আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

নতুন ব্লগারদের নিয়ে কিছু চিন্তা

৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:২৯

শেয়ারঃ
0 0 0

সর্বোচ্চ ব্লগারদের লিস্টটায় মোট ব্লগার ত্রিশজন। সবার ওপরে ঢালী। ঢালীর পোস্ট সংখ্যা ৮১৬। ব্রাত্য রাইসু ও অপবাকের পোস্ট সংখ্যা ২৬০। ওনারা দুইজন যৌথভাবে নিচের দিকের অবস্থান শেয়ার করতেছেন। নুতন ব্লগারদের লিস্টে আছে বিশ জনের নাম। ৩০+২০=৫০ জন ফ্রন্টপেজের সুবিধা পাচ্ছেন। ফ্রন্টপেজে দশটা পোস্ট হিসেবে ধরে আরও দশজনকে এই লিস্টে যোগ করলে মোট সুবিধাভোগী ৬০ জন। অনলাইনে থাকেন যারা তাদেরকেও ফ্রন্টপেজে সহজে পাওয়া সম্ভব। কিন্তু পোস্ট, নতুন ব্লগার, অনলাইন এ তিনটি অপশনই টেমপোরারি। ফলে ফ্রন্ট পেজের স্থায়ী সুবিধা সর্বোচ্চ ব্লগার ত্রিশজনের ভাগ্যেই জুটছে। ভাবতে গেলে একটু অবাক লাগে যে, ফ্রন্টপেজের সুবিধা দেয়ার জন্য সংখ্যাগত ক্যাটাগরি ছাড়া কর্তৃপক্ষ আর কোনো ব্যবস্থা করতে পারে নাই। লেখার মান, বিষয়, জনপ্রিয়তা কোনো কিছু নয়। স্রেফ সংখ্যা। আর সংখ্যা বাড়ানোর জন্য কী এক অসম্ভব অস্থির প্রতিযোগিতা!
তারপরও সবার অত দম নেই। বাজে পোস্ট করে সর্বোচ্চ ব্লগার লিস্টে ওঠার জন্যও ধৈর্য্য লাগে। অনেকে শুরু করেও শেষ পর্যন্ত বাজে পোস্টও চালিয়ে যেতে পারেন না। ফলে, ভবিষ্যতে কিছু নাছোড়বান্দা আর কিছু পুরাতন ও নিয়মিত ব্লগার ছাড়া সর্বোচ্চ ব্লগার লিস্টে আর কাউকে দেখা যাবে বলে মনে হয় না। ব্যাপারটা মেনে নিতে কষ্ট হয়।
অন্যদিকে নতুন ব্লগারদের মধ্যে অনেকেই ভাল লেখেন। নিয়মিত ব্লগে আসেন। তাদের দেখা মেলে ততোক্ষণই যতক্ষণ তারা অনলাইনে বা যতোক্ষণ তাদের পোস্ট ফ্রন্টপেজে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ অনেক ব্লগার আছেন যাদের সামনে আনা দরকার।
না। ভাল বেছে নেয়ার প্রহসন দরকার নাই। ভালদের সাম্রাজ্য তৈরি করে পাতানো খেলার দরকার নাই। টপ ব্লগারের ভোটাভুটি করে হরিদাস পাল টইপ ব্লগারদের নির্বাচন করারও ব্যাপার না। কিন্তু নতুনদের জায়গা দিতে হবে।

উপায় কী?

