সুমেরু নামে একজন ব্লগারের কথা শুনতে পেয়েছিলাম বেশ আগে। কিন্তু তার ব্লগ অনেকদিন দেখা পড়ে নাই। তবে মাঝে মাঝে দেখি কিছুদিন হলো। কখনও মন্তব্য করি নাই। কিন্তু কিছুদিন যাবত আমার দুযেকটি পোস্টে সুমেরু মন্তব্য করছেন। টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি, আনবিয়ারএবল লাইটনেস অব বিয়িং, বৈসাবি... পোস্টগুলোতে তার মন্তব্য পড়ে আমি একটু বোঝার চেষ্টা করলাম।
ভঙ্গিভাট্টায় যা বুঝি তাতে তিনি মোটামুটি কেউকেটা লোক। সাহিত্য শিল্প সিনেমার বিশাল ব্যক্তিত্ব। লোকমুখে শুনলামও কিছু। সিনেমা নির্মাণ করছেন। এরকম একজন কেউকেটার মন্তব্যে ভড়কে যাওয়াই স্বাভাবিক। আমিও ভড়কে গেছি। তার মন্তব্য মধুময়। তিনি ঘুরে ফিরে কয়েকটি মূল্যবান মন্তব্যে তিনি যা বলেছেন, তাতে বোঝা যায় এই মহাসিনেমাবোদ্ধা ব্যক্তিটি আমাকে সিনেমা নিয়ে লিখতে নিষেধ করেছেন। আমার আনবিয়ালএবল... সিনেমা বিষয়ক পোস্ট তার কাছে বোকাবোকা লেগেছে। অর্থহীনভাবে আমার অন্য দুএকটি পোস্টকে তিনি ভাল বলছেন। কিন্তু বারবারই প্রকাশ করতে ভুলছেন না যে, সিনেমা বিষয়ক পোস্ট ভাল না।
আমি ভাবলাম। আমার সিনেমা বিষয়ক পোস্ট কেন শুধু, কোনো পোস্টই ভাল নয় এমনটাও হতে পারে। কারও খারাপও লাগতে পারে। বড়জোর তিনি আমার ব্লগ পড়বেন না। ব্যস। কিন্তু সুমেরু লেগে রয়েছেন কেন?
হতে পারে সিনেমা বিষয়ে এই মহাবোদ্ধাটি আমাকে কিছুটা শিক্ষা দিতে চান। মন্তব্যে তিনি শিক্ষামূলক কিছু বিষয়ের প্রসঙ্গ টানতে পারেন। কিন্তু সেদিকেও তিনি গেলেন না।
হতে পারে আমার তথ্য ও বিশ্লেষণ ভুল। এখন তিনি শোধরাবেন। কিন্তু তাও নয়।
ফলে এই খ্যাতিমান ব্লগারটির মূল্যবান মন্তব্য নিয়ে আমি মহামুসিবতে আছি।
সুমেরুর কাছে জানতে চাই,
দাদা আমাকে দিয়ে যদি সিনেমা সংক্রান্ত পোস্টিং সম্ভব না হয় তবে কি আমি এ লাইন ছেড়ে দেব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

