বিশ্ব ভালবাসা দিবস আসন্ন। প্রেমিক ভাইয়েরা ব্যস্থ এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। প্রেমিকা আপুরা ব্যস্থ নতুন কোন সারপ্রাইজ দেবার কিংবা পাবার আশায়। এইবার আসুন একটু অন্যকিছু ভেবে দেখি। বিশ্ব যতগুলো বিশেষ দিন আছে তাতে বছরের প্রায় সব দিনগুলোই ফিল - আপ থাকে।
তারপরও কিছু কিছু দিবস পালন করা যেতে পারে যাতে কোন দিবস পালনের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে। আসুন জেনে নেই।
১। বিশ্ব ছ্যাকা দিবস
যদিও প্রেমিক / প্রেমিকা ভাই বোনেরা সবাই একই দিনে এই ডোজ় খায় না তারপরও একটি বিশেষ দিন পালন করা যেতেই পারে। গবেষনা করলে হয়ত দেখা যাবে বছরের যেকোন একটি দিনে অনেকেই হয়ত ছ্যাকা খায়। তাদের কথা মাথায় রেখে এই দিবস পালন করা যেতে পারে।
২। বিশ্ব চড় / জুতা খাওয়া দিবস
প্রথমবার প্রেমিকাকে মনের ভাব প্রকাশ করতে যেয়ে অনেকেই হয়ত এই ডোজ খেয়ে থাকেন। তাই বছরের কোন ১ টি দিনকে বিশ্ব চড় / জুতা খাওয়া দিবস হিসেবে পালন করা যেতে পারে।
৩। বিশ্ব গালাগালি দিবস
এমন অনেক জুটি আছেন যারা ঝগড়া করার সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন না। হাতাহাতি থেকে অনেক সময় তা গালাগালি পর্যন্তও চলে যায়। আর তাই.........
৪। বিশ্ব চুমু (আদর) দিবস
এ নিয়ে কিছু বলতে আমার শরম করে!
৫। বিশ্ব হাত ধরা দিবস
প্রেমিক তার প্রেমিকাকে কিংবা প্রেমিকা তার প্রেমিককে যেদিন ১ম হাত ধরেছিল সেই ভিত্তিতে এই দিবস পালন করা যেতে পারে।
৬। বিশ্ব মিলন (চিপা) দিবস
ইহা পুরা ১৮+ একটি বিষয়। প্রথমবার কবিরের ফ্ল্যাটে যাওয়া দিবস। ..................।
৭। বিশ্ব মানিব্যাগের করুণ দশা দিবস
প্রেমিকার পিছনে পয়সা খরচ করে করে যারা ক্লান্ত / পরিশ্রান্ত তাদের জন্য এই দিবস পালন করা যেতে পারে।
৮। বিশ্ব উপহার দিবস
প্রেমিকাকে প্রথমবার যখন কোন উপহার সামগ্রী দেয়া হয় তখন সে আহ্লাদে গদ গদ হয়ে যায়। হয়ত গবেষনা করলে দেখা যাবে বিশ্বে এমন অনেক জুটি আছে যারা একই দিনে তাদের প্রেমিকাকে উপহার সামগ্রী দিয়েছেন। আর তাই এই দিবস পালন করা যেতেই পারে।
ইত্যাদি আরো অনেক রকম দিবস আমরা পালন করতে পারি। তাই এখন শুধু সামনে এগিয়ে যাওয়া।
বিঃদ্রঃ ১টি এম ১৫৪ ধারা পরিবেশনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