 

প্রকাশ করা হয়েছে: চটজলদি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৩৫
সুমনকুমার দাশ বলেছেন: লেখার সঙ্গে একমত। লেখার মান, বিষয় নির্বাচন, ব্লগারদের জনপ্রিয়তার নিরিখেই ফ্রন্ট পেইজে স্থান দেয়া উচিত। তাহলেই সুস্থ প্রতিযোগিতা হবে। ধন্যবাদ মাহবুব ভাইকে। এবার কর্তৃপক্ষের বিষয়টা নিয়ে ভাবা উচিত।
২. ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৩৭
ভাঙা চাঁদ বলেছেন: কোন উপায় নাই কিন্তু ৫।
৩. ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৩৭
অশ্রু বলেছেন: আমি কিন্তু কবিতা লিখি। চারটা কবিতা আমার টপরেটেড পোস্ট হয়েছে
৪. ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৫০
হুদাই বলেছেন: আপনেরা কনটেন্ট এডিট কইরা যেই আর্কেটাইপের কতা কইতাছেন ওইটা করার মতো ঘিলু মনে অহেনা ছামোয়ারের কারও আছে।
৫. ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৫৫
সৈয়দ দেলগীর বলেছেন: এই েলখাটার খুব দরকার িছেলা... ৫
৭. ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:০২
জায়দান বলেছেন: ঢালী-আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ১ দাগানো হইল।
১০. ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:২৭
লেখাজোকা শামীম বলেছেন: সুন্দর প্রস্তাব, কিন্তু বিচারক কেড ? এই বিচারক নির্বাচন নিয়া তো লংকাকাণ্ড হয়া যাইব।
১১. ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:০৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এইজন্যেই কি আমার লেখা প্রথম পাতায় আসে না।
১২. ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৬
জুয়েল বিন জহির বলেছেন: মাহবুব ভাই, খুব ভাল প্রসঙ্গ তুলেছেন। এর সমাধান কিভাবে তা বুঝতে পারছি না, তবে প্রয়োজন আছে বৈকি!
১৩. ৩০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৭
মিরাজ বলেছেন: আমি মনে করি ব্লগের প্রথম পাতা আরো অর্গানাইজড হতে পারে। আমরা প্রথম পাতা কে পাঁচটি বিভাগে ভাগ করতে পারি যেমন-
১। রাজনীতি - সকল রাজনীতি বিষয়ক পোস্ট এর আওতায় থাকবে। হাইপারলিংকের মাধ্যমে রাজনীতির প্রথম পাতায় যাওয়া যাবে। সেখানে এই প্রথম পাতার মতই রাজনীতি বিভাগে সর্বোচ্চ ব্লগারের নাম, নতুন ব্লগ ইত্যাদি থাকবে।

২। সাহিত্য - কবিতা, ছোট গল্প ইত্যাদি এবং একই সুবিধা সমুহ থাকছে।

৩। বিনোদন - কৌতুক, কার্টুন, হাস্যরসাত্বক, ব্যাঙ্গাত্কক ইত্যাদি।

৪। বিবিধ - খেলাধুলা, টেকনোলজী, আন্তর্জাতিক পরিমন্ডলের বিভিন্ন সংবাদ।

এইভাবে আমরা প্রথম পাতাকে আরো বেশী কার্যকর ভাবে ব্যবহার করতে পারব। প্রথম পাতায় প্রতি বিভাগের দুইটি করে সাম্প্রতিক পোষ্ট এর কিছু অংশ থাকবে এবং প্রতি বিভাগের প্রথম পাতায় বর্তমান প্রথম পাতার মত এ্যারেন্জমেন্ট থাকবে।

