আমার প্রিয় পোস্ট
- মাহবুব মোর্শেদের নতুন বাংলা শব্দকোষ - ব্রাত্য রাইসু
- প্রিয়জন হারিয়ে যাওয়ার আগেই আসুন সতর্ক হই - লেখাজোকা শামীম
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে আসার আগে আমি যে লেখকদের চিনতাম পরে সামহয়ারেও যারা রেজিস্ট্রেশন করেছেন - মাহবুব মোর্শেদ
- একটি ব্লগীয় রাউন্ড টেবিল আলোচনার প্রস্তাব - মাহবুব মোর্শেদ
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- সামহয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ # বিষয় : মত প্রকাশের স্বাধীনতা, প্রাইভেসি ও সিকিউরিটি - মাহবুব মোর্শেদ
- ওয়ান্স আপন এ কান্ট্রি, সামহয়ার ইন দ্য ওয়েব - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীন : সফল নাট্যকার ও শিক্ষকের বিদায় - মাহবুব মোর্শেদ
- সেলিম আল দীনের সাক্ষাৎকারের বাকী অংশ - মাহবুব মোর্শেদ
- আমার নব্যরাজাকারিতার সন্ধানে - মাহবুব মোর্শেদ
- আমেরিকার নির্বাচনে ভোটার হওয়ার আবেদন - মাহবুব মোর্শেদ
- এক চিত্রনায়কের জন্য আমার শোকগাথা - মাহবুব মোর্শেদ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- পাকিস্তান, পারভেজ মোশাররফ, গণতন্ত্র ও প্রগতিশীল আর্মি - মাহবুব মোর্শেদ
- ছোটদের অর্থনীতি অথবা কয়দিন ধরে যা কিছু কথা ভাবতেছি - মাহবুব মোর্শেদ
- একটি চিঠি... ভাস্করদা ও সুমন ভাইকে - মাহবুব মোর্শেদ
- এখানেও আমরা ব্যর্থ হবো? - মাহবুব মোর্শেদ
- একটি বাসি বিজ্ঞাপন - মাহবুব মোর্শেদ
- একটি গল্পের পরীক্ষামূলক উতক্ষেপন : জিসম # মাহবুব মোর্শেদ - মাহবুব মোর্শেদ
- বুনুয়েলের বুর্জোয়া - মাহবুব মোর্শেদ
- এই ছবি আমি তুলেছি - মাহবুব মোর্শেদ
- প্রেমেক্কার শ্বশুর বাড়ি - মাহবুব মোর্শেদ
- তুই ...রে ব...সন্ত সমী...রণ - মাহবুব মোর্শেদ
- ফাদার গাস্তঁ রোবের্জের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- তারেক মাসুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- টেগোর ইন দ্য টাইম অব এমার্জেন্সি - মাহবুব মোর্শেদ
- বহুদিন পর আবার হরিদাস পাল - মাহবুব মোর্শেদ
- কবি আল মাহমুদের সাক্ষাতকার - মাহবুব মোর্শেদ
- ব্লগে পোস্টিংয়ের স্লথগতি - মাহবুব মোর্শেদ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে! - মাহবুব মোর্শেদ
আমার উপন্যাস ফেস বাই ফেস বেরিয়েছে এবারের বই মেলায়। প্রকাশক ভাষাচিত্র। স্টল ২৫০। উপন্যাসের বিষয় : ফেসবুক।

আমার সচলায়তন অভিজ্ঞতা : সে এক কাহিনি বটে!
১২ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৫১
সে এক কাহিনি বটে।
এ নিয়েও যে লিখতে হবে সেটা ঘূণাক্ষরেও ভাবিনি।
যাই হোক মূল ঘটনায় আসি।
সামহোয়ারের অনেক বন্ধু আর লেখেন না এখানে। দ্বিমত, অভিমান, প্রত্যাখ্যান কতকিছুই তো হতে পারে। তেমন এক বন্ধু জামাল আবেদিন ভাস্কর। ভাস্করদা'র সঙ্গে ফেসবুকে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। ভাব বিনিময় হয়। হাসিবের সঙ্গেও হয়। হাসিব একদিন বললেন সচলায়তনে মেম্বার হতে। ভাস্করদাও একদিন বললেন মেম্বার হয়ে যাও। ভাস্কর দা এককাঠি সরেস। ২২ জুলাই আমার ঠিকানায় দেখি সচলায়তনের একখানা নিমন্ত্রণপত্র হাজির। বাপস। আপনার বন্ধু আমাদের এইখানে লিখছেন। তিনি মনে করেন আপনিও লিখতে পারবেন। তো আপনি আমন্ত্রিত।
এতবড় সম্মান ফেলি কী করে!
ওইখানে কত বড় বড় লেখকরা আখড়া গেড়েছেন। তাদের সঙ্গে লিখতে পারবো ভেবে আমার কান গরম হবার জোগাড়। এইবার বুঝি সুযোগ এলো। বরাত আয়ি হ্যায়। ব্রেভো।
নিমন্ত্রণ মোতাবেক ২৫ জুলাই ফরম ফিলাপ করে ওনাদের দফতরে পাঠিয়ে দিলাম। ওনারা তাৎক্ষণিকভাবে যন্ত্র মারফত জানালেন রোসো।
তখন স্বভাবতই প্রশ্ন এলো দাওয়াতই যখন দিলেন তখন খাবার দিতে এত দেরি কেন। হয়তো ওনারা এর মধ্যে পরীক্ষা করে ফেলবেন আমি ওনাদের রাইটার্স ফোরামে যোগ দেবার যোগ্য কি না। জীবনে নানা পরীক্ষা দিয়েছি। তাই এই পরীক্ষার জন্যও অপেক্ষা করতে থাকলাম।
এইবার লেখক হতে পারবো। আমি সচলায়তনে যোগ দিয়ে দেখিয়ে দেব আমিও লেখক। মুক্তমনা, উন্নত শির। মহান লেখক।
অপেক্ষার প্রহর আর শেষ হয় না। পিয়া চিঠি আর পাঠায় না। শেষ পর্যন্ত ১১ আগস্ট মহাশয়রা চিঠি পাঠিয়েছেন। সচলায়তনে আপনার অ্যাকাউন্টখানা ডিলেট করা হয়েছে।
হতাশায়, ক্ষোভে আমি কাঁদতে বসলাম। আহা আমার এখন কী হবে?
এই সামহোয়ারই এখন আমার ভরসা। এখন আপনারাই বলুন আমি কী করবো?
আত্মঘাতী হওয়াটা কি সঠিক সিদ্ধান্ত হবে?
প্রকাশ করা হয়েছে: ডায়েরি বিভাগে ।
হাসিব বলেছেন:
উপসসস ...
মাহবুব মোর্শেদ বলেছেন:
আমার এখন কী হবে হাসিব। আপনি বলে দিন। আমি কোথায় যাব, কই লিখবো। আমি কি তবে লেখক হতে পারবো না। উঁ... উঁ....উঁ
হাসিব বলেছেন:
কি আর করা ...
মাহবুব মোর্শেদ বলেছেন:
আমি একটু সিগারেট খাইতে যাই। এসে বাকী কান্নাটা কেঁদে নেব। আপনারা আমাকে সমবেদনা জানান।
মৈথুনানন্দ বলেছেন:
এইটেই স্বাভাবিক...কি আশায় বাঁধি খেলাঘর...বেদনার বালুচর!!!!!
কৌশিক বলেছেন:
আমি এই দুঃখে সামহোয়্যারইনের ব্লগও ডিলিট করেছি। অপমানজনক।
উদাসী স্বপ্ন বলেছেন:
আমিও একখান খুলছিলাম একই নিকে নেমন্তন্ন ছাড়াই, মাগার সেম কেস। অবশ্য একবার কোথাও কইছিলাম কাউরে যে সচলায়তনের গাই ইন্টারফেস ভালা না।যাই হোক, সচলায়তনে বোলগিং না করলে আমার পেটের ভাত হজম হইবে না এমন কোনো কথা নাই। আমি খাই নিডো, আর আমার আছে জীম!
