somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলটেবিল পোস্ট : ব্লগিং করে কী হয়, কী হবে, কী হয়েছে

০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক বাংলাভাষী ব্লগার ব্লগিংয়ে দুই বছর পূর্ণ করলেন। অনেকে সামহয়ারের আগে থেকেও ব্লগিং করেন। তাদের কারো কারো তিন/চার এমনকি পাঁচ বছর পূর্ণ হয়েছে। ইতিমধ্যে কার্যকর একটি ব্লগ কমিউনিটি গড়ে উঠেছে। গড়ে উঠেছে একটি ব্লগিং কালচার। ভার্চুয়াল ছদ্মবেশ থেকে বাইরে বেরিয়ে ব্লগারদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে, পারস্পারিক যোগাযোগ বাড়ছে। সামাজিক নানা উদ্যোগ সফল হয়েছে। চলছে নানা উদ্যোগ। ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে বাংলা ভাষায় মতপ্রকাশে অভ্যস্ত ব্যক্তিরা এখন স্বতস্ফূর্তভাবে মত প্রকাশ করতে পারছেন। আমাদের সমাজের নানা মত, প্রবণতা, সহযোগিতা, সহমর্মিতা, অসহিষ্ণুতার উদাহরণ আমরা ব্লগে দেখতে পাচ্ছি। ব্লগের বিকাশের একটি পর্যায়ে তরুণ সাহিত্যিকরা এতে যোগ দিয়েছেন। এমন অনেক লেখক সাহিত্যিক কলামিস্ট বিশ্লেষক আইটি-স্পেশালিস্ট উদ্যোক্তা সমালোচক গল্পকার কবি অনুবাদ ব্লগে লিখেছেন ব্লগ ছাড়া তাদের দেখা পাওয়া কঠিন হতো। বাংলা ভাষার ব্লগগুলোতে প্রচুর ভাল লেখা পোস্ট হয়েছে। তারপরও অনেকের মধ্যে একটা অস্বস্থি লক্ষ্য করি। তারা আরও গঠনমূলক আরও অর্থপূর্ণ এবং আরও প্রভাবশালী ব্লগিং ট্রেন্ড গড়ে তুলতে আগ্রহী। এটা খুব স্পষ্ট যে, ব্লগের মতো কমিউনিটিতে ভাল কাজ, ভাল লেখা ও ভাল যোগাযোগ তৈরি করতে হলে বাইরের কোনো শক্তি বা সাহায্য আমাদের কোনো কাজে লাগবে না। নিজেদের মধ্য থেকেই উদ্যোগ নিতে হবে। ব্লগিংকে আরও অর্গানাইজড হতে হবে। কিন্তু কী সেই উদ্যোগ? কী সেই উপায়?
বিগত দিনের বাংলা ব্লগের মূল্যায়ন করে আমরা কেন আমাদের অর্জন, ব্যর্থতা আর প্রত্যাশা নিয়ে খোলাখুলি কথা বলি না?
আসেন শুরু করি।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৪
৩৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×