ওমকারা দেখার পর বিশাল ভরদ্বাজের মকবুল দেখার জন্য অস্থির হয়েছিলাম। শেষ পর্যন্ত কাটায় কাটায় মিলে গেল। একটা টিভি চ্যানেলে সেদিন মকবুল দেখলাম। ভাগ্য প্রসন্ন না থাকলে কোনো টিভি চ্যানেলে পুরো সিনেমা দেখার সুযোগ জোটার কথা না। তারপরও দেখলাম। মাঝে মাঝে বিজ্ঞাপন, আর মাঝে মাঝে মকবুল। সিনেমাটা একটু হার্ড আইটেম ন হলে তো গুলিয়ে যায়। বিজ্ঞাপন আর সিনেমা একাকার একাকার লাগে।
মকবুল দেখার পর আশ্বস্ত হলাম। ভাল কাজ অবশ্যই। সিরিয়াস দৃষ্টিভঙ্গি। কিন্তু ওমকারা ব্রিলিয়ান্ট। ওথেলো কাটছাট করা এবং ইম্প্রোভাইজেশনে যথাসাধ্য স্বাধীনতা নিয়েছেন পরিচালক। যথাসাধ্য হিউমার উইটের অনুপ্রবেশ ঘটেছে। ট্রাজেডি ট্রাজেটি থেকেছে কিন্তু শেষ পর্যন্ত সেটা মুভিতেও পরিণত হয়েছে, ফিল্মি অ্যাকশনের মধ্য দিয়ে। কিন্তু মকবুল শেক্সপিয়ারের বেশ অনুগামী। তিন ডাকিনীর চরিত্রে দুই মোক্ষম অভিনেতা ওম পুরী ও নাসিরুদ্দিন শাহ। ম্যাকবেথ=মকবুল চরিত্রে ইরফান খান। লেডি ম্যাকবেথ/নিম্মি চরিত্রে টাবু।
কাহিনীতে বিশাল ভরদ্বাজ নতুন কিছু টুইস্ট যোগ করেছেন। সব মিলিয়ে ভাল। ভাল লেগেছে মকবুল।
শেক্সপিয়ারের নাটক নিয়ে সিনেমা প্রচুর হয়েছে কিন্তু একেবারে ওলোট পালট করা কাজ কি বাজ লাহরমান পরিচালিত ও লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত রোমিও+জুলিয়েট থেকে শুরু? আমি জানি না। কেউ জানলে আওয়াজ দিয়েন।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।