ফরিদ বলেছেন:
সৌভাগ্যি আমার, রেজিস্টারের জন্যি চিন্তা করেছিলাম। অগ্রীম লালবাতির জন্য ধন্যবাদঃ)
কৌশিক বলেছেন:
আসুন সচলায়তন কুৎসা কমিটি গড়ে তুলি।
কৌশিক বলেছেন:
সচলায়তনে আমার মুখের ওপরও দরজা দড়াম করে বন্ধ করে দিয়েছে। ডিলিট কাহিনী ডাক্তার আইজুদ্দিনের ওপর অভিমান। লাভলুকে বলেছি ব্যাকআপ আছে।
আসল ট্র্যাপ বলেছেন:
ডাক্তার সাহেব আবার আপনারে কি করলো?@কৌশিক
কৌশিক বলেছেন:
অপমান করেছে।
কৌশিক বলেছেন:
সচলায়তন আমাকে নেয় নি ভালনারেবল ক্যারেকটারের কারণে। সাদিক এবং মাহবুবকে নেয় নি কুৎসা রটানো স্বভাবের কারণে। আমি নাকি ভালনারেবল। ছো! কে যায় তোর সচলায়তনে মুততে?
কালপুরুষ বলেছেন:
আল্লাহ্'র দেয়া নির্ধারিত আয়তন নিয়ে এই অধম এখনও সচল আছে। তবে ভোজন রসিক মানুষ, কেউ দাওয়াত দিলে না করিনা। তবে আয়তনের গড়মিল হতে পারে এমনটা ভেবে একটু রয়ে সয়ে খাই আর কী। পকেটে হজমোলা রাখি।
ঘোড়ার ডিম বলেছেন:
ভন্ড কেন কইসি ব্যাখ্যা করি:হেরা সাইট খুলছে রিজন এইখানে লেখকের বাক স্বাধীনতা নাইক্কা কইয়া। কিন্তু হেগো সেইখানে বাক তো দুরের কথা, নিজেগো মতের লগে না মিললে লেখকের প্রবেশাধিকারই নাইক্কা।
ভন্ডামী না?
অমিত বলেছেন:
হু, সচলায়তন খুব খারাপ জায়গা, ঐখানে আর যেয়েন না।
ঘোড়ার ডিম বলেছেন:
সচু থিকা 'ভন্ড সচু' আইসে একখান। অমিট!মাহবুব মোর্শেদ, মিলাদ দেন। ভুল কইরাও যে 'ভন্ড সচু' হন নাই।
মৈথুনানন্দ বলেছেন:
মোর্শেদ তো আইশাই দিওয়ানা...স্বান্তনার বলে এই গেল বছর বে হয়ে গ্যাচে...এখনো তাকে নে টানাটানি।
সমুদ্র বলেছেন:
ঐকানে দেকলাম " কারুবাসনা " নামে এক আঁতেল কইসে যে এই মাহবুব যদি যাযাদি/সামহোয়ারইনের হয় তাইলে নাকি তাতে তার আপত্তি আচে, তার ধারনা আপনের লেকায় মাল নাই। জাভা আপনারে নিমনতন্য জানাইসে শুইনা ঐ কারবাসনা না বালবাসনা ঐ কতা কইসিলো। খি আর খরবেন, বসে বসে বিড়ি টানেন।
জায়দান বলেছেন:
সচলায়তন ট্রোল নেয় না। লেখালেখির চাইতে আরেকজনের হোগায় আঙুল দেয়া যাদের স্বভাব, তারা ওখানে গিয়ে মজা পাইবেন না। অবশ্য তাদের জন্য দরজাও খোলে না ওরা। কৌশিক, রাগু, ছাগু, আস্ত, মাহবুব, সাদিকের তাই কুনু চান্স নাই।
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
যাউক আমি সচল হইতে যাই নাই,তাই সেইটা নিয়া আমার কোন হেডেক নাই।আপনাদেরকে বরং আরেকটা সাইটের খবর দেই।ভালো সাইট।হিটও সামহোয়্যার থাইকা বেশি।
বর্তমানে অনেক সামহোয়্যার পাবলিকও সেইখানে লিখতেছেন।আমার প্রিয় কয়েকজন ব্লগারও সেইখানে লেখেন ।প্যাচালি কিম্বা সচলের মতো সাইট না এইটা।হাসিন,ত্রিভুজের মতো টেকি ব্যক্তিরা সেখানে সময় দিচ্ছেন।
[লিংশ=যঃঃঢ়://িি.িঃৎরাুঁ.পড়স/]ক্লিক করে লেখা শুরু করেন নিরাপদে।[/লিংক]
উদাসী স্বপ্ন বলেছেন:
@বাত্তি, আমি তুমারে কেমুন জ্বালাইছি একটু কইলানা?
মাহবুব মোর্শেদ বলেছেন:
কারুবসনা এই রকম করলো। তার আমি কী ক্ষতি করলাম যে সে আমারে লেখর হইতে বাধা দিল?
সমুদ্র বলেছেন:
আস্তাগফিরুল্লাহ, টেরাভুজ নেটওয়াকে লিকুম না , রেজাকার বানানোর চেসটা করতাসে হুসাইন, হেরে ব্যান করতে হইবো
সমুদ্র বলেছেন:
কারবাসনা আসলে কেঠা ? ঐ খানে তাইতো দেকেচি।লেকক হবার দরকার নাই, বয়া বয়া সাম্বাদিকটা করেন মিয়া। ঐ কানে সব গাঁয়ে মানে না আবাল মার্কা আঁটেল আচে
মাহবুব মোর্শেদ বলেছেন:
লেখর=লেখক।
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
আমন্ত্রন জানাইয়া তারপর এই ধরনের কাজ করাটা আসলেই দূ:খজনক।মাহবুব মোর্শেদের জন্য সান্তনা জানাইলাম।
পল্লব বলেছেন:
ভালো অভিজ্ঞতা তো! আপনার কাজে লাগবে। লেখক হবার জন্য অনেক ধরনের অভিজ্ঞতা দরকার।
মাহবুব সুমন বলেছেন:
আমিও অচল ।স্বান্তনা জানাচ্ছি না, আসেন কোলাকুলি করি। আমি অবশ্য আমন্ত্রন পাই নাই।
মাহবুব মোর্শেদ বলেছেন:
স্বান্তনা দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ।
মাহবুব মোর্শেদ বলেছেন:
ওরা আর মাহবুব নিবে না। ওদের মাহবুব আছে। কোলাকুলি।
লাভলুদা বলেছেন:
@কৌশিক: "লাভলুকে বলেছি" ব্যাপারটা একটু ব্যক্ষা করবনে ???
