নায়াগ্রা দেখতে বাফেলো, নিউইর্য়কে গিয়েছিলাম। আগে ব্লগ থেকে অমিত আহমেদের সাথে যোগাযোগ হয়েছিল। সব কিছু ঠিকঠাক, শনিবার কানাডার ওপাশ গিয়ে দেখা করব অমিতের সাথে। উপরন্তু কানাডা চিনি না তাই তার কাছ থেকে ঘোরাঘুরির আইডিয়া নেয়া যাবে।
একটু দেরী করে ঘুম ভাঙ্গায় বেলা করে পৌছালাম নায়াগ্রা ফলসের কানাডিয়ান পাশে। ফলসটা দেখে ফোন করলাম অমিত আহমেদকে বেলা তিনটা কি চারটা নাগাদ। ফোন ধরছেন না দেখে মেসেজ ছাড়লাম একটা। বিকেল ছয়টা নাগাদ টরেন্টো শহরে পৌছলাম।
হঠাৎ সাড়ে ছয়টায় অমিতের ফোন। দারুন কণ্ঠের অধিকারী অমিত জানালেন যে তিনি একটু দূরের শহরে থাকেন, আসতে ঘন্টা খানেক লাগলেও আসবেন তিনি। আমিও রাজি হলাম প্রতীক্ষা করতে।
কিন্তু টরেন্টোর সিএন টাওয়ার ছাড়া আর কি দেখার আছে সেটা জানা না থাকায় আমার সঙ্গীরা ব্যাস্ত হয়ে পড়ল ফিরে যাবার জন্য। উপরন্তু রাতে আলোকিত নায়াগ্রা দেখতে হবে সেটারও একটা তাড়া ছিল।
তাই দেখা হলোনা অমিতের সাথে। মনের মধ্যে খচখচি নিয়েই ফিরে এলাম টরেন্টো থেকে। বেঁচে থাকলে দেখা হবে সুহৃদ, দেখা হবে নিশ্চয়ই।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।