somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুতা কাহিনী (আমার ফুট পেইন সমস্যার কিঞ্চিত সমাধান)

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে জুতা আমাকে কম ভুগায় নি। সে কাহিনীই আজ বলব।

শুরুটা হয় বিশ্ববিদ্যালয় জীবনে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কোম্পানির একজোড়া জুতা কিনলাম ৮০০ টাকা দিয়ে। এ জুতা তখনকার ক্রেজ! বাম পায়েরটা ঠিক হত কিন্তু ডান পায় ব্যথা করত। ভাবলাম, কিছু দিন পর ছেড়ে দিবে। কিন্তু, শক্ত সে-জুতা আর ছাড়ে না, বরং আমার ডান পায়ে চিরস্থায়ী ব্যথা হয়ে গেল।

সেভাবেই চলল প্রায় ১০ বছর। যে ফ্যাক্টরিতে চাকরি করি, সেখানে সেফটি জুতা পরতে হয়। সেফটি জুতা খুব মজবুত আর এর সামনের দিকে (আঙ্গুলগুলির উপর ছাতার মত করে) লোহার পাত থাকে বলে এটা খুব শক্ত। সেবার এল সরু জুতা, যার ৮ নম্বরটি আমার জন্য উপযুক্ত ছিল। কিন্তু ৮ নম্বর জুতা আমি পেলাম না, তাই বাধ্য হয়ে ৭ নম্বর পরতে হল। লম্বায় ঠিক হলেও সামনের দিকে একটু আঁটো হত কিন্তু কর্তব্যের খাতিরে তা-ই পরতাম। ফলাফল, মাত্র ২ মাসেই বাম পায়েও স্থায়ী ব্যথা হয়ে গেল। সেফটি জুতা পরে বেশিক্ষণ হাঁটতে পারি না। পা ব্যথা করে।

একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ মত সিলিকন সুখতলা জুতাতে লাগিয়ে পরলাম কিছুদিন। এতে ব্যথা কম করত। কিন্তু ক্রমে ক্রমে অবস্থা এমন হল যে, কোনো জুতা পরেই বেশিক্ষণ হাঁটতে পারি না। সব জুতাই (এমনকি সেন্ডেলও) শক্ত লাগে। অথচ ঢাকার রাস্তার ট্যাক্সি-বাসের যে অবস্থা আমাকে প্রতিদিন প্রচুর হাঁটতে হয়। পায়ের ব্যথা এমন এক ব্যথা, যা প্রতি পদক্ষেপে তার অস্তিত্ব দেয়। সবচেয়ে খারাপ অবস্থা হত সকালে বিছানা থেকে নামের মূহুর্তে, এমন ব্যথা করত যা বলার না। :((

অর্থপেডিক ডাক্তারের কাছে যেতে পারতাম, কিন্তু কেন জানি আমার খুব একটা ভালো লাগে না। কী জানি তাঁরা বিষয়টাকে আরো জটিল করে তোলেন কিনা।

অনেক চিন্তা করলাম, আমার জন্য কী ধরনের জুতা প্রয়োজন তা নিয়ে। বাহিরের তলা নরম (যেন তাতে রাস্তার ইট-পাথর জনিত শক শোষিত হয়), সুখতলা নরম (যেন পা জুতার ভিতরে প্রয়োজনীয় নড়াচড়া করতে পারে), সামনের দিকটা চওড়া (আমার পায়ের গঠনটাও যেরকম ) এসব বৈশিষ্ট্যের জুতাই আমার প্রয়োজন। কিন্তু এরকম কি পাওয়া যায়? কোথায়?

কেনাকাটায় অভিজ্ঞ এমন এক বন্ধুকে নিয়ে গেলাম বসুন্ধরা সিটির এক বিখ্যাত জুতার দোকানে। তাদের বিদেশি ব্রান্ডের জুতার অনেক দাম। তা সত্বেও সেগুলি আরামদায়ক নয়। মানে, সামনের দিকটা চাপা। যাই হোক অনেক খুঁজে কালো রঙের একটা পাওয়া গেল, যার সামনের দিকটা চওড়া। আর এই সুখতলাও একটা অদ্ভুত বস্তু। এটা যেন একটা বায়ুথলি, যার ভিতরে পায়ের চাপ অনুযায়ী বাতাস ঘোরাফেরা করে! :|

আবারও বিধি বাম। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই কোম্পানির জুতাতে একটা সমস্যা আমার সব সময়ই হয়, তা হল, ৭ নম্বরটা ছোট হয় আর ৮ নম্বরটা বড় হয়। যাই হোক, আঁটো জুতা পরবো না বলে নাকে খত দিয়েছি তাই ৮ নম্বরটাই নিলাম। দাম শুনে তো আক্কেল গুড়ুম। মাত্র ৮৫০০ টাকা। যাই হোক পায়ের স্বাস্থ্য বলে কথা।

এখন আমি অনেকটা আরাম বোধ করি। এ জুতা ৩ মাস ব্যবহারে আমার পায়ের ব্যথা ৭৫ ভাগ সেরে গেছে। বিশেষ করে হাঁটার সময় ব্যথা করে না বললেই চলে। সকালের ব্যথাটাও কমে গেছে। :)
ধন্যবাদ সেই জুতাকে আর আমার বন্ধুকে, যে সঙ্গে না গেলে সেদিন হয়তো ঐ জুতাটা কেনা হত না!

পরামর্শঃ জুতা সব সময় নরম আর ঢিলা পরবেন, প্রথম দিন থেকেই। সবার পায়ের সুস্বাস্থ্য কামনা।
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×