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
কৌশিকের সব কথা ধরতে নাই@লাভলুদা।
বকলম বলেছেন:
মোর্শেদ সাহেবেরতো মিলাদ দিয়া জিলাপী খাওয়ানের দরকার, আরে ভাই আপনারেতো দাওয়াত দিয়া তারপর লাথি মারছে, আমিতো দাওয়াত ছাড়াই লাথি খাইছি। ওগো পায়ে ধরা বাকী ছিল খালি। দুইজন রিকোয়েষ্টও করছে আমার জন্য, পরে একজন ইনফরমালি জানাইলো ...আমার মন মানষিকতা নাকি ওগো লগে মিলে না। এই কারনটা শুইনা আমি সমস্ত কষ্ট ভুইলা গেছি, কারন ভিন্ন মতের স্বাদই যদি না পাই তা হইলে একই রকম লেখায় বোর হইয়া কি লাভ? যা কমু তাতেই যদি সবে হক কথা হক কথা কইয়া হুক্কাহুয়া করে তাইলে ভাল লাগারতো কথা না।
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
দুইটা এক হইলো না বকলম।আমি আপনার বাড়িতে গিয়া দরজায় নক করলাম,আপনে দরজা খুললেন না,সেটা তবু মানা যায়।(আপনার বেলা ঘটছে)কিন্তু দাওয়াত দিয়া নিয়া গেলেন,তারপর বাইরে দাড় করায়া রাখলেন এক ঘন্টা,তারপর কইলেন ঘরে ঢুকতে দিবেন না,সেইটা তো বিশাল খারাপ কাজে।(মাহবুবের বেলা এইটা হইছে।)
সুতরাং আপনার মাইন্ড খাইবার কিছু নাই।কেউ তার বাড়িতে ঢুকতে দিলে দিব,নাইলে না।কিন্তু মাহবুবের বিষয়টা খারাপ লাগছে বেশি।
বকলম বলেছেন:
আমিতো স্যাটায়ার কইরা কইলামরে ভাই হোসাইন ভাই।
আরণ্যক যাযাবর বলেছেন:
৫ দেয়া হলো।অচলায়তন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।
এ, মানে মানে, জ্ঞানী লোকেদের নিয়ে এই এক সমস্যা। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। সুমেরু মুখার্জি পারেনা মাহবুব মোর্শেদ রে।
আসুন, আমরা হোসাইন এর দেয়া লিংকের জায়গাটায় জড়ো হই।
ওখানে আকন্দ চাচুও আছেন। আমার সবচেয়ে প্রিয় ব্লগার।
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
@যাযাবর, আমি আকন্দা চাচুর সাথে একজায়গায় লিখতে চাই,কিন্তু আমারে নিব কি না বুঝতাছি না।
আরণ্যক যাযাবর বলেছেন:
আপনাকে নিবে।কারণ আমি যতদূর জানি হ্যারা অচলায়তনের মতো না, তারা গ্যানি-গুণীদের সম্মান দিতে জানে।
তয়, আকন্দ চাচু ভেটো দিতে পারে। আকন্দ চাচু এখনো নাকি স্বপ্নে এ-টিম দেখে ভয় পায়।
কাজেই আগে আকন্দ চাচুর লগে যোগাযোগ করেন। তারপর অ্যাপ্লাই করবেন।
মাহবুব মোর্শেদ বলেছেন:
সচলায়তনের নিমন্ত্রণ গ্রহণ করে নিজের জন্যই দুঃখ হইতেছে।আমি ভাবলাম এত বড় বড় কথা আর ম্যানিফেস্টো দিয়ে ওরা একটা উদ্যোগ নিল। বন্ধু-বান্ধব অনেকেই আছে। দেখি কী হয়। ওরা কত দিল খোলা দেখি।
আর নতুন ব্লগ খোলার ব্যাপারে আমার ক্লান্তি নাই। প্রথম প্রথম যখন ব্লগ শিখলাম তখন ব্লগার, ওয়ার্ড প্রেসে কত যে ব্লগ খুলছি। সবগুলার পাসওয়ার্ড আর ইউজার নেম ভুলে গেছি।
সচলায়তনের উদ্যোগকে কখনোই আমি এন্টারটেইন করি নাই। এরকম ঝাকমারি তো জীবনে এই প্রথম দেখতেছি না!
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে একটা কুয়া খুড়ে নিজেরা ওইখানে লুকায়ে বললাম এইটাই দুনিয়া তাহলে সেটা তো কেউ বিশ্বাস করবে না। তাই না?
তবে অনেকের ক্ষেত্রে বিষয়টা যখন ঘটেছে তখন এটা একটা ঘটনা। সচলায়তনে আমার যে বন্ধুরা বুক ফুলায়ে ব্লগিং করছেন তাদের বলি। কারো যদি তাগদ থাকে তো প্রতিবাদ করুন। সামহোয়ারে তো কত বিষয়ে কত প্রতিবাদই হলো। তাই না?
দেখার অপেক্ষায় থাকলাম।
কৌশিক আহমেদ বলেছেন:
মাহবুব, গতকাল থেকে আমার আইডি কৌশিক আহমেদ। শুধু কৌশিক নামের ব্লগটি আমি পাসওয়ার্ড উন্মুক্ত করে দিয়েছিলাম গতকাল। কেউ সেটা এখন ব্যবহার করছে। কাউন্টার পারসোনালিটি তৈরীর চেষ্টা করছি। সুতরাং আপনি যে কৌশিক মনে করে কথা বলেছেন, সে এখন কৌশিক আহমেদ। স্রেফ কৌশিক আমার অন্য একটা চরিত্র মাত্র, কিন্তু আমার নিয়ন্ত্রণাধীন নয়।
মাহবুব মোর্শেদ বলেছেন:
আপনার জন্য দুঃখ হয়। আহারে ভাইডু আমার।সিএনজি কেলেঙ্কারির জন্য আপনার ধরা খাওয়া উচিত ছিল।
আপনার দুঃখ শুনে আমার দুঃখ আর থাকলো না।
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে একটা কুয়া খুড়ে নিজেরা ওইখানে লুকায়ে বললাম এইটাই দুনিয়া তাহলে সেটা তো কেউ বিশ্বাস করবে না। তাই না?(হোসেইনের মন্তব্য
----------------------------
তবে অনেকের ক্ষেত্রে বিষয়টা যখন ঘটেছে তখন এটা একটা ঘটনা। সচলায়তনে আমার যে বন্ধুরা বুক ফুলায়ে ব্লগিং করছেন তাদের বলি। কারো যদি তাগদ থাকে তো প্রতিবাদ করুন। সামহোয়ারে তো কত বিষয়ে কত প্রতিবাদই হলো। তাই না?
(হোসেইনের মন্তব্য
সমুদ্র বলেছেন:
আপনের ফেরেন্ডরা পরতিবাদ ( যদি পরতিবাদ কামে দেয়) করলেই কি আপনে কি ঐকানে ফেরত যাইবেন ??
সমুদ্র বলেছেন:
জাভা সাহসী পুলা, উনার মতো ২/১ টা আচে ওকানে, বাকি গুলান কেরম সেইটা আফনে ভালো জানেন !!জাভা কি পরতিবাদ করবো না?
করলে কি কয় সেইটা দেইকেন মামো।
হট্টগোল বলেছেন:
ছি ছি সচলায়তন এত্তো খারাপ। আঘে ঝানথাম নাআআআ।
সমুদ্র বলেছেন:
কৌশিক টাক্কু চাচু, যাত্রা পালা বন্ধ কইরা লাইনে আসো।
হট্টগোল বলেছেন:
সমুদ্র @ আর কেডা কেডা সাহসী পুলা আছে ওইখানে ?
একরামুল হক শামীম বলেছেন:
এইসব অন্যায় মেনে নেয়া যাবে না।
মাহবুব মোর্শেদ বলেছেন:
সামহোয়ারে জনমত গড়ে তুলে যখন নুতন ব্লগ গড়ছেন তখন ওনারা তখন তো দলে দলে যোগ দিন আওয়াজ দিছিলেন।হোসেইন দ্য, ব্লগ খুলতে হইলে তার একটা স্পষ্ট নীতিমালা থাকতে হবে। চাচাতো ভাই আর খালাতো ভাইরা মিলে খেললে তো হবে না। স্পষ্ট নীতিমালা অনুসরণ করে বলতে হবে অমুকের সমস্যা কী আর তমুকের গুণ কী? আর যারা জিনিশটা চালাইতেছেন তাদেরই বা যোগ্যতা কী?
সামহোয়ারে যারা থাকলো তারা সবাই রাজাকার, তারা ঘাস খাইতেছে এইটা বললে তো পুরা সামহোয়ারের দায়িত্ব নিতে হয় তাই না? সামহোয়ারে এসে গালি দিবেন আর সচলায়তনে গিয়া ভাল ভাল কথা বলবেন সেইটা তো হবে না হোসেইন দ্য।
মাহবুব মোর্শেদ বলেছেন:
সমুদ্র,যারা দাওয়াত দিয়ে এইভাবে অপমান করে সেইখানে আবার ফেরত যাবো? কী বলেন। আবার জিগায়?
তুষার ০০৭ বলেছেন:
মাহবুব মোর্শেদ,বিষয়টা দুঃখজনক। আপনাকে নিপাট ভদ্রলোক বলেই আমরা এই ব্লগে দেখে এসেছি, অন্তত আপনার বেলায় এমনটা আশা করিনি। এমনটা হয়ে থাকলে সত্যিই খুব বাজে লাগছে
মি. কেরুবসনের মানসিকতার নিন্দা জানাই।
মতের মিল না হইলেই কেন আমরা হিংসাপরায়ন হই!