এটি করতে পারলে আমরা প্রায় ১০০'র অধিক ব্লগারকে প্রথম পাতার সুবিধা দিতে পারবো।

খুব প্রাথমিক প্রস্তাব, যে কেউ এটাকে আরো উন্নত করেত পারলে স্বাগতম।
১৫. ৩০ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫
আন্ধার রাত বলেছেন: প্রথম পাতায় থেকেও তো কোন লাভ দেখছিনা। চট করে কবরস্হ হয়ে যেতে হয়।
১৬. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ২:০৮
মাহবুবা আখতার বলেছেন: ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন।
আপনাকে ৫ দিতে চেয়েছিলাম ২টি কারণে। ১. লেখাটায় যুক্তি আছে ২.এটা আপনার ৪০০ তম পোস্ট। কিন্তু একটাও ৫ দেয়া গেল না! এটা বোধহয় কোন টেকনিক্যাল সমস্যা-লেখা আসে "আপনি এই পোস্টকে একবার রেটিং করেছেন"।
আবারও ধন্যবাদ।
১৭. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ২:১৫
সারওয়ারচৌধুরী বলেছেন: 'লেখার সঙ্গে একমত। লেখার মান, বিষয় নির্বাচন, ব্লগারদের জনপ্রিয়তার নিরিখেই ফ্রন্ট পেইজে স্থান দেয়া উচিত। তাহলেই সুস্থ প্রতিযোগিতা হবে। ধন্যবাদ মাহবুব ভাইকে। এবার কর্তৃপক্ষের বিষয়টা নিয়ে ভাবা উচিত।'

আমি তো ভাবছি ব্লগটা শেষ পর্যন্ত রাজনৈতিক ফ্যাসাদের আখড়া না-হয়ে যায়।
১৯. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ২:৫২
পাগলা দাশু বলেছেন: লিস্ট কি খুব দরকার ? কারো নাম না থাকলেই কি ? অবশ্যি এইসব সামহ্যেয়ার'রে জিজ্ঞাসি লাভ নেই। উনারা উনাদের 'তীব্র ব্রিনের' ঠেলায় আক্রান্ত। আমার বেশ কয়টা পোস্ট মুচ্ছে, কারণ ব্লগের এক স্বঘোষিত খবিশ নিয়া ছোট গল্প লিখছিলাম।
২০. ৩১ শে আগস্ট, ২০০৭ রাত ৩:১০
সোনার বাংলা বলেছেন: একমত।৫
তবে কিছু কিছু শয়তান মানে পকি আর ভরতীয়
রাজাকাদের গালি দেয়া কে আমি খারপ কইতে
নারাজ। হেদের কে ব্লগ থেইকা বিদায় দেয়া
প্রয়োজন দেশ ও জাতীর জন্য।
আমার ২/৩ পোষ্ট আলেমুল গায়েব হয়েছে।
১/২ টা প্রথম পাতা থেইকা শেষের পাতায় গেছে।
অথচ একই রকমের পোষ্ট জমিদারি করেছে
হাসিনা খালেদার বাংলা বিজয়ের মতো।
কি আর করা যত দিন আছি তত দিন এই ভাবে
চলবে হয়তো! কিছুই করার নাই........
রাজাকারের বিজয় দেখতে হবে এই কলি কালে!
২২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৫
দুরন্ত পিথক বলেছেন: ৫ তবে সমাধান জানা নাই।
২৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৫
সাধক শঙ্কু বলেছেন: গতকালকে একটা পোস্ট দিছিলাম। বাংল৭১ নিকে ফ্রন্ট পেইজে লিংক দিছিলাম যেহেতু প্রথম পাতায় ব্যান করা হইছে। আইজকা লগইন করতে গিয়া দেখি হয় না। ব্যাকে গিয়া öদেখি পোস্ট গায়েব। আমার পোস্টে কি ছিল কন তো? যে গায়েব হইলো?????
পোস্টটা তুইলা দিলাম :


