somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো নোট, কিছু কথা.... ছড়ানো ছিটানো

০৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাস্ট পোস্টের পর দুই সপ্তাহ চলে গেছে।
এর মধ্যে কত কিছু হয়ে গেল। প্রচণ্ড ব্যস্ততা, কাজ ইত্যাদির মধ্যে সামহয়ারে লগ ইন করলেও লিখতে পারি নাই। কারো কথার উত্তর দেয়ারও সুযোগ পাই নাই। আজকে ভাবলাম কিছু লিখি। এম্নিতেই।
..............................
আমার মনে একটা দৃঢ় পণ ছিল যে, প্রথম আলো ব্লগ চালু হওয়ার পর ইনিয়ে বিনিয়ে সমহয়ারে পোস্ট দিয়ে ব্লগারদের নিমন্ত্রণ জানাবো না। আগে অনেকবার সামহয়ারে এই প্রবণতার বিরোধিতা করছি। ফলে, নিজেকে ওই কাজটা করতে হলে খুবই বাজে ব্যাপার হইতো।
কিন্তু আমার/আমাদের শত্রুদের মুখে ফুলচন্দন পড়ুক। ব্লগ চালু হওয়ার পর তারা যে সমালোচনা-নিন্দার বান ডেকে আনছিলেন তাতে আমাকে আর ইনিয়ে বিনিয়ে ব্লগের প্রচার করার দরকার পড়েনি।
নীতিমালা নিয়া সবার লেখাই পড়ছি। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে সবাই নীতিমালা খুব মনোযোগ দিয়ে পড়ছেন। খুঁটিনাটি নিয়া প্রশ্ন তুলছেন। এটা আশা করা খুব ভুল যে সবাই নীতিমালার সঙ্গে সহমত প্রকাশ করবেন। অনেকে দ্বিমত প্রকাশ করেছেন। সেটা ভাল লাগছে। কিন্তু দৃষ্টিকটু লেগেছে, যারা দ্বিমত প্রকাশ করেছেন তারা পোস্ট ও কমেন্ট ক্যাম্পেইনের মতো করে কাজটা করেছেন।
কিন্তু এই সমালোচনার বন্যায় নীতিমালা নিয়ে যে দারুণ সব আলোচনা হয়েছে সেটা আমাদের জন্য ভাল হইছে। অনেক কিছু যেমন স্পষ্ট বুঝতে পারছি, তেমনি অনেক বিষয় নতুন করে আমি ব্যক্তিগতভাবে শিখতে পারছি।
তবে প্রথম আলো ব্লগের নীতিমালা নিয়া ভাস্করদার একটা মন্তব্য আমার হৃদয়ের গভীরে গিয়া আঘাত হানছে। উনি বলছেন এই নীতিমালা হইলো একজন ভুক্তভোগীর মর্মযাতনার প্রকাশ। আমি ভাস্করদার পোস্টে গিয়া ব্লগার ডট কমের টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি, কনটেন্ট পলিসি-এর লিঙ্ক দিয়া জানতে চাইতে চাইছিলাম যে এইগুলা কাদের মর্মবেদনার প্র্রকাশ। কিন্তু দেই নাই।
এখনও দিলাম না। ভাস্করদা মেলাদিন থেকে ব্লগারে ব্লগিং করেন বইলা ফরমাইয়াছেন। ওনারে ওইটার লিঙ্ক দিতে যাওয়া ধৃষ্টতার শামিল। তাকে আবার সেই নীতিমালায় চোখ বুলানোর অনুরোধ করবো।
...................................
আরিলের উদারতা থেকে যে আমার শেখার আছে সেটা বুঝলাম এবার। আরিল তো সামহয়ারের মা হয়ে প্রথম আলো ব্লগকে স্বাগত জানিয়েছেন। কিন্তু মাসিদের দরদ কেমন উথলায়ে পড়ছিল সেইটা আমরা সবাই দেখলাম।
.................................
সবচেয়ে ন্যক্কারজনক বিষয় হইলো প্রথম আলো ব্লগ বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসাবে সামহয়ারের জনপ্রিয় নিকগুলা যাতে সেই ব্লগে যাইতে না পারে তার জন্য সেই ব্লগারদের নিকচুরির অভিযান শুরু হয়।
................................................
তারপর প্রথম আলো ব্লগে গালাগালি করার চেষ্টা নেয়া হয়।
...........................................
সামহয়ার সহ অন্য একটি ব্লগে আমাকে গালি দিয়ে যে পোস্টের বন্যা বইয়ে দেয়া হইছে তাতে আমি সেই ব্লগারদের নিয়ে একটু লজ্জার মধ্যে পড়ছি। আগে এদের বিরোধিতা করতাম। এখন এদের কথা মুখে আনতে লজ্জিত হই। এদের সঙ্গে আমরা একই প্লাটফর্মে ব্লগিং করি? বেশ।
........................................
শেষ হয় নাই এইসবের। চলছে।
........................................
যারা সামহয়ার থেকে আগে অন্য ব্লগে যাওয়ার ক্যাম্পেইন করতেন তারাই এখন সামহয়ারে থাকার ক্যাম্পেইন করতেছেন।
..........................................
আমি মনে করি, সামহয়ার বা প্রথম আলো ব্লগ যে কোনো একটা ব্লগ বেছে নেয়ার অধিকার সবার আছে। ব্যক্তিগতভাবে আমি দুই ব্লগেই থাকতে চাই। সামহয়ারের সাধারণ একজন ব্লগার হিসাবে লিখতে চাই। এইটার জন্য তো ক্যাম্পেইন লাগে না।
আমার বুঝ তো আমার কাছে। যেইখানে আমার ভাল লাগবে সেইখানে আমি লিখবো।
আপনের সিদ্ধান্ত আপনে নেন। আমারে প্রভাবিত করবেন ক্যান?
সামহয়ারে আমরা যারা অনেকদিন থেকে ব্লগিং করি তারা জানি এইটা ছাড়া কত কঠিন। আমি আগেও বলছি, এখনও বলি, সামহয়ার আমাদের প্র্রতিদ্বন্দ্বী না। আমাদের ব্লগারদের অধিকাংশই হবে নতুন। তারা ব্লগিং হয়তো প্রথম আলো ব্লগ থেকে শুরু করবে। ব্লগিং করা শুরু করে তাদের অনেকেই হয়তো সামহয়ারেও আসবে।
অসুবিধা কী?
রেজওয়ান ভাইয়ের সেই পোস্টার কথা আবার মনে পড়তেছে এই প্রসঙ্গে। (Click This Link)
শুধু দশটা না একশটা বাংলাব্লগ দরকার আমাদের। নতুন ব্লগ আসলে ব্লগের অভাব পূরণ হবে।
................................
৪৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×