বিপ্লব রহমান বলেছেন:
মাহবুব মোর্শেদ@আপনার জন্য সমবেদনা। ওরা এমন করলো কেনো? কর্তৃপক্ষ এ জন্য কী কোনো ব্যাখ্যা দিয়েছে?আমার ক্ষেত্রে কিন্তু তেমন সমস্যা হয়নি। আবেদন করার দেড় সপ্তাহের মাথায় ওরা আমাকে সচল করেছে। এর আগে তারা আমাকে জানিয়েছে, সচল হওয়ার আগেই আমাকে মন্তব্য করার অধিকার দেওয়া হয়েছে।...
জায়দান বলেছেন:
কেরুবাসনার সাথে আপনার ব্যক্তিগত সমস্যাটা কি?
মাহবুব মোর্শেদ বলেছেন:
অশ্রু,এখনও মুচকি হাসতেছে?
তুষার,
এমনটাই ঘটেছিল।
সংস্থাপক,
কারুবাসনা না হয় আপততি করেছিল। অন্যরা তখন কী করছিল?
শুধু কারুবাসনাকে দোষ দিয়া লাভ নাই।
বিপ্লব রহমান,
সমবেদনা নেয়ার জন্যই এই ব্লগ লিখেছি। কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয় নাই। আপনি একটু জানার চেষ্টা কইরেন ওরা আমার সঙ্গে এই আচরণ কেন করলো।
জানলে খুব উপকার হয়।
জায়দান,
কারুবাসনার সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই আমার। ফলে সমস্যাও নাই। উনি একটু জ্ঞান ফলানোর উদ্যোগ নিছিলেন। আমি জানতে চাইছিলাম ওনার কী জ্ঞান আছে যা উনি ফলাইতে চান। কিন্তু ওই জানতে চাওয়াতেই উনি মাইন্ড খাইছিলেন।
ষড়ভূজ বলেছেন:
একটা কাজ করলে কেমন হয়। এখন থেকে ভন্ডলায়তনের (কেউ কেউ সচলায়তন নামে ডাকে) কোন ভন্ড যদি সামহোয়ারে আসে তাহলে আমরা সবাই মিলে সেই ভন্ডকে একটা দৌড়ানি দেব। ব্যাপারটা হ্য়ত দেখতে একটু খারাপ দেখায়। কিন্তু এটা সামহোয়ারের পরিবেশ সুন্দর রাখার জন্য বেশ উপকারী হবে বলে আমার বিশ্বাস।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
আমি একটা কথা বলতাম।আগেই বলে রাখি, আমি খুব সাধারণ ব্লগার, ছিটেফোঁটা লেখকও না। আমি সামহোয়্যার এর না, সচলায়তনেরও না। আমি সচলায়তন দূরের কথা, সামহোয়্যার এর জন্মের অনেক আগে থেকে ব্লগস্পটে বাংলায় ব্লগাই। "ভাত খাইলাম, ছ্যাঁকা খাইলাম" ধরনের পোস্ট দেই। আমার নির্দিষ্ট কিছু পাঠক আছেন, তারপরো তারা পড়ুন আর নাই পড়ুন আমি লিখে যাই আমার মতো।
সে যাকগে ধান ভানতে শিবের গীত গাওয়া।
মানে মানে, আপনারা যারা এইখানে আংভাং কথা বলতেছেন, তাদের যদি লেখালেখির এতোই সখ আর সামর্থ্য থাকে, তাহলে এইখানেই সেইরকম লেখা দেন না কেনো?
সামহোয়্যারে গত এক-দুই মাসে পড়ার মতো কোন লেখা আমি পাই নাই। মানে মানে, পড়া শেষ করে "আহ্হারে আমি যদি এরকম লিখতে পারতাম" .. মনে করার মতো কোন লেখা এখন আর এইখানে আসে না। কেনো আসেনা - তার নিশ্চয়ই কারণ আছে । হিমু, কনফুসিয়াস বা শিমুল এর মতো লেখা, যে পইড়া সারাজীবন ভাবতাম, "অ্যাঁরা কোন দোকানের চাল খাইয়া বড় হইসে" ।
আপনারা নিজেদের ঘরের ফুঁটো হয়ে যাওয়া ছাঁদ সারানোর ব্যবস্থা না করে, প্রতিবেশীর বিয়েতে দাওয়াত পাননি বলে হম্বিতম্বি করতেছেন কি না চিন্তা করে দেখতে পারেন।
মাহবুব মোর্শেদ বলেছেন:
ফারহান দাউদ,ইস্যু না বুঝে মন্তব্য না করলে হয় না?
অশ্রু,
মাথায় দোষ তো থাকতেই পারে তাই না?
ষড়ভূজ,
খারাপ আইডিয়া।
অ্যালন,
কনফিউজড অফ ইওর কমেন্ট।
অনুভূতি শূন্য কেউ একজন,
দাওয়াত দিয়ে তা প্রত্যাহার করেছে বলেই কথাগুলো বলতে হয়েছে।
সামহোয়ারে কেউ লিখতে পারছে না তো আপনে লিখে দেখান। আমরা এরকম খারাপ লিখেই লেখক, অসুবিধা থাকলে ভাল লেখেন। অসুবিধা না থাকলে এইগুলাই পড়েন। অথবা যারা ভাল লেখেন তাদের লেখা কপি করে পেস্ট করেন।
আর আপনার ব্লগস্পটের ঠিকানাটা দিয়েন।
মাহবুব মোর্শেদ বলেছেন:
ইন্টারেস্টিং কিছু লিঙ্কসুমেরুর ভণ্ডামী : এই পোস্ট দেখেন।
এইখানে সুমেরু পল্টি মেরেছিল।
ভাস্করদা প্রতিবাদ করেছেন।
হট্টগোল বলেছেন:
সেকেন্ড লিংকটা কি বুঝলাম না।
মাহবুব মোর্শেদ বলেছেন:
হট্টগোল,প্রথম লিঙ্কে সুমেরু বলছে সে অন্য অনেক ব্লগারের সঙ্গে মাহবুব মোর্শেদকে চায়। পরের লিঙ্কে বলছে ওনার লেখায় কিছু থাকে না।
অশ্রু,
ভালই অপমান কী! দারুণ অপমানিত হয়েছি।
কৌশিক বলেছেন:
নোংরামি
রাশেদ বলেছেন:
আমন্ত্রনের পর এইরকম হওয়াটা দুঃখজনক। কিন্তু একটা কথা তো ঠিক যে আপনাকে ঐ সাইটের মালিকরা ইনভাইট করে নাই, করেছে একজন মেম্বার। মডারেটরদের সাথে যদি মতে না মিলে, তাইলে যদি না নেয় আপনাকে তাইলে ওদের দোষ কোথায়! খালি আপনার ইনভাইটকারীকে এর মাদ্ধমে তারা অপমান করল।
মিসির আলি বলেছেন:
আপনিও নোংরামি করছেন।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
হুমম। আমার কথাটা এইরকম ছিলোনা, মাহবুব মোর্শেদ। আপনি আপনার পুরনো লেখা ঘেঁটে দেখতে পারেন, আমার কমেন্ট আছে কিনা। আপনি আমার নিয়মিত পড়ে যাওয়া কয়েকজনের মাঝে একজন।সে যাকগে, আপনার বেদনা আমার বুঝবার নয়।
ভাল থাকুন।
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
মাহবুব মোর্শেদ ভাই,আপনার ব্যাপারে আমরা সুমেরু বা অন্য কারো থেকে বায়াসড হইনি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি।
ব্যক্তিগত ভাবে আপনার লেখা আমার পছন্দ। !@@!1326881 !@@!1326882 !@@!1326883 !@@!1326884 !@@!1326885 !@@!1326886 !@@!1326887। এটা আমি আপনি দুজনেই স্পোর্টংলী নিয়েছিলাম। সুতরাং ব্যক্তিগত কোন শত্রুতা থেকে এমনটা হতে পারে সেই সম্ভাবনা নাকচ করছি।