মুক্তিযুদ্ধ কারা করছিল? আসলে কারা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে? "গায়ের জোরে স্বপক্ষ শক্তি" মানে কি? রাজাকার-আল বদর-আল শামস রাই কি তাইলে প্রকৃত মুক্তিযোদ্ধা? ১৯৭১ সালের মার্চ-ডিসেম্বরে যারা পাকিস্তানি সেনাবাহিনির বিরুদ্ধে রাজনৈতিক-সামরিক সংগ্রামে ছিল , ১৯৭১ এর সাপেক্ষে তাগো ছাড়া আর কাউরে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি কওনের কোন চান্স অন্তত ইতিহাসের রেফারেন্স থিকা নাই। কাদের সিদ্দিকি, মায়া চৌধুরী চোর-ছ্যাচ্চর যাই হোক ১৯৭১ এর ভুমিকা অনুসারে তারা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ বিরোধী মানে জামায়াতে ইসলামী,মুসলীম লীগ(কাইয়ুম),মুসলীম লীগ(কনভেনশন),নেজামে ইসলামী এই রাজনৈতিক দলগুলারে বুঝায়।
(চীনপন্থীরা দুই কুকুরের লড়াই কইছিল ঠিক। কিন্তু তার এক কুকুর যেহেতু পাকিস্থানী সেনাবাহিনি+জামাত-মুসলীম লীগের বাস্টার্ডরা সুতরাং তাগো মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ কওয়া যায় না। তারা কোন অবস্থান থিকা আওয়ামী নেতৃত্বের বিরোধীতা করছে সেইটা বুঝতে গেলে বকরির বেরেন ফরম্যাট করা লাগবো। সবচাইতে বড় কথা জামাতের লগে রাজনৈতিক সম্পর্ক। জামাতের লগে সিরাজ শিকদার-হক-তোয়াহাদের সম্পর্ক রক্তারক্তির।এই জন্যই ১৯৯২ সালে ঘাতক-দালাল নির্মুল কমিটির লগে সর্বহারা-পূর্ববাংলারা সক্রিয় ছিল। )
মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষ চেতনা থিকাই হইছে। ধর্মনিরেপেক্ষ চেতনা মানতে না পারলে থাকো মুক্তিযুদ্ধ বিরোধী গো লগে ! অসুবিধা কি? আইনত তো সেইটা নিষিদ্ধ না! তারা ১৯৭২ থিকা ১৯৭৫ হারাম ছিল। রাজনীতির অধিকার পাইছে মেলেটারিগো কাছে। মেলেটারিরা বন্দুক দিয়া সংবিধান বদলাইছে, যেইটা আবার সুপ্রীম কোর্টে টিকে নাই। এরপর মেলেটারি আইতাছে ঘুইরা ঘুইরা। তারাই তোমার শ্রদ্ধেয় বুজুর্গ সাঈদী-নিজামীগো টিকাইয়া রাখছে। সেই দিক থিকা আইনের দোহাই দিয়া তুমি অস্তিত্বের বৈধতা দাবী করতেই পারো। কিন্তু পাবলিকের গালি থিকা মুক্তি পাওনের আশা করতে পারো না। পাবলিক আম্লীগ,বিএম্পিরে গাইল দেয়,আরো দিবো কিন্তু তাতে তোমাগো জন্য বরাদ্দ করা গালির স্টকে শর্ট পড়বো না।

