somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি উপন্যাস - 1

২৪ শে মার্চ, ২০০৭ সকাল ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়ের ডাক শুনে তড়িঘড়ি করে ছুটল রুনু আর ঝুনু। নদীতে নেমে দাপানো ঝাপানো তাদের নিত্যদিনের কাজ। নামে উজিরঘাটা নদী হলেও তার অবস্থা দারিদ্র রেখার দুই আঙ্গুল নীচে। দিনকে দিন পানি কমে আসছে। রুনুদের বাড়ি নদীর ঠিক কাছে বলে তাদের মজাও যেমন তেমনি মা ঘর থেকেই হাঁক দিয়ে তাদের ডেকে পাঠাতে পারে সে যন্ত্রনাও আছে। অন্যদিন হলে অবশ্য তারা তেমন পাত্তা দেয় না। তবে আজকের কথা আলাদা।

ঘরের ভিতর ঢুকে কাপড় ছাড়তে না ছাড়তে রুনুকে ছাঁচ পিঠাটা করতে দিয়ে আর ঝুনুকে আঁখের গুড়টা বের করতে দিয়ে মা চলে গেল গোসলে। এর মাঝে ওদের খালাতো বোন ইমা এসে উঁকি দিল। একান্নবতর্ী পরিবার ওদের। তাই কারও ঘরে কিছু হলে অন্যদের জানতে বাকি থাকে না।

ইমা উঁকি দিয়েই বলল, 'ওমা এত পিঠে কার জন্যি গো?'
রুনা মুখ বাঁকা করে বলল, 'হুঁহ জানিসনে যেন? সেদিন বললাম না। আমাগির বড় খালা আসপেনে ঢাকা থেইকে। তাগার জন্যি।'
'ওমা তাই বুজি অত আয়োজন চলসে?', বলেই ছো মেরে একটা পিঠা উঠিয়ে দৌড় দিল ইমা।

রুনু তাকে তাড়া করতে না করতে মায়ের সামনে পড়ল। মা সবে মাত্র গোসল সেরে আসলেন। বললেন, 'একটা পিঠে নিয়েছে তা তাড়া করতি হবে কি জন্যি! যা গিয়ে রেডী হ'গে যা।'

রুনু, ঝুনু কাপড় চোপড় পরে রেডী হতেই মা তাদের হাতে পিঠা আর ঝোলাগুড় তুলে দিয়ে নানু বাড়ী যেতে বললেন। রুনু, ঝুনুর নানু বাড়ি উজিরঘাটা নদীর ওপারেই। বৃটিশআমলে তৈরী করা ব্রীজ আছে একটা সেটা পার হলে পরেই নানু বাড়ি। ব্রীজটা একটু বিপদজ্জনকই বলা চলে। মেইনরোড বলে সারাক্ষন দুরপাল্লার গাড়ী চলতেই থাকে ব্রীজের উপর দিয়ে। দুটো গাড়ি একসাথে উঠলে আর কোন জায়গা থাকে। অনেকদিনের অভ্যস্ত বলে, রুনু-ঝুনু জানে কখন ব্রীজের দেয়াল ঘেঁষে উঠে পড়তে হয়। কখন রাস্তা পার হতে হয়।

খাবার গুলো নিয়ে গুটি গুটি পায়ে ব্রীজটা পার করেই চোখে পড়ে পানুদার দোকান। ওদের খুব আদর করেন তিনি। পানুদা দুর থেকেই ডাক পাড়ে,
'ও মনি, নানু বাড়ি যাসস বুজি? তা অ্যাইসো মালাই খেই্যয়ে যাও।'

ঝুনু যেতে চাচ্ছিল, কিন্তু রুন বাঁধা দিয়ে বলল, 'না কাকা, আজ আমাগির খালা আসপেনে ঢাকা থেইকে। পরে আসপানে।'

নানুর বাড়ী গিয়ে দেখে সেখানে সাজ সাজ রব। নানু একলা মানুষ, কত আর করবে। তাও সপ্তাহখানেক ধরে এটা সেটা কত কিছু করে রাখছে। রুনু, ঝুনুকে দেখে নানু খুশি হয়ে উঠল।
'ভালো হইয়েছে তোরা এয়েছিস! জলদি কইরে এই বড়ি কটা তুলে রাক দিনি। আমি গোছলটা সেইরে আসি।'

রুনু, ঝুনু বড়ি তুলতে তুলতে ভাবে, কখন আসবে তাদের খালা-খালু আর খালাতো ভাইয়েরা। এবার তাদের আসার বিশেষ কারন আছে। তাই সবার মনে একটা ছোট্ট আনন্দ জুড়ে আছে এই প্রতীক্ষা। বড়ি তুলতে তুলতে তাই মুচকি মুচকি হাসতে থাকে দুই বোন।

(চলবে...)
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৭ সকাল ৭:১০
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×