তবে সচলায়তনে আপনার অর্ন্তভুক্তির ব্যাপারে আমার আপত্তি ছিল। !@@!1326915 !@@!1326916 !@@!1326917 !@@!1326918 আমার ভালো লাগেনি। আপনি হয়ত পার্ফেক্ট ইউটোপিয়ার সন্ধানে ছিলেন। আমার (শুধু আমার) মনে হয়েছে সচলায়তনের জন্য তেমন লোক বেস্ট যারা লিখতে ভালোবাসেন, রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অবস্থান স্পষ্ট (সেটা যে অবস্থানই হোক না কেন), মুক্তিযুদ্ধের মত বিষয়গুলোতে দ্বিধাহীন এবং সহ ব্লগাররা যত ছোটই হোকনা কেন তাদের অগ্রাহ্য করেন না। আপনার ক্ষেত্রে আমার (এবং শুধু আমারই, সচলায়তনের অন্য কারো নয়) মনে হয়েছে আপনি ঐ পোস্টের মাধ্যমে সাধারন ব্লগারদের যশোপ্রার্থী বলে হেয় করেছেন। তাছাড়া আমি শিওর ছিলাম না আপনার অন্যান্য অবস্থান নিয়ে।
আমাদের একটি অলিখিত নিয়ম হলো আমরা সাধারনতঃ একাউন্ট ডিলিট করিনা। এক্ষেত্রে অসাবধানতা বশতঃ এটি হয়ে গেছে। এজন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। তাছাড়া ভাস্কর ভাইয়ের কাছেও আমি লজ্জিত যে আমন্ত্রন জানানোর পর তার আমন্ত্রিত অতিথিকে এইরকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে যেতে হল।
তবে আপনার সাথে আমার যোগাযোগ ছিল, ভাস্কর ভাইয়ের যোগাযোগ ছিল তবু কেন আমাদের কাছে ব্যাখ্যা দাবী না করে এরকম একটা পোস্ট দিলেন আমার বোধগম্য নয়। কিবোর্ড আপনার হাতিয়ার তাই আপনার মত বিগ-শটরা যখন ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের জন্য এটাকে ব্যবহার করেন তখন আমাদের মত চুনোপুটিদের কষ্ট পাওয়া ছাড়া কিছু করার থাকে না।
এখানে একাউন্ট ডিলিট যে অনিচ্ছাকৃত আর সুমেরুর মন্তব্য যে আমাদের সিদ্ধান্তকে বায়াস করেনি সেটুকু ছাড়া বাকি কথা গুলো আমার ব্যক্তিগত। ম্যানিপুলেশনের স্বীকার হলে দুঃখ পাওয়া ছাড়া আর কিছু করার থাকবে না।
রঙধনু বলেছেন:
সচলায়তনে আমিও রেজিষ্টেশন করার লাইগা মনে মনে ইরাদা করছিলাম।.................মাহবুব ভাইজানের এই পর্যন্ত বহুত ব্লগ পড়ছি।কিন্তু এমন আচরণের কারণ স্পষ্ট নয়।
মাহবুব মোর্শেদ বলেছেন:
জনাব এসএম মাহবুব মোর্শেদ,আপনি কী বলতে চাইলেন তা আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝা অসম্ভব। সুমেরুর দ্বারা বায়াসড হন নাই, আমার লেখা আপনার ভাল লাগে এইসব ব্যক্তিগত অনুভূতি নিয়া আমার তড়পানি নাই। আপনার সাথে আমার কবে ঝগড়া হয়েছিল তা মনে রাখারও যথেষ্ট কারণ নাই।
যে জিনিশ ওপেন করলে তার ঠেলা সইতে পারবেন না তা ওপেন করতে যান কেন? বলছিলাম আপনাদের দাওয়াত দেয়ার ব্যাপারটি নিয়ে। এইটা যখন ওপেন করছেন তখন তার বেদনাও আপনাদের সইতে হবে। আপনাকে জানানোর জন্য বলি, ফোরাম কোন মতাদর্শের তা নিয়া আমার মাথা ব্যথা নাই। সচলায়তনে আমি বন্ধুদের ডাকে এবং টানে যেতে চেয়েছিলাম। সামহোয়ারেও আছি একই কারণে। ওইখানে কয়জন লেখক আর কয়জন মুক্তিযোদ্ধা সেটা আমার না জানলেও চলবে।
শুধু এইটুকু বলি, যে প্রধান কারণ আপনি দেখিয়েছেন আমাকে সচলায়তনে না নেয়ার ব্যাপারে সেটা একেবারেই ফালতু ও অগ্রহণযোগ্য।
কারণ
ক. ব্লগিং ব্যাপারে আমার মত যে তারিখে আমি দিয়েছি তা আপনার সহ্য হয়নি। সেটা নিয়ে আপনি তর্ক করেননি। মত দেননি। দ্বিমত পোষণ করেননি।
খ. এতে আপনার মনে হয়েছে আমি নতুন লেখকদের অপমান করেছি। ভাল করে পড়বেন। নতুন লেখক নয় লেখক যশোপ্রার্থীদের তড়পানিকে সমালোচনা করেছি।
গ. আপনার কর্তৃপক্ষ ভাবটা আমার পছন্দ নয়। ব্লগের কর্তৃপক্ষ কী জিনিশ সেটা আপনাকে ভাল ভাবে জেনে নিতে হবে। তাদের ক্ষমতার সীমা-পরিসীমা নিয়েও পড়াশুনা করতে হবে।
ঘ. আপনাদের দাওয়াত আমি পেয়েছি ২২ জুলাই। ভার্চুয়াল মুক্তিযোদ্ধাদের নিয়ে পোস্ট দিয়েছি ২৮জুলাই। তারমানে আপনারা এমন একজনকে দাওয়াত দিয়েছেন যাকে হজম হবে কিনা তা আগে বিবেচনা করেন নাই। আপনাদের উচিত ছিল, আগেই হজমিগুলিয়া খেয়ে নেয়া।
আপনি আমার অ্যাকাউন্ট ডিলেট কেন করেছেন তার জবাব দিতে আপনারা বাধ্য। সেটা যথাসময়ে দেন নাই। কিন্তু এই পোস্ট আমি কেন দিয়েছি তার জবাব দিতে আমি বাধ্য নই। তারপরও বলি, আপনাদের কর্তৃপক্ষ, সবজান্তা আর হরিদাস পাল ভাবটা কমানোর জন্য এই পোস্টটা দিয়েছি।
কষ্ট করে কমেন্ট দেয়ার জন্য অশেষ মেহেরবানী।
মাহবুব মোর্শেদ বলেছেন:
কৌশিক ও মিসির আলি,আমি ভদ্র লোক না। এইটা ব্যক্তিগতভাবে আমারে যারা চিনে তারা জানে। তারপরও দেখি কেমনে কেমনে ভদ্র একটা পরিচয় জমে গেছে। সেটা ভাঙা দরকার। আপনারা নোংরামি বলবেন এটাকে?
অনুভূতি শূন্য কেউ একজন,
আপনার ব্লগ দেখলাম খালি একদম।
উদাসী স্বপ্ন বলেছেন:
"আমাদের একটি অলিখিত নিয়ম হলো আমরা সাধারনতঃ একাউন্ট ডিলিট করিনা। এক্ষেত্রে অসাবধানতা বশতঃ এটি হয়ে গেছে।"@এস এম মাহবুব মুর্শেদ ভাই, ভালই বলেছেন, কিন্তু আমারে ইমেইলের মাধ্যমে জানানো হলো যে আপনার একাউন্ট ডিলিট করা হইছে কোনো কারন দর্শানো ছাড়া, সেটার ব্যাপারে আপনার মন্তব্য কি?
আমি আবার সেই মেইলে রিপ্লাই করেছি কারনটা জানতে চেয়ে, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না আমার কি অপরাধ? এটা কি দাম্ভিকতা না!
