somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

কে কিভাবে তার প্রেমিকাকে ভালবাসার কথা প্রকাশ করবেন! B-)B-)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৪ই ফেব্রুয়ারি আসছে ভালবাসা দিবস। এই দিনটিকে সামনে রেখে অনেক প্রেমিক ভাইরা প্লান করে থাকেন, কি করে কাটানো যায় এই দিনটিকে। কেউ কেউ আবার তার মনের মানুষকে প্রপোজও করে থাকেন এই বিশেষ দিনে। একেক জনের প্রপোজ করার ধরন আবার একেক রকম। আবার তাদের মনের অব্যক্ত ভালবাসার কথা বলার ধরনও একেক রকম। তাহলে আসুন জেনে নেই এই ভালবাসা দিবসে কে কিভাবে তার প্রেমিকাকে ভালবাসার কথা জানাতে পারে।


১। ডিজুস প্রেমিকের প্রকাশ
Hey, babes. What’s up? আজকে জোশ একটা দিন কাটাবো তোমার সাথে। I know, তোমার একটু আনইজি লাগবে কিন্তু Whatever! Oh boring! Actually… ummm… u know ……. ইউ আর …….. টু মাচ! Somebody call her mama!!! Ummm… aaa… hey sexy… come on …. B-)

২। বহুলুল প্রেমিকের প্রকাশ
তুমি আসলা আজকে! আসলে মানে ...... তোমাকে দেখে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তোমাকে আজ অসাধারণ সুন্দরী লাগছে। তবে এত পাতলা শাড়ি পরে এসেছো কেন? সব ......... আসলে......।। আজকে লিটার ............। না মানে সে এমনিতেই আমার সাথে ঘুরতে... আবার এদিকে দুপুরের পর মিতার সাথে আমার আবার......। না মানে রাতে আবার জিনিয়ার সাথে......।। উফফফ! কি হচ্ছে এসব! বাদ দাও। চল, তোমাকে নিয়ে একটা ১৮+ মুভি দেখে আসি। তোমাকে ওখানেই কিছু একটা বলতে চাই। ;)

৩। শিক্ষক প্রেমিকের প্রকাশ
তুমি তো জানোই যে নিউটনের ৩য় সুত্র। নতুন করে বলে দেয়ার কিছু নেই। আমি জানি তুমি আমার ক্লাসের সবচেয়ে মনযোগী ছাত্রী। মাঝে মাঝে তোমাকে পাটিগণিতের সরল পাঠ পড়াতে যেয়ে মনে হয় তোমার চোখের দৃষ্টিতে হারিয়ে গিয়েছি। পরে পথ ফিরে পাই যখন গাছ থেকে ১ টা আপেল আমার মাথায় টুপ করে পরে। তোমাকে আসলে যে কথাটা বলতে চাই সেটা আসলে খুব ছোট একটা কথা। অংকের হিসেবে বিবেচনা করলে ৮ টা সংখ্যা আছে। কবি, লেখকরা দিস্তার পর দিস্তা কালি খরচ করে এই বিষয়ে লিখেছেন। কবি বলেছেন ............।

৪। মাস্তান প্রেমিকের প্রকাশ
ওই হুনসো নি? ঐ পাড়ার কোন বদ পোলা নাকি তোমারে চোখ মারে! আমি কিন্তু কইলাম পুরা সানডে মানডে ক্লোজ কইরা দিমু! ছিল্লা কাইট্টা লবণ লাগাইয়া আচার দিয়া খামু! আমার প্রিয়ার লগে মশকরা করতে আইসে! কোন বাপের ব্যাটা হইসে! এতকিছু বুঝি নাইক্কা। আই তোরে ভালবাসি। এক্ষণ কি কবি ক। আমি এতকিছু জানি না।

৫। রাজনীতিবিদ প্রেমিকের প্রকাশ
আমি নেতার মাথায় হাত রেখে কথা দিচ্ছি, আগামী ৫ বছর তোমাকে আমি রাণী করে রাখবো। এই ৫ বছরে যা কামাবো তা আগামী ২০ বছর ধরে চললেও শেষ হবে না। আমরা আবার ক্ষমতায় আসলে মনে কর যে তোমাকে আমি রাণীর রাণী কইরা রাখুম। আর আমরা আবার আসলেই মনে রাইখো পরের প্রজন্ম তো বটেই তার পরের প্রজন্ম কোন কাম না কইরা বইসা বইসা খাইতে পারবো। এইবার বল তুমি আমাকে ভালবাসো কি না? ............ B-)

৬। বোকা প্রেমিকের প্রকাশ
কি আজব! ভালবাসা আবার কি জিনিস! খায় না মাথায় দেয়। এতদিন জানতাম ভাল + বাসা কিন্তু এখন শুনি ভালবাসা! ২ টা তো এক শব্দ না। আমি ভাই এতকিছু বুঝি না। তুমি কি আমাকে কিছু বলবা? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আচ্ছা সবাই এভাবে আমাদের দিকে এভাবে করে তাকিয়ে আছে কেন? :-*

৭। ডাক্তার প্রেমিকের প্রকাশ
আজ তুমি আমাকে ওটি তে নিয়ে যাও। তারপর সবার অগচোরে আমার বুকে ছুরি চালিয়ে দাও। তারপর নিজেই দেখো এই হৃদয়ে কার নাম লেখা! যদি এভাবে তোমার পরীক্ষা করতে ভয় লাগে তাহলে আমার স্টেথস্কোপটা নাও। আরপর পরীক্ষা করে দেখো কেমন দুরু দুরু করছে এই বুকটা। আর তুমি যদি এভাবে দেরি করতে থাকো তাহলে হয়তো আমার প্রেশার বেড়ে যাবে। রক্ত স্বল্পতাও হতে পারে। ইউরিনের প্রব্লেম হওয়াটা উড়িয়ে দেয়া যায় না। আবার ............ :|


যে যেভাবেই বলুক না কেন, তাদের মনের সব কথার মানে একটা কথাতে যেয়েই থেমে যায়। আর তা হল "আমি তোমাকে ভালবাসি" । :)



বিঃদ্রঃ ১টি এম ১৫৪ ধারা পরিবেশনা
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×