ইদানিং কোন কারণে / অকারণেই নাকি অনেকের মন খারাপ থাকে !! কি আজিব দুনিয়া !!! আসুন তাহলে দেখে নেই যে মন খারাপ থাকলে কার কেমন ফেইসবুক স্ট্যাটাস হয় -
• মনটা আজকে খুব খারাপ । বুঝতে পারছি না কি করব !!
• দুনিয়াদারি আর ভাল লাগে না !!!
• আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও । আমার এখানে আর ভাল লাগে না
• আজকে জানটুস পাখিটার সাথে চরম ঝগড়া করেছি । খুব মন খারাপ
লাগছে । ফোন ও বন্ধ পাচ্ছি ওর ।
• ছাদ এ যেয়ে নিচে লাফ মারতে মন চাইছে । ভাল লাগছে না কিছুই ।
• বন্ধুরা তোমরা কি বলতে পার - ভদকা কথায় পাওয়া যায় ? আমি
কিনবো ?
• আজকে সারাদিন ভদকা খেয়েছি । চরম জিনিস !
• সে কেন যে আসে না কিছুই ভাল লাগে না ।
• উফফফফফফফ... খুব মিস করছি আমার জানটাকে । সে এখন
আমেরিকায় ।
• নিজের হাত কেটে ফেলেছি নিজেই ।
• মনটা কেমন জানি হাল্কা হাল্কা লাগছে । অদ্ভুত এক অনুভূতি ।
• আম্মা আজকে চরম বকা দিয়েছে । কিছু ভাল লাগছে না ।
• এখন রাত ৩ টা । বিছানায় বসে কাদছি । কেন জানি মনটা খুব ভারী
ভারী লাগছে ।
• কানতে মন চাইছে । কিন্তু কান্না আসছে না ।
• কি আজব !!! কি সুন্দর একটা বিকেল ওর সাথে কাটানোর পর এখন
মনে হচ্ছে আমি খুব একা । ধুর !!!
• আমি কি বুড়িয়ে গিয়েছি ?? এটা ভাবতে ভাবতেই গতকাল রাত পার
করেছি ।
• আজকে নিজেকে আয়নাতে দেখেই অবাক লেগেছে নিজের কাছেই !! ও
আল্লাহ এ কি দেখলাম !!! আমি দেখি আগের থেকে অনেক মোটা হয়েছি
!!! হাহাহা
• বন্ধুরা, কালো হওয়াটা কি অপরাধ ? আমার কি দোষ বল ?
• আজকের ক্যান্টিন এর খাবার তা পচা ছিল । ধুর !! পেট তা কেমন জানি
এখন বিদ্রোহ করছে । মনটাই খারাপ হয়ে গেল ।
• আহ !! কি সুন্দর বৃষ্টি !! আকাশ আজ আমার মত বড় অভিমান করেছে ।
• কি কিনে আনলাম এটা । ঈদ এর ড্রেসটা ভালই হল না এবার । ধুর !!!
মন কে বুঝাতে পারছি না ।
• মন খারাপ থাকলে কখনও কারও সামনে কাদবে না । এতে তোমার
অক্ষমতা অন্যের কাছে প্রকাশ পেয়ে যাবে ।
• আজকে রাতে বার এ যাব । বন্ধুরা বল দেখি কোনটার টেস্ট সবচেয়ে বেশি
?
• সে নাকি আমাকে ভালবাসে না !! তাহলে এতদিন এটা কি ছিল ? নাহ !!
আর সইতে পারছি না ......... মন আজ আমার বিক্ষিপ্ত !
এরকম হাজারো বিচিত্র স্ট্যাটাস দেখা যায় ফেইসবুক এ । সময় যত গড়াতে থাকবে ততই আরো অনেক ভিন্ন ধাচের স্ট্যাটাস আসবে এটা বলাই যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