আর আপনার কথা শুনে মনে হচ্ছে, যারা ওখানে লিখবে তাদেরকে অবশ্যই আপনাদের স্নেহভাজন হতে হবে, কারো একজনের পছন্দ না হলে ছাটাই। অবশ্য এটা ঠিক ব্লগ আপনাদের, হাউস আপনাদের, যদি কোনো বিরোধিতা বা কোনো কথা যদি আপনাদের সাথে খাপ না খায় তাহলে ডিলিট। ভালই, আপনাদের সচলায়তনে মুক্তবুদ্ধির বিকাশে এত অচলায়তন, দেখে মনে হচ্ছে প্রেসিডেন্ট এরশাদের কথা!
আপনার সাথে আমার কোনো ব্যাক্তিগত বিদ্বেষ নেই, তবে প্রক্রিয়াটা আরও সুন্দর, আরও উদার মন মানসিকতার স্বাক্ষর রাখার দরকার ছিলো। কেমন যেনো সংকীর্ণ নামা!
কৌশিক বলেছেন:
ছাগু সংসর্গ বিপজ্জনক। এতদিন ভাবতাম পড়াশুনা নিয়া উপদেশ দেয়ার কপিরাইট ত্রিভুজের একার। ভদ্র পরিচয় জমাটা কোনো ফ্যাকটর না। যার চিনার দরকার সে চিনলেই চলে। সচলায়তন আপনাকে না নিয়ে ভালোই করেছে।
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
মাহবুব মোর্শেদ কে:ক. আপনার সাথে তো সহমত ও পোষন করিনি। সব ব্যাপারেই যে মতামত জানাতেই হবে এমন দায় আমাকে কে দিল?
খ. আমিও নতুন ব্লগার নয় "সাধারন ব্লগারদের" কথা বলেছি। ভাল করে পড়তে বলার আগে নিজে ভাল করে পড়বেন।
গ. কথাটা কেমন যেন হয়ে গেলনা? তা কোথায় থেকে এব্যাপারে পড়াশোনা করতে হবে শুনি।
ঘ. "আপনাদের দাওয়াত"? দাওয়াত দিয়েছেন আপনার বন্ধু। সচলায়তন কর্তৃপক্ষ নয়। শুধু একটি পোস্ট নয় আপনার অবস্থানের কথাও বলেছি।
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
আপনার এই পোস্টই আরেকটি প্রমান সচলায়তনের সিদ্ধান্ত ঠিক ছিল। আপনি সচলায়তনের শুভাকাঙ্খী হলে এমনটা করতেন না বলেই মনে হয়।
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
উদাসী স্বপ্ন আপনার মেইলের ব্যাপারটা সর্ম্পকে আমি আপাতত কিছু বলতে পারছি না। আমি আপনাকে ব্যাক্তিগত ইমেইলে জানাবো। আমাকে কষ্ট করে একটা ইমেইল দিয়েন।
কৌশিক বলেছেন:
এসব ছিদ্রান্বেষী ট্রোলকে না নিয়ে ভালোই করেছেন। সে সামহোয়্যারইনে মডুগিরি করে। আজ সব ফাস কইরা দিমু।
মাহবুব মোর্শেদ বলেছেন:
দেন সব ফাঁস কইরা দেন।
মাহবুব মোর্শেদ বলেছেন:
সচলায়তনের শুভাকাঙ্ক্ষী হওয়ার মতো কোনো কারণ এখনও ঘটে নাই জনাব এসএম মাহবুব মুর্শেদ। আপনারা একটা কিছু করবেন বইলা আপনাদের জন্য দোয়া করতে বসবো কেন?আগে করে দেখান।
রাগ কইরেন না। আপনার পয়েন্ট করে বলা মন্তব্যের জবাবে আবারও আগের কথাই বলবো।
কৌশিক বলেছেন:
আমিও রিপিট করি, ছাগু সংসর্গ ছোয়াচে। ব্রাত্যর প্রভাব আরো মারাত্মক।
মাহবুব মোর্শেদ বলেছেন:
এই আপনার ফাঁস করা কথা?
মাহবুব মোর্শেদ বলেছেন:
এসএম মাহবুব মুর্শেদ,ওই জন্যই বলেছিলাম যেটা সইতে পারেন না সেইটা চালু করতে যান কেন?
দাওয়াত বন্ধু দিছেন কিন্তু অপশনটা নিশ্চয়ই তিনি চালু করেন নাই? দাওয়াতের দায়িত্ব নিতে না পারলে সেইটা আবার রাখেন কেন?
এক কথা বারবার বলতে ইচ্ছা করছে না। ঐ লিখে দিলাম।
মাহবুব মোর্শেদ বলেছেন:
এসএম মাহবুব মুর্শেদ,আপনি আমার সহজ কথা বুঝতে পারেননি বলে আরেকটা উদাহরণ দিচ্ছি।
বাংলাদেশের অলিতে গলিতে অনেক বিদেশী ইউনিভার্সিটির দেশী ক্যাম্পাস আছে। দেখেছেন? এইগুলা নাকি ওই ইউনিভার্সিটি থেকে পাশ করার সার্টিফিকেট এনে দেয়। মোটামুটি একটা ছাপড়া ঘর তুলে এরা কাজ চালায়। কিন্তু পরিহাস কী জানেন, এই ইউনিভার্সিটিগুলা রেজিস্ট্রেশন করেছে স্রেফ কোচিং সেন্টার হিসেবে।
পানের দোকান খুলে চেইন স্টোর হিসেবে তাকে চালিয়ে দেয়াটা খুব খারাপ কথা। ব্লগ জিনিশটা অনেক বড়।
মাহবুবা আখতার বলেছেন:
সাংবাদিক! আবার সিগারেট খায়!! আবার নাকি ঢঙের কান্না করে!!! আপনি তো ভালোরকমের পচা!
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
জ্বী বুঝতে পারলাম। আমরা পানের ছাপড়া খুলেছি। আর আপনি হলেন সামহোয়ারইন ইউনিভার্সিটির প্রফেসর। আমরা কোথাও দাবী করিনি যে সামহোয়্যারইনের সাথে আমাদের প্রতিযোগীতা বা উন্মুক্ত ব্লগিং প্লাটফরম আমরা। আমরা আমাদের লিমিটেড ক্যাপাবিলিট, লিমিটেড বুদ্ধি দিয়ে খেয়ে পরে বাঁচতে চাইছি। অনুরোধ করি আমাদের বাঁচতে দিন। আপনারা বড়বুদ্ধির রাঘব বোয়াল বড় বড় ব্লগিং প্লাটফরমে প্রফেসর শীপ নিয়ে থাকুন। কারো কিছু বলার নেই। আমি আর মন্তব্য করতে পারছি না। আমার সীমাবদ্ধতা ধরে নিয়ে ক্ষমা করে দিবেন আশা করি, হে মহান।
মাহবুব মোর্শেদ বলেছেন:
থ্যাংকস।
বীথিলতা বলেছেন:
জনাব মাহবুব মোর্শেদ,আপনার অসংখ্য সমব্যথীদের মধ্যে আমিও একজন! সত্যিই এভাবে নেমনতন্ন করে না খাইয়ে বিদেয় করাটা খুবই অপমানজনক। কিন্তু তাই বলে এতো কান্নাকাটির কি আছে! সচলায়তন দ্বার রুদ্ধ করলো তো কি হলো, এরকম হাজার দ্বার আপনার সম্মুখে খোলা আছে। ওদেরকে এতা গুরুত্ব দেয়ার কি দরকার?
আর আপনার লেখার উদ্দেশ্যটা কি সমবেদনা আদায় করা, নাকি সচলায়তনের পিন্ডি চটকানো?..... অবশ্য উভয় ক্ষেত্রেই আপনি সফল...দশে দশ।
মাহবুব মোর্শেদ বলেছেন:
থ্যাংকস টা দিয়েছি মাহবুবা আখতারকে।এসএম মাহবুব মুর্শেদ,
আপনাকেও ধন্যবাদ। প্রফেসর হওয়ার সাধ ও সাধ্য কোনোটাই আমার নাই।
ক্লান্ত হয়ে গেছেন ভাই? আপনার ক্লান্তি বিবেচনায় এনে আপনি যেসব যুক্তি দেননি সেগুলোকে পয়েন্ট হিসেবে গণনা করে আপনাকে বিজয়ী ঘোষণা করা হলো।
বীথিলতা বলেছেন:
জনাব মাহবুব মোর্শেদ,আপনার কথা পরিস্কার বোঝা গেলো না ভাইয়া! 'ওদের' বলতে আপনি কি সচলায়তনকে বোঝালেন? যদি আপনি ওদের বিষয়ে এতটাই উদাসীন তাহলে এত রিএ্যাক্ট করার কি ছিল? আর যদি 'ওদের' বলতে আমার আগের মন্তব্যের অন্য "হাজার দ্বার" বুঝিয়ে থাকেন তাহলেও কিন্তু এই প্রমাণিত হয় যে , সচলায়তন আপনার জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়, নাকি?
