হোয়াস শেইকিন (what's shakin')
গফুর নতুন এসেছে পিএইচডি করতে। কিন্তু আর্থিক সাহায্য মেলেনি ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটির স্টেডিয়ামে কাজ পেয়েছে একটা ছোটখাট। গিয়ে দেখে বিশাল বিশাল সব কাল্লুরা সব কাজ করছে। কাজ শুরুর কয়েকদিন পরের ঘটনা। কাজে গিয়েছে, তো তাকে দেখে এক কাল্লু বলে, 'ইয়ো মেঁ, হোয়াস শেইকিন?' (yo man whoa's shakin')। গফুর থতমত খেয়ে দাঁড়িয়ে যায়। বলে 'ইসকুজ মি!' ব্যাটা আবার বলে, 'হোয়াস শেইকিন মেঁ?'। কথাটা কানে এবার ঠিকমত যায়। কিন্তু ঠিক কি নড়ছে বুঝতে না পেরে এদিক ওদিক তাকায়, তারপর নিজের পেছনদিকে তাকায়। কই কিছুই তো নড়ছে না! এদিকে কাল্লুগুলো হেসে লুটোপুটি। পরে গফুর আবিষ্কার করে 'হোয়াস শেইকিন' মানে 'কি খবর' জাতীয় কিছু একটা। কুশল জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়।
ডোন্ট বাইচ মাই হেড অফ (don't bite my head off)
সবুর আমেরিকা এসে সদ্য গাড়ী কিনেছে। সপ্তাহ খানেক হয়েছে কি হয়নি। স্টপ সাইন দেখে থামেনি এক রাস্তার মোড়ে। ব্যাস ট্যাও ট্যাও করতে করতে এসে পুলিশ ধরল। পুলিশ দেখে ঘাবড়ে গিয়ে হিন্দী-ইংরেজী মিলিয়ে মিশিয়ে ক্যাঁও ম্যাও শুরু করে দিল সবুর। পুলিশটার পুরা মাথা খারাপ। বলে, 'ডোন্ট বাইচ মাই হেড অফ স্যার। ক্যান আই হ্যাভ ইওর লাইসেনস প্লিজ?' সবুর ঘাবড়ে গিয়ে বলে, 'আই এম নট বাইটিং ইওর হেড!' আর যাবে কোথায় গম্ভীর পুলিশটাও হেসে ওঠে আকাশ বাতাস কাঁপিয়ে। 'ডোন্ট বাইচ মাই হেড অফ' মানে ঘ্যান ঘ্যান করে আমার মাথা নষ্ট করো না।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৭ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


