সামাজিক অবক্ষয় কি সেটা বলতে গেলে নতুন করে বলার কিছু নাই। এটা এখন ব্যপক হারে ছড়িয়ে পরা এক ভাইরাস এর নাম। এটা এমনই এক রোগ যে কারণে সমাজ হচ্ছে প্রতিনিয়ত কলুষিত। সমাধান আমাদের হাতের কাছে থাকেলেও এ থেকে মুক্তির পথ বের করে আনাটাই এখন অনেক কঠিন। এর ব্যপকতা এখন এতটাই প্রবল আকার ধারণ করেছে যে এর প্রতিকার কি করে করলে ভাল হবে সেটা বলা মুসকিল।
পরিবর্তন এর হাওয়া এখন সবখানে বিরাজ করছে। আগে স্কুল এ ছাত্র ছাত্রীরা যেত ক্লাস করতে। হাতে মোবাইল থাকত না সেই সময়। কিন্তু এখন মোবাইল নিয়ে ক্লাস ৬ / ৭ এর ছেলে মেয়েরা স্কুল এ যায়। এত ছোট বয়সে তাদের হাতে বাবা আর মারাই তুলে দেন মোবাইল । ১৪/১৫ বছর এর ছেলে এখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে সবার সামনেই সিগারেট খাচ্ছে। দেখার কেউ নেই। আর দেখলেও সেই ছেলের বিন্দু মাত্র লজ্জাও নাই। ভয় তো দূরের কথা।
ইভ টিজিং নিয়ে এখন পত্রিকায় খুব লেখা লেখি হচ্ছে। আসামীরা ধড়া পড়ছে। কিন্তু এই সামাজিক অপরাধ এখন আর ও দ্বিগুণ তালে বৃদ্ধি পাচ্ছে। এতটা মাথা চাড়া দিয়ে উঠেছে যে এর থেকে খুব সহজেই প্রতিকার মিলবে কি না সন্দেহ। সবখানেই এখন অরাজক পরিস্থিতি চলছে। যা আমাদের কে আরো কঠিন কোন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
ভাবতেই অবাক লাগে, নারীদের পণ্য এর মত বাজারে ছেড়ে দেয়া হচ্ছে। নারীরা এটা কি বুঝে না ??? তারা এটা যদি বুঝেও থাকে তাহলে কেন এর প্রতিবাদ করে না?? অথচ তারাই যখন কোন অপ্রতিকর ঘটনার মুখোমুখি হয় তখন কেন তাদের গলার স্বর উচু হয়?? বেশির ভাগ অফিস গুলোতে সুন্দরী দের বসিয়ে রাখা হয় আকর্ষন করানোর জন্য। বিভিন্ন মেলা গুলোতে গেলে তা আরো ভাল ভাবেই চোখ এ পড়ে।
ইদানিং ফেইসবুক এর কিছু কিছু ব্যপার দেখে অবাকই হতে হয়। সামাজিক যোগাযোগ এর এই মহা জনপ্রিয় মাধ্যমটিকে ইচ্ছা করলেই যে কেউ খারাপ কাজ এও লাগাতে পারে। আমার বিনোদন এর জন্য ব্যবহার করতে পারে। যার যার মনের ইচ্ছা অনুযায়ী এসব ঘটে। কি কি ভাবে এর ব্যবহার করছে তা থেকে বুঝা যায় তার সম্পর্ক এ ।
বেশির ভাগ নারীকেই দেখেছি নিজেদেরকে দেখানোর একটা চরম প্রয়াস / আকাক্ষা নিজেদের মধ্যে কাজ করে। কে কি ভাবে নিজেকে আরো আকর্ষনীয় করে অন্যের কাছে উপোস্থাপন করবে তার আয়োজন চলতে থাকে। তারা এতে মজাও পায়। তাদের এই সব ছবি দেখে ছেলে মেয়েরা রগ রগে এ মন্তব্য করবে এটাই তারা চায়। এভাবেই চলছে তাদের show down.
আজকেই আমি এরকম একটা বেপার দেখে অবাক হয়েছি। এক মেয়ে বন্ধু আমার লিস্ট এ ছিল। তো সে কিছু ছবি আজকে upload করেছিল তার profile এ। ভাবতেই অবাক লাগে সে যে সব ছবি গিয়েছিল সব গুলাই ছিল nude ছবি। আমি চিন্তা করছিলাম এটা যদি তার ছবি নাও হয় তারপর ও তার এই সব ছবি দেয়ার কারণ কি? আর সেই সব ছবি যদি তারই হয় তাহলে তাকে এভাবে ছোট করার কি কারণ?? তারা কি এটা বুঝতে পারছে না যে তারা তাদের নিজেদের দোষেই নিজেদেরকে ছোট করছে ???
আমার নিজের কাছেই তার এই অবস্থা দেখে লজ্জা লাগছিল। তাই আমি তাকে ব্লক করে দিয়েছি আর আমার বন্ধু লিস্ট থেকে তাকে মুছে দিয়েছি। আমি ভেবে পাই না যে, এসব করে এসব আধুনিক যুগের ছেলে মেয়েরা কি মজা পায়। আবার তারাই রাস্তায় নামে মানব বন্ধন করতে। ইভ টিজিং নিয়ে কথা বলতে নামে রাস্তায়!! আসলেই সেলুকাস!!! আবার তারাই বিভিন্ন সভা সমাবেশে ভাষণ দেয় নিজেদের কে খাটি বাঙ্গালী হিসেবে!!!
এসব দেখেতে দেখতেই হয়ত সামনের দিন গুলো পার করতে হবে। আর কিছু মুষ্টিমেয় লোকজনের জন্য পুরা জাতিকে কলংকিত কি ভাবে করা হয় তাই দেখতে হবে। আর এভাবেই আরো বেড়ে যাবে সামাজিক অবক্ষয় এর মাত্রা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