এই তুচ্ছ বিষয় নিয়ে কেন এত সময় নষ্ট করছেন কে জানে? সুমেরু নামের কেউ একজন আপনার সচলায়তনে যাওয়া বন্ধ করেছে বলে আপনাকেও সুমেরুর ব্যবচ্ছেদ করতে হবে? তাহলে আপনার আর সুমেরুর মধ্যে পার্থক্য কি থাকলো? উপেক্ষা করুন না এই সচলায়তন / সুমেরু প্রসঙ্গ!
উদাসী স্বপ্ন বলেছেন:
এস এম মাহবুব মুর্শেদ ভাইজান আপনের ইমেইল খান দিলেন না!
কৌশিক বলেছেন:
এক পোস্ট আর কত গুতাবা মামো?
মাহবুব মোর্শেদ বলেছেন:
তুমি দায়িত্ব নেও। আমার হয়ে উত্তর দেও।মাঝে মাঝে আইসা মন্তব্য কইরো।
কৌশিকের নিক চুরি করে ভালই মন্তব্য করতেছ।
হট্টগোল বলেছেন:
বেড়ে তক্কো করছিস তোরা হে সকল।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সুবহানাল্লাহ ! কি জিনিশ মিস কইরা গেছিলাম !হায় ! হায়! মাহবুব ভাইয়ের আর লেখক হওয়া হইলো না রে !
বহুত সমব্যাথী ভাই ।
ডাক্তার আইজউদ্দিন বলেছেন:
ছাগলটারে একান তেকে খেদায় দেওন দরকার
আরণ্যক যাযাবর বলেছেন:
এতক্ষনে মাথায় ঢুকলো, এনারে কেনো তেনারা নেয় নাই।
মাহবুব মোর্শেদ বলেছেন:
আবদুর রাজ্জাক শিপন,ধন্যবাদ। শেষ পর্যন্ত মিস করেন নাই, এইটাই সুসংবাদ।
ডাক্তার আইজউদ্দিন,
কাউরে না খেদাইলে হয় না?
রকি ভাই বলেছেন:
ভােলা
রকি ভাই বলেছেন:
চমতকার
রকি ভাই বলেছেন:
আপনি তো খুব ভালো লেখেন
রকি ভাই বলেছেন:
সে এক কাহিনি বটে।এ নিয়েও যে লিখতে হবে সেটা ঘূণাক্ষরেও ভাবিনি।
যাই হোক মূল ঘটনায় আসি।
সামহোয়ারের অনেক বন্ধু আর লেখেন না এখানে। দ্বিমত, অভিমান, প্রত্যাখ্যান কতকিছুই তো হতে পারে। তেমন এক বন্ধু জামাল আবেদিন ভাস্কর। ভাস্করদা'র সঙ্গে ফেসবুকে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। ভাব বিনিময় হয়। হাসিবের সঙ্গেও হয়। হাসিব একদিন বললেন সচলায়তনে মেম্বার হতে। ভাস্করদাও একদিন বললেন মেম্বার হয়ে যাও। ভাস্কর দা এককাঠি সরেস। ২২ জুলাই আমার ঠিকানায় দেখি সচলায়তনের একখানা নিমন্ত্রণপত্র হাজির। বাপস। আপনার বন্ধু আমাদের এইখানে লিখছেন। তিনি মনে করেন আপনিও লিখতে পারবেন। তো আপনি আমন্ত্রিত।
এতবড় সম্মান ফেলি কী করে!
ওইখানে কত বড় বড় লেখকরা আখড়া গেড়েছেন। তাদের সঙ্গে লিখতে পারবো ভেবে আমার কান গরম হবার জোগাড়। এইবার বুঝি সুযোগ এলো। বরাত আয়ি হ্যায়। ব্রেভো।
নিমন্ত্রণ মোতাবেক ২৫ জুলাই ফরম ফিলাপ করে ওনাদের দফতরে পাঠিয়ে দিলাম। ওনারা তাৎক্ষণিকভাবে যন্ত্র মারফত জানালেন রোসো।
তখন স্বভাবতই প্রশ্ন এলো দাওয়াতই যখন দিলেন তখন খাবার দিতে এত দেরি কেন। হয়তো ওনারা এর মধ্যে পরীক্ষা করে ফেলবেন আমি ওনাদের রাইটার্স ফোরামে যোগ দেবার যোগ্য কি না। জীবনে নানা পরীক্ষা দিয়েছি। তাই এই পরীক্ষার জন্যও অপেক্ষা করতে থাকলাম।
এইবার লেখক হতে পারবো। আমি সচলায়তনে যোগ দিয়ে দেখিয়ে দেব আমিও লেখক। মুক্তমনা, উন্নত শির। মহান লেখক।
অপেক্ষার প্রহর আর শেষ হয় না। পিয়া চিঠি আর পাঠায় না। শেষ পর্যন্ত ১১ আগস্ট মহাশয়রা চিঠি পাঠিয়েছেন। সচলায়তনে আপনার অ্যাকাউন্টখানা ডিলেট করা হয়েছে।
হতাশায়, ক্ষোভে আমি কাঁদতে বসলাম। আহা আমার এখন কী হবে?
এই সামহোয়ারই এখন আমার ভরসা। এখন আপনারাই বলুন আমি কী করবো?
আত্মঘাতী হওয়াটা কি সঠিক সিদ্ধান্ত হবে?
রকি ভাই বলেছেন:
super
রকি ভাই বলেছেন:
খালি ফেসবুকে খেললেই কি হবে?
রকি ভাই বলেছেন:
লেখাটা আসলে এখনো পড়ি নাই, পড়ার পর আরো মন্তব্য দেব
রকি ভাই বলেছেন:
কি করলে আমার লেখা এক হাজারবার পঠিত হবে?
দূরন্ত বলেছেন:
কনগ্রাচুলেশন্স মি. মাহবুব মোর্শেদ। আপনার এ পোস্টটি ১০০০-এরও বেশি পাঠক পড়েছে, ১২৬টি মন্তব্য এসেছে (এখন পর্যন্ত)। এর পেছনে নিশ্চয়ই সচলায়তনের ভূমিকাই প্রধান! অস্বীকার করতে পারেন?(ক্লোজআপহাসি)।
ত্রিভুজ বলেছেন:
জয় ভার্চুয়াল মুক্তিযোদ্ধা!আচ্ছা, কৌশিকের সমস্যা কি? 'ত্রিভুজ' নামটা প্রতিদিন একবার মুখে না আনলে এই ভদ্রলোকের ঘুম আসে না মনে হয়!
মোর্শেদ ভাই, ভন্ডায়াতনের ব্যাপারে তেলাপোকা আর আমার মূল্যায়নটা পড়েন নাই মনে হয় আগে। যাই হোক, আপনার জন্য সমবেদনা। আফটার অল দাওয়াত করে নিয়ে এরকম ব্যবহার..!! ওদের দ্বারাই পসিবল!
