আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

ব্লগে পোস্টিংয়ের স্লথগতি

০৯ ই জুলাই, ২০০৭ রাত ৮:০৪

শেয়ারঃ
0 0 0

কয়েকদিন ধরে খেয়াল করছি ব্লগে পোস্টিগুলো ধীর গতিতে নিচে নামছে।
এটা খুশীর ব্যাপার কি না জানি না। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে পোস্টিংয়ের হার অনেক কমে গেছে। হতে পারে বর্ষাই এর কারণ। হতে পারে সচলায়তন। হতে পারে নতুন ব্লগীয় কানুন।
ব্লগ কেন্দ্রিক গ্রুপিং-লবিইয়িং মোটামুটি টেসে গেছে। বুঝতে পারছি না, কী হলো।
একটা অনুমান থেকে একটা গল্প মনে এলো :
বাঙালি সম্পর্কে একটা গল্প আছে, তিনজন বাঙালি একত্রিত হলে নাকি একটা ঘটনা ঘটেই। প্রথমে তারা তিন জন মিলে একটা দল করে। তারপর বিন্যাস-সমাবেশের নিয়মে আরও চারটি দল তৈরি হয়। এইভাবে মোট দল হয় পাঁচটি। বাঙালি শুধু মতপার্থক্যপ্রবণ জাতি নয়। মতপার্থক্যই বাঙালির জাতিগত পরিচয়।
ব্লগে তো নিকবাহার। একই শেয়ালের বাচ্চার বহুউঁকি। শেষ পর্যন্ত তো আমরা আমরাই। আমরাই অমুক, আমরাই তমুক। আমিই আমার বিরুদ্ধে।
সো তিনজন ব্লগার যদি পাঁচ ব্লগে ভাগ হয়ে পড়েন তাহলে আশপাশের লোক কোথা যাই কোথা যাই করতেই থাকবেন। ব্লগ বাড়লে শেষে আওয়ামী লীগ বিএনপির মতো পঞ্চাশ টাকা দরে ব্লগার ভাড়া করতে হয়! আল্লাহ না করুক।
তবে একটা জিনিশ কিন্তু সত্য। ব্লগ যত বাড়বে, ব্লগ নির্মাণ পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞও কিন্তু ততো বাড়বে। ফলে, বাংলা নেটের এই ক্ষুদ্র পরিধিতে বন্যা আসুক, এই বাসনা সর্বান্তকরণে।

 

প্রকাশ করা হয়েছে: চটজলদি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ৮:২১
রকি ভাই বলেছেন: ঠিক, ঠিক। চলেন, সিগারেট খায়া আসি।
২. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ৮:৪৫
ত্রিভুজ বলেছেন: রকি ভাই কি মুর্শেদ ভাইকে নিয়ে নতুন দল করার পিলান করতাছে নাকি?


পোষ্ট কম হলেও গালাগালি বন্ধ আছে.. এটা আশার কথা। এরকম পরিবেশ বজায় থাকলে নতুন অনেকে লেখার উৎসাহ পাবে এবং ব্লগার বাড়বে ভবিষ্যতে।


হ্যা.. নতুন নতুন ব্লগ আসলে ব্লগ নির্মান পদ্ধনি নিয়ে বিশেষজ্ঞ বাড়বে সন্দেহ নাই। বাংলা সাইটের সংখ্যা বাড়লে সেটা আমাদের জন্য সুখবরই বটে।
৩. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ৯:০১
অঃরঃপিঃ বলেছেন: ছাগুরাম ছাড়া আর কেউ গাইল খায় না
৪. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ৯:২৭
মনিটর বলেছেন: ছাগুরাম ছাড়া আর কেউ গাইল খায় না
৫. ১০ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৪০
ফজলে এলাহি বলেছেন: মোর্শেদ, এ পোষ্টে কি আপনি নিজেকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন?

কিছুদিন আগে অবস্থা তো এমন ছিল যে, আট/দশ পৃষ্টা খুঁজে তবে দু'একটা লেখা বের করতে পারতাম পড়ার জন্য।
আর এখন তো মনে হচ্ছে সবগুলোই পড়ি আর কমেন্ট করি। কেননা, ফালতু ফ্লাডিংটা কমেছে। আর এই কমার কারণ যদি চলে যাওয়াদের জন্য হয়ে থাকে, তবে বলতে হয় যে, ওরাই ছিল ফালতু পোষ্ট দাতা এবং ফ্লাডার।
এ মুহূর্তে তো আমি ৭২ জন দেখতে পাচ্ছি।
৭. ১০ ই জুলাই, ২০০৭ রাত ৮:২২
মাহবুব মোর্শেদ বলেছেন: রকি,
কই আপনে?
ত্রিভুজ,
মুর্শেদ নয় মোর্শেদ।
নতুন লেখক আসলে ভাল। দেখতে চাই ফাইনালি কী হয়।
অঃরঃপি ও মনিটর,
আপনাদের কথা বুঝতে পারি নাই।
ফজলে এলাহি,
এই একটা কাজই আমি করি না। আর ব্লগের সূত্রে নিজেকে সান্ত্বনা দেব কেন?
যারা বাজে কাজ করেছিল তাদের কথা আমিও বলেছি। সো, আট দশ পৃষ্ঠার পর ভাল লেখার ব্যাপারটা ঠিক বলেছেন। আপনার পড়ার আগ্রহ ও কমেন্ট করার আগ্রহ আরো বাড়ুক।
কিন্তু যারা চলে গেছে তারা সব ফ্লাডিং করতো বা ফালতু পোস্ট দিত এটা মানতে আমি নারাজ। অনেকে আদর্শগত কারণে চলে গেছে। সে আদর্শ আমি মানি বা না মানি তাকে শ্রদ্ধা করার দৃষ্টিভঙ্গি আমি চালু রাখতে চাই।
আর আশা করি, সামহোয়ারে যে সংস্কার চলছে তাতে ভাল ব্লগাররা ফিরবেন। অন্যের মতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা দ্বিমত প্রকাশ করতে পারবো। সমালোচনাও করতে শিখবো।
৭২ জন? আশার কথা।
অমানুষ,
সেই।

 

মোট সময় লেগেছে ০.৯২৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