আবার স্মরণ করি অমি রহমান পিয়ালের মহাবাক্য :
"থাকলে এমনেই থাকতো হইবো নাইলে ফুট"
২৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৪৭
রেয়লেবঙ্গল বলেছেন: সাধক শঙ্কু,তোমার পোটকীতে খাইজ্জানী বেশি। গাইল দিবা গাইল খাইবা।
২৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২১
মাহবুব মোর্শেদ বলেছেন: যারা গঠনমূলক মতামত দিছেন এবং ধন্যবাদ জানাইছেন তাদের ধন্যবাদ। আর যারা কিঞ্চিত দ্বিমত পোষণ করছেন তাদেরকেও ধন্যবাদ।
আমার পোস্টটায় আসলে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব ছিল না। কিছু চিন্তা জাস্ট সহব্লগারদের সাথে শেয়ার করতে চাইছিলাম। মিরাজ খুব সুনির্দিষ্ট প্রস্তাব দিছেন আর প্রস্তাবগুলাও ভাল।
পোস্টটা দেয়ার পর আমিও ভাবতেছি, খালি করতে হবে আওয়াজ তুললেই তো হবে না। কী করতে হবে তাও বলতে হবে।
সর্বোচ্চ ব্লগার হওয়া একদিক থেকে কৃতিত্বের ব্যাপার। তারা তাদের জায়গায় থাকুক। কিন্তু টপরেটেড পোস্টের যা কৃতিত্ব তা হলো, মোটামুটি একটা দলবাজির মহড়া। এই জায়গাটায় অথবা অন্য কোনো জায়গায় যদি কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কোনো পোস্ট রাখার ব্যবস্থা করেন তাহলে খুব ভাল হয়। এর জন্য কর্তৃপক্ষকে মহা কোনো বিতর্কের রিস্ক নিতে হবে না। তারা আগে থেকেই ঠিক করবেন বিতর্কিত কোনো বিষয়কে এই জায়গায় স্থান দিবেন না। ক্যাটাগরিকালি বিষয়গুলো আগে থেকে সিলেক্ট করা থাকবে। যেমন, কেউ চলিচ্চত্র, নাটক, লোকসংস্কৃতি, সমাজ, অর্থনীতি ইত্যাদি কোনো বিষয়ে লিখলে পরদিন সেটাকে আবার প্রথম পাতায় আনা যায়। সিটিজেন রিপোর্টিং ধাচের কাজগুলোকেও উৎসাহিত করা যায়।
ধরা যাক নাটক ক্যাগাগরিতে কোনো একজন ব্লগারের পোস্ট প্রথম পাতায় থাকলো। পরে কেউ ওই ক্যাটাগরিতে লিখলে আগের পোস্টটি সরিয়ে নতুন পোস্টটি জুড়ে দেয়া হবে। প্রতিদিন যদি দশটা পোস্টকে এইভাবে এন্টারটেইন করা হয় তবে ভাল ব্লগিংয়ের ধারা শক্তিশালী হতে পারে। ক্যাটাগরিগুলা কী হতে পারে তা নিয়ে কর্তৃপক্ষ মত দিতে পারেন।
এখানে সর্বোচ্চ ব্লগারদের সযত্নে বাদ দেয়া যেতে পারে।
আমার প্রস্তাবটা কেমন, জানার ইচ্ছা থাকলো।
২৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২৬
জুবেরী বলেছেন: পরিবেশ দেখে মনে যা হচ্ছে
সমস্যা একটাই
বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে ?
২৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩১
মাহবুব মোর্শেদ বলেছেন: বেড়াল উইল হেল্প ইউ। মাও সে তুংয়ের গল্পটা জানেন নিশ্চয়ই?
২৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
অবজারভার বলেছেন: আমরা প্রথম পৃষ্ঠায় যাবার জন্য লম্বা লাইন দিয়া আছি। কিছু একটা বিহিত করেন। আপনারাই তো আমাদের বাপ-মা।
২৯. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩১
মুজিব মেহদী বলেছেন: বেশ কেজো পোস্ট।

একদিনের শিশু আমি এরকম একটি কোলই খুঁজছিলাম। কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। ওদের বুক বোধহয় লোহার।
৩০. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০১
মাহবুব মোর্শেদ বলেছেন: অবজারভার,
এইভাবে কথা বলবেন না। এইগুলা আমার পছন্দ না।
মুজিব ভাই,
আপনাকে অশেষ ধন্যবাদ।
৩১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:১৮
মনের কথা বলেছেন: ঘটনার সাথে একমত।
৩২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২৮
নাজিরুল হক বলেছেন: মাঝে মাঝে আমি ভাবি প্রথম প্রথম কেউ যদি ১৫০ পোষ্ট করতো বা তারও কম তাহলে তাকে সর্বোচ্ছ ব্লগারের তালিকায় দেখা যেত। কিন্তু এখন ২৫০ বা এর উপরের পোষ্টানো ব্লগারদের নাম লিষ্টে থাকে। তাহলে কি আমার মতো যারা পরে এসেছে তারা নিজেকে দূর্ভাগা মনে করবে। লিষ্টে নাম আসার আমার কোন খায়েস নাই। কথা প্রসংগে বললাম।

