somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহয়ার নিয়া কিছু হিসাব-নিকাশ

২২ শে মে, ২০০৮ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের দিন লগ অফ কইরা পরের দিন সামহয়ার খুললে বিরতি যদি ১২ থেকে ১৫ ঘণ্টা হয় তাইলে শেষ পড়া পোস্ট পর্যন্ত যাইতে আমার ৯-১০ বার পাতা উল্টাইতে হয়। প্রতি পাতায় পোস্ট থাকে ১৫টা। অর্থাৎ ১২-১৫ ঘণ্টায় গড়ে পোস্ট পড়ে ১৩৫-১৫০টা। প্রতি ২৪ ঘণ্টায় পড়ে ২৫০-৩০০ টা। বিশাল ব্যাপার। কিছু বাংলা ব্লগ আছে যেইখানে দুইদিন পর ভিজিট দিলেও এক দুইপাতার বেশি উল্টাইতে হয় না। সেইখান থিকা পড়ার মতো লেখা মেলে দুই পাতায় একটা অথবা একটাও না ক্ষেত্রবিশেষে। সামহয়ারে দিনের ২৫০-৩০০ পোস্টের মধ্যে প্রয়োজনীয় লেখা পাই ৫-১০টা। পছন্দের লেখকরা পোস্ট দেন ৫-১০ টা। আকর্ষণীয় বিষয় দেখে ক্লিক করি ১০-১৫টা পোস্টে। অপছন্দের বিষয় হইলেও ঘটনা কী জানার জন্য ৩-৭ টা পোস্টে ক্লিক করি। হিসাবটারে গড় করলে দেখা যায় দিনে গড়ে ২৫ থেকে ৪৫ টা পোস্ট পড়া হয়। আমার রুচি ও বুঝ অনুসারে এইগুলার মধ্যে ভাল লাগা পোস্ট পাই দৈনিক ৫ থেকে ১০ টা। আমার সার্বিক বিবেচনায় বেস্ট ৫ থেকে ১০।
আমি হয়তো ২৫০ থেকে ৩০০ পোস্ট দেখে প্রথমে পড়ার জন্য ২৫-৪৫টা বাইছা নিলাম। তারপর ৫ থেকে ১০টারে ভাল কইলাম বা মনে করলাম। কিন্তু অনেকের কাছেই ব্লগ ভ্রমণের এতো সময় না থাকতে পারে। বা আমার হাতেই প্র্রতিদিন সময় না থাকতে পারে। যখন ভাবি, এক-দুই দিনের গ্যাপে আমারে ২০ বা ৩০ বার পাতা উল্টাইতে হবে তখন কেমন লাগে?
তারপরও রেগুলার সামহয়ার ভ্রমণ কইরা প্রায় সব পোস্টের খবর রাখতেছি এইটা বেশ একটা আনন্দ দেয়। তবে যারা বিষয়ভিত্তিক ইন্টারেস্টকে গুরুত্ব দেন তাদের জন্য কাজে আসতে পারতো গ্রুপ। যদি আমি জানতাম, মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্টগুলা সব জন্মযুদ্ধে পাওয়া যাবে। ইসলাম বিষয়ে সব পোস্ট ইসলাম গ্রুপে, কবিতা বিষয়ক পোস্ট কবিতা গ্রুপে পাওয়া যাবে, তাইলে ইন্টারেস্ট অনুসারে আমি গ্রুপ ভ্রমণ করতে পারতাম। এতে গ্রুপের ভিজিট বাড়তো, গ্রুপেরও একটা কাম বাইর করা যাইতো। ব্লগাররাও তাদের পোস্টগুলাকে ফার্স্ট পেজে পোস্ট করার সাথে সাথে গ্রুপে পোস্ট করার ব্যাপারে উৎসাহী হইতেন। বিষয়টা নিয়া ভাবা যায়। কারণ, সামহয়ারে লোকসমাগম আগামীতে আরও বাড়বে। প্রোডাকশন লেভেল দৈনিক ৫০০-৭০০ পোস্ট-এ পৌঁছাবে।
সামহয়ারের এই সমৃদ্ধি দেইখা আমি ভীষণ খুশী। ছোটখাট পাড়া-প্রতিবেশীদের দিকে তাকায়া খালি হংস পায়। এত পোস্ট, এত বিষয়, এত বৈচিত্র্য তার মধ্যে ভাল লেখাও প্রচুর। বাংলা লেখার একটা খনি তৈরি হইতেছে। বিস্ময় ছাড়া আর কোন শব্দ উচ্চারণ করা যায়?
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×