somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা - একটি স্বপ্নের দেশ (1)

০২ রা এপ্রিল, ২০০৬ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ ত্যাগ বড় কস্টের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ভাগ্য নির্ণয়ের খেলায় যখন নামলাম তখন নিজের পছন্দের বিষয় বির্সজন দিয়ে যন্ত্রকৌশল বেছে নিলাম, ঐ ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরুলে চাকরীর কোন অসুবিধা হবেনা ভেবে। কিন্তু পাশ করে বেরুনোর পর ঠোকর দিল নির্মম বাস্তব। কেউ কেউ তো মুখের উপর বলেই দিল আপনারা তো ভাই দেশে থাকবেন না। কেউ কেউ বেতন সাধল খুবই লো প্রোফাইলের। এরা যেন আমাদের জোর করে দেশ থেকে বের করে দিতে চায়!

অগত্যা বাধ্য হয়েই শুরু করলাম IELTS, TOEFL আর GRE। আমেরিকা মুখ্য ছিল না, ছিল দেশ ছাড়ার তাগিদ, ভাগ্যের অন্বেষনে। চারটি দেশে যাবার সুযোগ আসল, বেছে নিলাম আমেরিকা।

কিন্তু হায়, বাস্তব এখানেও বড় কঠিন। বাবার দেয়া সারাজীবন জমানো টাকায় এক সেমিস্টারের টিউশন ফি তো ঠিকই দিলাম কিন্তু থাকা, খাওয়ার খরচ? দেশে তো মধ্যবিত্ত সচ্ছল ঘরের আদরের সন্তান ছিলাম। মা এক গ্লাস পানিটি পর্যন্ত এনে দিয়েছে, কিছুই করতে হয়নি নিজেকে, আর এখানে দিন চলবে কিভাবে থেকে সুরু করে বাথরুম পরিষ্কার পর্যন্ত নিজেকে করতে হয়। যাই হোক এক প্রফেসরকে পেলাম যার ছাত্র দরকার, কেননা তার ব্যবহার এত খারাপ যে কেউ তার কাছে থাকতে চায় না। কিন্তু আমার তো জীবন মরন সমস্যা, সুতরাং রাজী হয়ে গেলাম কাজ করতে। আমার ইচ্ছা ছিল রোবোটিক্স এ কাজ করব, কিন্তু আবারও ভাগ্যের তাগিদে শুরু করলাম কম্পিউটার এইডেড ডিজাইন এন্ড ম্যানুফেকচারিং এ, তাও আবার মাকর্া মারা এক প্রফেসরের সাথে। একেই বলে নিয়তি, কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না।

দেড় বছর হতে চলল মাকে দেখিনা। সেদিন এক সহ ব্লগারের মা সংক্রান্ত পোস্ট পড়ে আর থাকতে পারলাম না ... আগামী ডিসেম্বরে হয়ত দেখব মাকে।

এত ত্যাগের পর কেউ কেউ দেশে ফিরে, শুরু করতে চায় নতুন জীবন, এত কষ্টের বিনিময়ে আশা করে একটু ভাল অবস্থান। কিন্তু সব সম্ভবের দেশে কেউ কটু কথা শোনাতে ছাড়েনা।

আমেরিকা খারাপ হতে পারে, আমিও এতে একমত। কিন্তু আমরা আমেরিকা এসে কি দোষ করলাম। লোকজন তো অন্যান্য দেশেও যায়, কষ্টেও থাকে, তাদের দিকে কেন কেউ আঙ্গুল তোলে না! যত দোষ আমেরিকা প্রবাসীর?

দয়া করে কেউ ব্যক্তিগত ভাবে নিবেন না। আমোরিকার আরো বিষয় নিয়ে লেখার ইচ্ছে রইল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×