যে সব পোষ্ট বেশী পড়া হয়েছে সে গুলোকে প্রথম পেজে দেয়ার ব্যাবস্তা করা যেতে পারে। রেটিং হিসাবে নয়।
৩৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৩৮
মাহবুব মোর্শেদ বলেছেন: মনের কথা,
কোন ঘটনা?
নাজিরুল হক,
প্রথম পাতায় আসতে চাওয়াটা খারাপ কিছু নয়। এইটাকে কিভাবে আরও ভাল করা যায় এই বিষয়ে আমরা প্রস্তাব দিতে চাই।
আপনার প্রস্তাবটার জন্য ধন্যবাদ।
৩৬. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
অভিক শাওন বলেছেন: এক মত।
কিছু কিছু ব্লগার ছদ্মনামে একাধিক ব্লগ খুলছেন--অার যা তা পোস্ট করে যাচ্ছেন।এক ধরনের গ্রুপিং হচ্ছে।স্বাধীন গঠনমুলক চিন্তা-মতামত শেয়ার করতে এটা অন্তরায়।
৩৭. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
উদাসী স্বপ্ন বলেছেন: যুক্তি সম্পন্ন পোস্ট। পাচানো হইলো!
৩৮. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
মাহবুব মোর্শেদ বলেছেন: অভিক শাওন,
ধন্যবাদ। আমি বুঝতে পারি না কারা কারা এক লোক। নোটিশবোর্ড মনে হয় বুঝতে পারে। আমরা তাদের কাছে এ বিষয়ে বিহিত চাইতে পারি।
উদাসী স্বপ্ন,
ধন্যবাদ।
৩৯. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫
ঢালী! বলেছেন: মহান মাহবুব মোর্শেদ,

জনৈক মহান বল্গার একমেবা দ্বিতীয়ম হয়ে বাঁশের আগায় লটকে ছিলেন এবং দেশের উত্তর পুর্বাঞ্চলের চৌ. বংশীয় জনৈক ভদ্রলোক যখন রকেটের গতিতে উপরে উঠে অসহণীয় মাথাব্যাথা সৃষ্টি করছিলেন তখন ঢালী!কে মাঠে নামতে হলো ।

এই সব স্প্যামাররা চলে গেলে মহান ঢালী! নেই হয়ে যাবেন । আর এসব সার বস্তুহীণ কপি পেস্টার রা থাকলে ঢালী!ও থাকবে । জাস্ট এই শিক্ষাটা দেয়ার জন্য, বোকার স্বর্গে সবাইকে স্বাগতম, কিন্তু বেকুবের সিংহাসন দখল করা অত সহজ নয় ।

পোস্টের জন্য ধন্যবাদ । সর্বোচ্চ ব্লগার লিস্ট একটা জঘন্য তামাশায় পরিনত হয়েছে ।

৪০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০২
মাহবুব মোর্শেদ বলেছেন: জনাব ঢালী!,
আপনার শিকারোক্তির (স্বীকারোক্তি) জন্য ধন্যবাদ। আপনি আপনার লক্ষ্যে কামিয়াব হউন এই কামনা করি।
তবে ছবিটা যখনই দেখি হাসিব বলে ভুল হয়ে যায়। অথচ ছবিটা হাসিবেরও নয়। ব্র্যান্ডিং হয়ে গেছে। আপনার সংগ্রহে কি আর কোনো ছবি নাই?
৪১. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
ঢালী! বলেছেন: মাহবুব মোর্শেদ,


খিয়াল কইরা দেখবেন...খুব খিয়াল কইরা
৪২. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
মাহবুব মোর্শেদ বলেছেন: আমি বুঝতে পারি না। আমার খিয়াল যে কই!
৪৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৩
ছোট্ট রাজপুত্র বলেছেন: টপ রেটেড পোস্টের বিষয়টাও আমার কাছে ভূয়া মনে হয়।

 

মোট সময় লেগেছে ০.৯৩৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