নিয়ে’ লিখতে। এটাই কাম্য।

আশা করি ভাষার ব্যাপারে সবাই আরো যত্নবান হবেন। এ প্রসঙ্গে প্রথম-আলোয় প্রকাশিত একটি লেখা যা আমার খুব ভালো লেগেছে তার লিঙ্ক দিলাম। (Click This Link)।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×