হাসিব বলেছেন:
ঘোলা পানিতে কুমির শিকার করার ধান্দা থাকলে সেইটা বাদ দেও ত্রিভুজ । দাওয়াত সচলায়তন দেয় নাই । দাওয়াত দিছিলাম আমি আর ভাস্কর । সচলায়তন ঐ দাওয়াতরে মর্যাদা দেয় নাই সেইটা তাদের ব্যাপার । এর জন্য আমি বা ভাস্কর দায়ি না।
জায়দান বলেছেন:
হাসিবদা ভুল লোককে দাওয়াত দিয়েছিলেন। এ ঠিকই আপনাদের সচলায়তনে ঝামেলা করতো।
ত্রিভুজ বলেছেন:
কুমির কেন, পুটি মাছ শিকারেরও ইচ্ছা নাই। বিশেষ করে ভন্ডায়াতনের ব্যপারে। এত সময় কই?কাউকে কোথাও দাওয়াত করে তার জন্য অপমানের ব্যাবস্থা করার পর "আমি দায়ী নই" টাইপ বক্তব্য তোমাদের মত পাবলিকেরই মানায়। অবাক হই নাই ।
দূরন্ত বলেছেন:
অচলায়তনের ভণ্ডামি কতো মানুষ জানল এ বিষয়টা দেখতে হবে না! আপনার অভিজ্ঞতা জানার পর আরো বহু মানুষ আশা করি সেদিকে মাড়াবে না। আমার মতো অধম তো নয়ই।
হাসিব বলেছেন:
আমিও ত্রিভুজীয় মন্তব্যে অবাক হই নাই । 'কাউকে কোথাও দাওয়াত করে তার জন্য অপমানের ব্যাবস্থা করার ' যে অভিযোগ তুললা সেইটার বিষয়ে সংশ্লিষ্টরা নিজেগো মধ্যে বোঝাপড়া অলরেডী করে নিছে । অতএব আবারো কই - লাভ নাই, নিজের চরকায় তেল মারো, ঝগড়া বাধানোর চেষ্টা চরিত্র করা বাদ দ্যাও ।
হাসিব বলেছেন:
হালা ব্লগ বানাইবো তাও নিজের নামে । হাস্যকর ।
মাহবুব মোর্শেদ বলেছেন:
দূরন্ত,ধন্যবাদ।
সহমত।
হাসিব,
দোষ কোনোভাবেই আপনার বা ভাস্করদার ওপর পড়ে না। তবে দাওয়াত দেয়ার অপশনটা কর্তৃপক্ষ দেখি ওউন করে না। ওনারা মহামাতব্বরি ফলাইতেছেন এই বিষয়ৈ।
ত্রিভুজ বলেছেন:
আমি ব্লগ বানাইসি এই তথ্য তোমারে কে দিলো হাসিব? যেদিন তোমাদের মত ডাবল স্ট্যান্ডার্ড হতে পারবো, সেদিন সামহোয়্যার পঁচা, এইখানে বাক স্বাধীনতা নাই কইয়া ব্লগের ঘোষনা দিমু। তারপর আমার নতুন সাইটে কেউ গেলেই তার গলা চাইপা ধরুম। সেই সম্ভাবিলিটি যদিও খুবই কম। ভন্ড হওয়া এত সহজ না!@ মোর্শেদ ভাই
.!@@!1359327-!@@!1359328..
.!@@!1359329-!@@!1359330..
.!@@!1359331-!@@!1359332..
.!@@!1359333-!@@!1359334..
.!@@!1359335-!@@!1359336..
আরো কয়েকটা লেখা ছিলো... এখন খুঁজে পাচ্ছি না।
আমি কে বলেছেন:
একটা কথা। এইসব কথা বইলা কি আপনার বন্ধু যারা ইনভাইট করছিল আপ্নারে, তাদের কি লজ্জায় ফেলতেছেন না? ডেইলি দেখি এই পোস্টটারে ঠেলাও হইতেছে।
ঘোড়ার ডিম বলেছেন:
খাইসে!
মাহবুব মোর্শেদ বলেছেন:
ত্রিভুজ,থ্যাংকস।
আমি কে,
আপনে মন্তব্য কইরা তো আবার উঠাইলেন!
ঘোড়ার ডিম,
খায় নাই!
এস্পেন বলেছেন:
congrats mahbub!you have the most popular article last month! just going through the stats and here are the ones for this particular blog post:
View this link/blog/mahbubmoreblog/28725350
views: 1,079
unique readers: 473
time on post: 00:02:59
bounce rate: 0.00% (!!!)
exit%: 6.67% (did people get offended??)
keep it up -the bba community needs guys and posts like this!
মাহবুব মোর্শেদ বলেছেন:
সাবাশ রিউ ভাই।
রকি ভাই বলেছেন:
আমি এটার ১২৬১ তম পাঠক, আর আপনি এটার ১২৬২ তম পাঠক
রিজভী বলেছেন:
রকি ভাই এর কমেন্টে ৫।
অভী চৌধুরী বলেছেন:
মাহবুব মোর্শেদ-এর মতো একজন সৎ এবং নিষ্ঠাবান কবি এবং লেখকের সঙ্গে আমার পরিচয় রয়েছে, এতে আমি গৌরব বোধ করি। আর এটাও মনে করি যে, মাহবুব কোথাও লিখলে সেই কাগজটার মর্যাদা বাড়বে। আর না-ই বাড়ুক, কোনও কবি এবং লেখককে এই ভাবে দমিত করে রাখা যায় না। হয়তো এই অচেনা আমাকে এভাবে দমিত করা যাবে, কিন্ত মাহবুব যে কোনও প্রতিষ্ঠিত লেখকের চেয়ে কম প্রতিষ্ঠিত নয় এটা সবারই জানা। আমার ধারণা একটা ঈর্ষা হয়তো কাজ করেছে সচলায়তনের মনে, যেটাকে আমি অসুস্থতা বলবো। আর আমি মাহবুবের লেখা পড়ে বুঝতে পারলাম, একদিনেই ব্লগে লিখবার সুযোগ পেয়ে, আমার ধন্যবাদ দেওয়া উচিত ছিলো সামহয়ারকে।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, অভীদা।
লেখক বলেছেন: সে অনেক আগের কথা। সে অনেক কথা। ধৈর্যে কুলানোর কথা না।
লেখক বলেছেন: না লাগারই কথা।
লেখক বলেছেন: দেখবোনে।
ত্রিভুজ বলেছেন:
@kingcross
আপনার প্রোফাইল থেকে আমার ছবির অংশটুকু সরানোর জন্য অনুরোধ করছি.. কাজটা অন্যায়... আশা করি এটা বুঝার মত জ্ঞান আপনি রাখেন।
ত্রিভুজ বলেছেন:
@kingcross
ভুল বুঝার কিছু নেই.. আরেকজনের ছবি ব্যবহার করাটা অন্যায়... পুরোটা হোক আর বিকৃত করে হোক...
ছবি সরানোর জন্য ধন্যবাদ।
(মোর্শেদ ভাই ছবি সরানো সংক্রান্ত মন্তব্যগুলো মুছে দিতে পারেন)
লেখক বলেছেন: ব্যাপার না। ইতিহাস হয়ে থাকুক।
আমি কি ফটুক পাল্টামু?
**********
দরকার নাই, টুমারে খুব মানাইছে।
থাকুক আরো কিছুদিন!
লেখক বলেছেন: সে এক বিশাল ব্যাপার।
খুব মজা হইছিল।
জানা বলেছেন:
ওহহহ!!!!!!! পানিইঈঈঈঈঈঈঈঈঈঈ..............! হপিয়ে গেছি....একটু পানি খেয়ে নিই.......
লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা
সৃজন বলেছেন:
সচলায়তন নামে যে কিছু একটা আছে আমি সেইটাই জানিনা ........ আমি তো মাহবুব মোর্শেদের চাইতেও অভাগা
লেখক বলেছেন: আহারে।
মাহবুব সুমন বলেছেন:
"কাজিপাড়া রাইটার্স ফোরাম " নামটা সেইরকম হয়েছে মামো।
লেখক বলেছেন: থ্যাংকস।
আরণ্যক যাযাবর বলেছেন:
এখনো এই পোস্ট চলে?
"কাজীপাড়া" ক্যানো?
জার্মানী-বিলাত রাইটার্স ফোরাম নয় ক্যানো?
লেখক বলেছেন: চলতেছে তো।
এই প্রস্তাবটাও ভাল।
লেখক বলেছেন: হ।
এই হইলো ঘটনা।

















.jpg)









