somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৭ সালের জানুয়ারি মাসের আগে যদি এই প্রশ্ন উঠতো তবে আমি নিজে নিজেই উত্তর দিতে পারতাম। ভোট হইলে হয় খালেদা জিয়া নয়তো শেখ হাসিনা। এই সরকার আসার আগে যে রাজনৈতিক ধারা চলতেছিল সেই ধারা যদি অব্যাহত থাকতো তবে বাংলাদেশে কয়েক টার্ম পরেই ভবিষ্যত প্রধানমন্ত্রী হইতেন তারেক রহমান অথবা সজিব ওয়াজেদ জয়। বর্তমান সরকার ক্ষমতা ছেড়ে দিলে আশা করা যায় এদেশের রাজনীতি আগের খাতেই ফিরে যাবে। অর্থাৎ, খালেদা জিয়া অথবা শেখ হাসিনা পরে তারেক রহমান ও সজিব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী হবেন। আগামী কয়েক দশকের জন্য আর চিন্তা থাকলো না।
কিন্তু যদি রাজনীতি নিয়া আমরা টেনশন করতে বসি। যদি ভাবি, এই সরকার সফল হবে। তারা শেখ হাসিনা ও খালেদা জিয়ার রাজনীতির অবসান ঘটাবে। আদালতে তারা শাস্তি পাইবেন। নির্বাচন করতে পারবেন না। ফলে, সংসদেও বসতে পারবেন না। প্রধানমন্ত্রীও হইতে পারবেন না। যদি সাথে সাথে তারেক রহমানেরও শাস্তি হয় এবং আপাতত তার প্রধানমন্ত্রী হওয়ার সাধ না মিটে। আওয়ামী লীগের কোন্দল মিটাইতে যদি সজিব ওয়াজেদ জয়কে দেশে ফিরতে না দেওয়া হয়। তাইলে বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী কে হবেন?
কিছু ক্লু ভাবা যাক। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দুরবস্থা এমনই যে, বাম, আধাবাম, আধা আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। জামাত ক্ষমতায় আসতে পারবে না। এই সরকারের আমলে গঠিত গাছে কাঁঠাল গোঁফে তেল পার্টিগুলার অবস্থা জীবনেও ভাল হবে না। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে খালেদা হাসিনা ছাড়া নেতা নাই যিনি দেশকে নেতৃত্ব দিতে পারেন। বিকল্প কোনো গণআন্দোলন বা বিপ্লবী রাজনীতি নাই, যার মাধ্যমে নতুন নেতৃত্বের উদ্ভব ঘটতে পারে।
আশির দশকে এইরকম নেতৃত্বের সংকটে অনেকে তাকায়া থাকতো ক্যান্টনমেন্টের দিকে। সেইখান থিকা নেতা আসতো এইড হিসাবে। আমেরিকা ও ব্রিটেনের রাষ্ট্রদূত যদি বিশ্বাসযোগ্য কথা বলে তাইলে তারা ফরমাল মিলিটারি সরকার মানবে না। ফলে, ওইখান থেকে এইড হিসাবে গণনায়ক বেরিয়ে আসার সম্ভাবনা নাই।
এইরকম পরিস্থিতিতে বিএপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী হান্নান শাহর মতো লোকেরা, যারা দল চালাচ্ছে? মান্নান ভূঁইয়া? কে?
আওয়ামী লীগ জিতলে কে হবেন প্রধানমন্ত্রী ? আমু তোফায়েল, রাজ্জাক? জিল্লুর রহমান?
অথবা ধরা যাক কোনো দল সংখ্যাগরিষ্টতা পাইলো না। কোয়ালিশন/জাতীয়/মতৈক্যের সরকার হইলো। কে হবেন প্রধানমন্ত্রী?
ড. কামাল হোসেন, ড. বদরুদ্দোজা, ড. ইউনুস?
যারা দেশ চালায়/চালাচ্ছে/চালাবে তাদের নিশ্চয়ই একটা চিন্তা আছে। না হইলে দেশ চালাইবে কেন?
কিন্তু নাগরিক হিসাবে আমরা কী ভাবি? কে হবেন বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী। নির্বাচনের বাকী ৭ মাস। কারো ছবি কি মাথায় আসে?
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৮ দুপুর ১:০৬
৬৬টি মন্তব্য ৪৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×