উদ্দেশ্যমূলকভাবে একটা গল্প মনে পড়াইলাম
২৬ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক গৃহস্থের বাড়িতে চোর আসছে। শীতের রাত হইলেও গৃহস্থ খুব সচেতন। উনি একটু ঘুষঘাষ শুইনাই বুঝলেন চোর আয়া পড়ছে। বুঝলেন গোয়ালের গরুগুলাই চোরের মূল লক্ষ্য। তাই শুনশান উইঠা অভ্যস্ত পায়ে গোয়ালের দিকে একা আগায়ে গেলেন। দেখলেন চোর ঠিকই আসছে। চুপচাপ গিয়া পিছন থেকে চোরকে জাপটায়ে ধরলেন। চোর এইটা আশা করে নাই। তাই সেও প্রাণপনে গৃহস্থের সঙ্গে লড়তে থাকলো। লড়তে লড়তে চোর গৃহস্থকে একেবারে কাবু কইরা ফেললো। প্রথমে গরুর মুখ বাঁধার মুখা দিয়া গৃহস্থের মুখ বেঁধে ফেললো, যাতে চিল্লাইতে না পারে। তারপর তার পরনের কাপড়-চোপড় খুইলা নিয়া গরু বাঁধার জায়গায় তারে বাইন্ধা রাখলো। দুইপায়ে কাইত হয়ে গৃহস্থ ওইভাবে দাঁড়ায়ে থাকলো। এদিকে চোর মশায় ধীরে সুস্থে গরু গাভী সব গুছায়ে নিয়া চইলা গেল। শুধু বাকী থাকলো একটা দুধের বাচ্চা মানে বাছুর। ছুটা বাছুরকে ছুটা অবস্থায় রাইখা চোর চইলা গেল।
এদিকে গেরস্থের খুব পেরেশান অবস্থা। চিল্লাইতেও পারে না। নড়তেও পারে না। গরুর মতো দাঁড়ায়ে থাকতে হয়। এই অসহ্য অবস্থায় ভোর হয়ে আসলো।
বাড়ির লোকজন উইঠা গেরস্থকে না দেইখা গোয়ালের দিকে আইসা দেখে এই লজ্জাজনক পরিস্থিতিতে গৃহস্থ পইড়া আছে। তখন তাড়াতাড়ি তাকে ছাড়ানোর ব্যবস্থা হইলো। পোশাকেরও ব্যবস্থা হইলো।
পোশাক পইরাই গৃহস্থ দৌড়ে গিয়ে একটা লাঠি নিয়া আসলেন। সবাই ভাবলো, উনি চোর ধরতে যাবেন। কিন্তু গৃহস্থ বাছুরটাকে ধইরা বেদম পেটাইতে থাকলেন। আর কাঁদতে কাঁদতে বলতে থাকলেন, কত কইরা কইলাম আমি তোর মা না। আমি তোর মা না।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন