somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতখণ্ড রামায়ন পড়ে আবার জিগাই সীতা কার বাপ? অর্থাৎ সচলায়তন কি আসলেই ব্যান হইছে

১৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাইলকা একটা চরম ব্যস্ত দিন কাটানোর পর মাত্র ব্লগ খুলার ফুসরৎ পাইলাম। মেলাগুলা পোস্ট পড়লাম সামহয়ার ও আমার ব্লগে। সচলায়তন খুলতে প্রক্সিসার্ভার ব্যবহার করি নাই মি. ব্রাইটের পরামর্শে। পড়তে পড়তে মনে হইলো, রামায়নের কয়েকটা জটিল অধ্যায়ের ভেতর দিয়া যাইতেছি। এবং রামায়ন পড়ার পর জিগাইতেছি স্বাভাবিক ভাবেই, আসলেই কি সচলায়তন ব্যান হইছে বাংলাদেশে।
সচলায়তন ব্যান হইছে কি না এই প্রশ্নের সুরাহা কেমনে হইবে? যে ঘোড়া ঘাস খাইতেছে তারে গিয়া জিগাইতে হবে, সে কাটা খাস খাইতেছে নাকি ঘাসের বাগানে চরিয়া বেড়াইতেছে। তাই না?
এখন পর্যন্ত সচলায়তনের মহামহিম কর্তৃপক্ষ কোনো স্পষ্ট বিবৃতি বা বিবরণ বা পরিস্থিতি ব্যাখ্যা করতে পারে নাই। যা কিছু কইছে, সেইখান থেকে আবার ফিরে আসছে। পরিস্থিতি দেইখা মনে হইতেছে, যার বিয়া তার খবর নাই। পাড়াপড়শির ঘুম নাই। সচলায়তনের কর্তারা প্রায় সবাই বিদেশে নিরাপদে থাকেন। এই নিরাপত্তা সত্ত্বেও তারা স্পষ্ট কইরা যখন কিছু কইতে পারতেছেন না তখন আমরা যারা দেশে আছি তাদের পক্ষে কীই বা করা সম্ভব?
আমার ব্লগে দেখলাম, সচলায়তনের কে জানি নাকি কইছে। এ বিষয়ে তারা আমার ব্লগের সহায়তা চায় না। আমি লেখলাম। আমারেও কইতে পারে। ভাই ফুটেন। আপনের ইয়ে আমাদের দরকার নাই। প্র্রশ্নটা কিন্তু সেইটা না। সচলায়তন যদি সত্যি ব্যান হয়া থাকে তাইলে সেইটা আমাদের চিন্তার বিষয়ও বটে। জানি কোন কারণে তাদের এমন ঝামেলায় পড়তে হইলো। যে কারণেই হউক বিষয়টা ভাল না। ফলে, বিষয়টা শুধু সচলায়তনের ব্যাপার আর নাই। কিন্তু তারও আগে প্রশ্ন, সচলায়তন কি এই ব্যাপারটা ক্লিয়ার করবে না? নাকি ধোঁয়াশা পরিস্থিতি সৃষ্টি কইরা আমাদের প্রতিবাদের পথটাও বন্ধ কইরা রাখবে। আমি অন্তত একবার তাদের কর্তৃপক্ষের মুখ থেকে একটা কথা শুনতে চাই। তারা কিছু একটা বলুক। অন্তত অমি রহমান পিয়ালকে বলুক। আগে যা কইছিল তাই ঠিক আছে।
সচলায়তন সম্পর্কে আমার অনেক অভিযোগ।
এরা ব্লগারদের স্বাধীন মতপ্রকাশের অধিকার সমর্থন করে না। সচলায়তনে যা ছাপা হয়, তা এডিট করে, মডারেশন সিস্টেমের মধ্য দিয়া ছাপা হয়। ফলে, প্রকাশিত কন্টেন্টের দায় সচল কর্তৃপক্ষের ওপরই বর্তায়। এখন সেই কন্টেন্টের মধ্যে যদি আপত্তিকর কিছু থাকে তাইলে তার দায় তাদের নিতে হবে। এবং সেই কন্টেন্টের পক্ষে তাদের দাঁড়াইতে হবে। দাঁড়াইতে না চাইলে ভুল শিকার করতে হবে।
কিন্তু তারা তো দেখি কিছুই কয় না? আমিও নিয়মিত সচলায়তন পইড়া যা বুঝছি তাতে এমনি কিছু চোখে পড়ে নাই যার জন্য তারা ব্যান খাইতে পারে। যদি কোনো কারণ ছাড়া ব্যান করা হয় তাইলে সেইটা নিয়া বিশেষভাবে ভাবা যেতে পারে। সচলায়তন সত্যিকারের মতপ্রকাশের অধিকারের কথা বইলা। কোনো যথার্থ প্রতিবাদ করতে গিয়া যদি ব্যান খায় তাইলে অবশ্যই আমরা প্রতিবাদ করবো। কিন্তু এক সেকেন্ড ভেবে। গুজবে কান দেয়া কোনো অর্থ নাই।
এখন আমার মত হইলো প্রতিবাদ করার আগে আমাদের অন্তত যার বিয়া তার মুখ থেকে কথাটা শুনতে হবে। তাই না?
৩৭টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×