প্রতিদিনকার মত আজকেও বাসা থেকে দেরি করে বের হতে হল রাজ এর । ঘুম থেকে উঠতেই তার যত আপত্তি । রাতেও ঘুমায় সে দেরিতে । তাই সকালে ঠিক মত ঊঠতে পারে না । আর ক্লাস মিস করে ফেলে সে প্রতিদিন । সে নিয়মিত ক্লাস এ স্যার দের বকা খায় । কিছুতেই এটা সে ঠিক করতে পারছে না ।
আজকেও সে দেরিতে বাস কাউন্টার এ এসে দাঁড়ায় । বাস আসতে দেরি করছে । তাই তার মেজাজ আজকে খুবই খারেপ । হঠাৎ কাউন্টার এ দাঁড়িয়ে থাকতে থাকতে রাজ দেখল একটি দৃশ্য । যা তাকে অবাক করল সাথে বিস্বয়েরও। পলকহিন চোখ এ সে তাকিয়ে রইল সে দিকেই ।
সে দেখল প্রায় ১০ বছর আগের স্কুলের এক বন্ধুকে । যে কি না কাউকে কিছু না জানিয়ে পরিবার সহ কোথায় জানি হাড়িয়ে গিয়েছিল । এরপর অনেক খুজেছে রাজ তাকে । কিন্তু কোথাও পায়নি দেখা তার ।
আজ অনেক বছর পর সে বন্ধুটি কে দেখতে পেয়ে খুব খুশি হল । এগিয়ে গেল তার দিকে । কাছে যেয়ে পরিচয় দিল রাজ । কিন্তু মেয়েটি তাকে চিনলো না । রাক একটু অবাকই হল যেন । ১০ বছর আগে রাজ এর সাথে বলতে গেলে রাজদের বন্ধু মহল এর সাথে ভালই খাতির ছিল মেয়েটার ।
খুব অবাক হল যেন রাজ !! পরে মেয়েটার সাথে থাকা এক ভদ্রমহিলা রাজকে ইশারায় একটু দূরে আসতে বলল । রাজ ইতস্তত করছিল কিন্তু তারপরও মহিলার কাছে গেল । মেয়েটাকে কোনায় এক পাশে রেখে মহিলা আর রাজ পাশাপাশি দাড়াল । রাজ প্রথমে খেয়াল করে নাই যে মেয়েটার সাথে তার কোন অবিভাবক আছে কি না ।
ভদ্রমহিলা রাজকে জানাল যে মেয়েটা গত ৫ বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় মাথায় প্রচন্ড আঘাত পায় । এতে তার আগের সব কথা, সে কি করত বা তার নিজের কথা সব সে ভুলে যায় । এখন সে তার নানি এর কাছে থাকে । কারণ তার বাবা আর মা সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন । শুধু মেয়েটাই বেচে যায় সেই সময় ।
আরো অবাক হল রাজ যখন শুনল তার বিয়ের কথা চলছিল সেই সময় । ছেলে ঠিক ও করা ছিল । সেই দুর্ঘটনার আর ২ সপ্তাহ পরেই ছিল তার বিয়ে । কিন্তু সব পন্ড হয়ে যায় তাদের এই আকস্বিক ঘটনায় । এই কথা শোনার পর রাজ এর অনেক কষ্ট লাগে । সে আর কোন কথা বলতে পারে না ।
নিজের অজান্তেই চোখ থেকে তার পানি চলে আসে । আর সে ভাবতে থাকে পুরানো দিনের স্মৃতি । কতই না মধুর সেই সময়গুলো ছিল । কত উচ্ছল এক জীবন ছিল তার !! তার আগমনে সবাই খুব খুশি হত । কিন্তু আজ মেয়েটার এই অবস্থা দেখে রাজ এর খুব খারাপ লাগছিল । সে কি করবে বুজতে পারছিল না ।
আসতে আসতে সে মেয়েটার কাছে যেয়ে নিজের পরিচয় দিল । সে কি করত, বন্ধু দের কথা বলল, তাদের মধুর সেই সময় গুলোর কথা বলল, ক্লাস এর কথা বলে তাকে সব মনে করাতে চেষ্টা করল রাজ । কিন্তু কিছুতেই সে মনে করতে পারে না । পরে ভদ্র মহিলা এক সময় পাশে এসে রাজ কে বলে যে এভাবে করে আর লাভ নাই । কিছুই হবে না ।
রাজ এর আর কোন কিছু বলার থাকে না । শধু আফসস করতে থাকে সে । রাজ কে বিদায় দিয়ে ভদ্র মহিলা মেয়েটাকে নিয়ে চলে যেতে থাকে রিকশা করে। রাজ তাদের চলে যাওয়া দেখতে থাকে । আর কিছুই যেন করার থাকে না রাজ এর। কিন্তু হঠাৎ যেতে যেতেই মেয়েটা একবার পিছন ফিরে রাজ কে দেখে । আর একটা সুন্দর করে হাসি দেয় । রাজ ও ব্যাপারটা দেখে । সে একটু অবাকই হয় ।
কারণ যতক্ষন মেয়েটার সাথে কথা বলেছে সে ততক্ষন তেমন একটা কথা বলে নাই । হাসি হাসি মুখ করেও মেয়েটা ছিল না । একটা গম্ভির ভাব ছিল । তাই রাজ একটু অবাক হলো যেন । ততক্ষনে তারা অনেক দূর চলে গিয়েছে । রাজ তাই ডাকতে যেয়েও পারে নাই ।
রাজ ভুলে যায় তাদের বাসার ফোন নম্বর নিতে বা বাসা কোথায় তা জিজ্ঞেশ করতে । তাই যে ভাবে করে একসময় মেয়েটা হারিয়ে গিয়েছিল সে ভাবে করেই আবার তার চোখের সামনেই হারিয়ে গেল ।
আজ আর তার ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে না । কখন যে দুপুরে গড়িয়েছে তা সে টের পায় নাই । তাই সে বাসার পথ ধরল । আর একটা চাপা রহস্য রাজ এর মনের মধ্যে খেলতে লাগলো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




