আর এক সপ্তাহ পরেই আসছে বিশ্ব ভালবাসা দিবস। প্রেমিক প্রেমিকাদের খুশির অন্ত নেই। বিভিন্ন পত্র পত্রিকা, ম্যাগাজিনে পড়ে সহজেই বোঝা যাচ্ছে এই দিবস নিয়ে চলছে প্রস্তুতি। এই দিবসটি আমাদের দেশে বেশির ভাগ ক্ষেত্রেই পালন করে প্রেমিক প্রেমিকারা। কিন্তু অন্যান্য দেশে যুগলরা ছাড়াও একে অন্যকে শুভেচ্ছা জানায় বাবা - মেয়েকে, ছেলে - মা কে কিংবা বাবা - মা কে। আবার এই ভালবাসার প্রকাশ ঘটে বন্ধুদের সাথেও কিংবা দাদা দাদী কিংবা নানা নানীকে শুভেচ্ছা প্রদানের মাধ্যমে।
এইবার আসি আসল প্রসঙ্গে। সারা বছর সন্তান এর পিছনে লেগে থেকেও বের করতে পারেন না যে সে কাউকে ভালবাসে কি না। কিন্তু তাই বলে বাবা মায়ের সন্দেহ দূর হয় না কখনই। বছরের একটা দিনই আছে আপনি খুব সহজেই বের করতে পারবেন গোপন সেই ব্যপারটা। আর সেই দিনটি হল ১৪ই ফেব্রুয়ারী।
তাহলে জেনে নিন কি সেই সব তরিকা -
•রুমের লাইট অনেকক্ষণ ধরে চালু থাকলে
•রাত ১২ টা বাজার আগেই যদি দেখেন তার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছে।
•রুমের ভিতর অস্থির ভাবে পায়চারি করছে।
•কোন একটা বিষয় নিয়ে সমানে টেনশন করলে
•বার বার মোবাইল নিয়ে নারাচারা করলে
•মাঝে মাঝে নিজের অজান্তেই মিটিমিটি হাসি দিলে
•অনেকরাতে তার রুম থেকে কথা বলার আওয়াজ শুনলে
•খুব সকালে ঘুম থেকে উঠলে। যদিও এত সকালে সে জীবনেও ওঠে না।
•খুব সাজগোজ করা শুরু করলে
•শাড়ি পরলে (বেশির ভাগ ক্ষেত্রে লাল রঙ) । যদিও সে তা তেমন একটা পড়ে না।
•বার বার আয়নায় নিজেকে দেখলে
•চুল ঠিক করা নিয়ে বিশেষ গবেষনা করা শুরু করে দিলে
•সকাল থেকে বিকেল কিংবা রাত অবধি বাসার বাহিরে থাকলে
•বাসার বাহিরে থাকাকালিন মোবাইল বন্ধ পাওয়া গেলে
•ইউনিভার্সিটির ছুতায় বাসা থেকে বের হলে; যদিও সেদিন তার ক্লাস নাই আপনি খুব ভাল মতই জানেন।
•টাকা পয়সা বাসা থেকে একটু বেশি পরিমানে নিয়ে গেলে।
•বাসায় আসার পর তাকে টেনশন মুক্ত মনে হলে
•তার রুমে নানারকম উপহার সামগ্রী পাওয়া গেলে
•সারাদিন কোথায় ছিল এমন প্রশ্নে সে ইতস্তত করলে।
এই হইলো নানারকম তরিকা।
এইবার আসি কি করে দূর করবেন আপনার উপর বাবা মায়ের সন্দেহ সেটা নিয়ে -
খুবই সহজ এক তরিকা অবলম্বন করলেই আপনি এর সুফল পেতে পারেন। এর ফলে অকালে ধরা খাওয়ার চান্স নেই বললেই চলে। আর তা হল ভালবাসা দিবসে সারাদিন বাসায় থাকলে। কোথাও না যেয়ে বাসায় সারাদিন পরে থাকুন। একদম আপনার বাবা মায়ের চোখের সামনেই। কষ্ট লাগলেও সামান্য একটু মিথ্যা বলা লাগতে পারে এ ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকাকে। তাকে বলুন ১৪ তারিখ আপনি দেখা করতে পারবেন না / কোন সমস্যা আছে / শহরের বাহিরে থাকবেন। যেকোন ভাবেই হোক তাকে মেনেজ করার দ্বায়িত্ব আপনার। কিন্তু একতা বিষয় মনে রাখবেন আর সেটা হল ১৫ তারিখ পুরো দিনটাই তার জন্য ফ্রী রাখবেন যত কাজই থাকুক। না হলে খবর আছে।
ভালবাসা দিবসের আগাম শুভেচ্ছা সকলকে।
বিঃদ্রঃ ইহা একটি এম ১৫৪ পরিবেশনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

